20/05/2026
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজ আমাদের প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে আকষ্মিক ভিজিটিং এ আসেন এবং ক্লাসরুম ভিজিট করেন। আমাদের উদ্দেশ্য গঠনমূলক দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। স্যারের এই আগমন আমাদের জন্য অণুপ্রেরণামূলক।
21/04/2026
সকল সহকর্মীদের কাছে কয়েকটি অনুরোধ-----
১)আসন্ন এসএসসি পরীক্ষায় আপনারা ছাত্র ছাত্রীদের কাছে কোনো ভীতিকর দৈত্য দানব হিসেবে আবির্ভূত হবেন না।
২) হাসিমুখে পিতামাতার মতো স্নেহের চোখে তাঁদেরকে পরীক্ষার হলে স্বাগত জানান।হলে ঢুকেই যেনো তাঁরা একটা প্রশান্তি অনুভব করে।
৩) প্রথম দিন আসন খুঁজাখুঁজির জন্য একটু হৈচৈ হতে পারে। ধমকা ধমকি না করে সহানুভূতির সাথে তাঁদেরকে একটু সাহায্য করুন।
৪) যদিও কাগুজে নকল তেমন কেউ সঙ্গে আনবে না, তবুও প্রয়োজনে গেইটে ভালো করে চেক করে হলে প্রবেশ করান। কিন্তু হলের ভেতরে কাউকে ধমকাবেন না। এমনকি ধমকানোর কারণ ঘটলেও আপনি ধৈর্য ধরুন। কারণ আপনার একটা কটু, তিক্ত বাক্য ছাত্র ছাত্রীর সমস্ত পরীক্ষার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
৫) কোনো ভীতিকর বক্তব্য না দিয়ে পরীক্ষা যে একটা
আনন্দের বিষয় এমন একটা অতি সংক্ষিপ্ত ভরসার বক্তব্য দিয়ে শুরু করুন।
৬) শক্ত হাতে নকল বন্ধ করুন। কিন্তু অন্যান্য সকল বিষয়ে আন্তরিক হন। যেমন, কারো কলম শেষ হলে দ্রুত একটি কলমের ব্যবস্থা করুন, বেঞ্চ নড়াচড়া করলে ঠিক করে দিন, প্রয়োজনে নিজ হাতে পানির গ্লাস এগিয়ে দিন। নিয়ম মেনে কেউ বাইরে যেতে চাইলে যেতে দিন।
৭) যদি কেউ ভুলে এডমিট কার্ড বাসায় রেখে আসে তাহলে আমাদের কিছু অবুঝ শিক্ষক ছাত্র ছাত্রীদের সাথে যারপরনাই খারাপ ব্যবহার করে থাকে এবং হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেন না। এমন অবস্থায় ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ না করে তাঁদেরকে হাল্কা সতর্ক করে স্বাক্ষর করতে দিন। কারণ তাঁর আরো প্রমাণ আপনার দপ্তরে সংরক্ষিত আছে। তাছাড়া সে তো পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেই।
৮) কারো ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকবেন না। নকল না করলেও এমতাবস্থায় একজন পরীক্ষার্থী বিব্রত হতে থাকে এবং সে লেখা চালিয়ে যেতে পারে না।
৯) পরীক্ষার হলে সহকর্মী ইনভিজিলেটরের সাথে সাংসারিক বা যে কোনো লম্বা আলাপ থেকে বিরত থাকুন। আপনার গল্পের শব্দ পরীক্ষার্থীদের মনোযোগ বিনষ্ট করার জন্য যথেষ্ট।
১০) সবসময় মনে রাখবেন, আপনি ছাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করছেন, তাঁদেরকে অযথা ভীতি প্রদর্শন করা আপনার কাজ নয়।
১১) কোনো বিশেষ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতি পূর্ব বিরাগের জের ধরে খারাপ আচরণ করবেন না।
১২) তুই তুকারি একদম করবেন না।
১৩) পরীক্ষার্থীর শারীরিক অসুস্থতায় সর্বোচ্চ সহযোগিতা করুন।
আমরা শিক্ষক। শত প্রতিকূলতার মধ্যেও আমরা অন্যদের থেকে আলাদা। আমাদের স্বভাবসুলভ মহানুভবতা দেখাতে আমরা কখনোই কার্পণ্য করবো না। উপরের নির্দেশনা ফলো করুন এবং সেই সাথে নিজেদের স্বকীয় মানবিক বিবেচনা জাগ্রত রাখুন।
16/04/2026
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা- ২০২৬ বিচারকের দ্বায়িত্ব পালন হিসেবে জনতা উচ্চ বিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব করেছেন মোঃ আবু ফুয়াদ, ট্রেড ইন্সট্রাক্টর (কম্পিউটার) । তিনটি বিষয়ের উপর উপজেলা পরিষদ হল রুমে এই আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ এখানে প্রতিযোগি হিসেবে ছিলেন। আয়োজক: উপজেলা প্রশাসন, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
১। বিজ্ঞান অলিম্পিয়াড - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
২। বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা- মূল রাউন্ড, ঝটপট রাউন্ড
৩। প্রজেক্ট পরিদর্শন
09/04/2026
এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের-২০২৬ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।