20/06/2026
যদি কোন শিক্ষার্থী অন্যেরটা দেখে লিখে একটু হেসে সামনে চলে যাই।। এটা দেখে শিক্ষার্থীরা লজ্জায় আর দেখার চেষ্টা করে না।। আত্মসম্মানবোধ সবার আছে, শাসন করার থেকে আত্মসম্মানবোধ জাগিয়ে তুলাটাই শিক্ষকের মূল কাজ হওয়া উচিত।।
19/06/2026
কৃষি গুচ্ছের সর্বশেষ আপডেট: জুরুরি নির্দেশনা:-
✅ কৃষি গুচ্ছের ১০ম অপেক্ষমান তালিকা প্রকাশ করেছে।। ইতোমধ্যে প্রায় অপেক্ষমান তালিকা থেকে ৭১০০+ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে।। এখন যারা সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।। যদি কেউ টাকা জমা দেওয়ার পরও সাবজেক্ট না পায় তাইলে তাকে আবার ডাকা হবে (যদি সিট ফাকা থাকে)।। আর ফিলাপ হয়ে গেলে টাকা রিফান্ড করে দেওয়া হবে।।
এখন যদি ১০ম মাইগ্রেশনের পরেও সিট ফাকা থাকে তাহল্র অনস্পট ভর্তি নেওয়া হবে।। সেটি অনুষ্ঠিত হবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে।।
🔰 এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু কবে হবে??
✅ জুলাই-আগস্ট এর মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে যাবে।।বাকৃবি, শেকৃবি, সিকৃবি, সিভাসু, গাকৃবি এদের ক্লাস জুলাই মাসেই শুরু হয়ে যাবে।।বাকি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে আগস্ট মাসে।। যারা ইতোমধ্যে ভর্তি হয়ে গিয়েছো তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখো।।
✅ ভার্সিটি মাইগ্রেশন যাদের হয়েছে তাদের নোটিশ দিবে।।মানে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে।। কাগজপত্র স্থানান্তর বিশ্ববিদ্যালয়ে ইন্টারনালি করে নিবে।। শুধুমাত্র টাকাটা তোমাদের এডজাস্ট করে নিতে হবে।।
🔰 অপেক্ষমান তালিকা থেকে কতদূর যেতে পারে??
✅ অপেক্ষমান তালিকা যে পর্যন্ত প্রকাশ করা হয়েছে এবং সাবজেক্ট চয়েজ যারা দিয়েছিলা সবাই গণবিজ্ঞপ্তি পর্যন্ত খোজখবর রাখবে।।
কোন প্রশ্ন থাকলে কমেন্টে করতে পার।। আশা করি উত্তর পেয়ে যাবে।।
#কৃষিগুচ্ছ
14/06/2026
কৃষি গুচ্ছের ১০ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া:
যে ১০০৮ জনের লিস্ট দেয়া হয়েছে এদের প্রথমে ১০০০০ টাকা পেমেন্ট করতে হবে।।যারা যারা পেমেন্ট করবে এদের মধ্য থেকে সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় দেয়া হবে।।
টাকা জমা দিলেই কি সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে??
সিট ফাকা ৩৮০ এর মত।।আরো ক্যান্সেল হতে পারে ১০০ এর মত।।সব মিলে প্রায় ৫০০ সিট ফাকা হবে।। লিস্টে যাদের নাম আসছে এরা সবাই সাবজেক্ট চয়েজ দিয়েছিল।।অনেকেই অন্য জায়গায় এত দিনে ভর্তি হয়ে গিয়েছে।। তো সবাই টাকা জমা দিবে না এটাই স্বাভাবিক।। ১০ মাইগ্রেশনের পরেও সিট ফাকা থাকবে।।