আজ, পহেলা মে
আন্তর্জাতিক মে দিবস
Amar eSchool - আমার ইস্কুল
Get smart learning.. Be a smart learner...
STAY with Amar eSchool.
আজ, ২৯ এপ্রিল
"আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস"
আজ, ২৬ এপ্রিল
বিশ্ব মেধাসম্পদ দিবস
আজ, ২৫ মার্চ
গণহত্যা দিবস
এবারের প্রতিপাদ্য - গণহত্যায় স্তব্ধ হয়নি জাতি-নবচেতনায় ছিনিয়ে এনেছে স্বাধীনতার দ্যূতি।
আজ ৬ মার্চ
‘জাতীয় পাট দিবস’
আজ ২৬ জানুয়ারি
আন্তর্জাতিক কাস্টমস দিবস
16/12/2025
BPD
Borderline Personality Syndrome কে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় Borderline Personality Disorder (BPD)। এটি হলো একটি মানসিক ব্যক্তিত্বজনিত রোগ, যেখানে মানুষের আবেগ, আত্মপরিচয়, সম্পর্ক ও আচরণ খুব অস্থির ও চরমভাবে ওঠানামা করে।
এর প্রধান লক্ষণসমূহ হলো-
-- আবেগের চরম ওঠানামা
-- খুব অল্প সময়ে প্রচণ্ড রাগ, দুঃখ বা শূন্যতা অনুভব করা
-- সম্পর্কে অস্থিরতা
-- কাউকে হঠাৎ খুব ভালোবাসা, আবার হঠাৎ ঘৃণা করা
-- পরিত্যক্ত হওয়ার (abandonment) তীব্র ভয়
-- নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি
-- “আমি কে?” এই অনুভূতি নিয়ে দ্বন্দ্ব
-- লক্ষ্য ও মূল্যবোধ বারবার বদলে যাওয়া
-- ইমপালসিভ আচরণ
-- হঠাৎ ঝুঁকিপূর্ণ কাজ (অতিরিক্ত খরচ, মাদক, ঝুঁকিপূর্ণ সম্পর্ক)
-- Self-harm বা আত্মহানির প্রবণতা
-- নিজের শরীরে আঘাত করা
-- আত্মহত্যার চিন্তা বা চেষ্টা
-- শূন্যতার অনুভূতি
-- দীর্ঘমেয়াদি emptiness বা ফাঁকা লাগা ইত্যাদি।
যেসব কারণে এরকম ডিসঅর্ডার দেখা দিতে পারে-
-- শৈশবে মানসিক/শারীরিক/যৌন নির্যাতন
-- পরিবারে মানসিক রোগের ইতিহাস
-- মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশের অস্বাভাবিকতা
-- জেনেটিক প্রভাব
যেভাবে চিকিৎসা নেওয়া যেতে পারে -
BPD এর চিকিৎসায় সাধারণত একটু বেশি সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। কারণ এই সমস্যাগুলো উপশম হতে একটা লম্বা সময় প্রয়োজন পড়ে। তাৎক্ষণিক এর ঔষধের কার্যকারিতা পাওয়া যায় না। আর এই সমস্যা অপেক্ষাকৃত কম সময়ে ঠিক করার জন্য ঔষধ থেকে বেশি প্রয়োজন মানসিক সাপোর্ট।
১. Psychotherapy (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
-- Dialectical Behavior Therapy (DBT) → সবচেয়ে কার্যকর
-- Cognitive Behavioral Therapy (CBT)
২. ঔষধ (Medication)
-- বিষণ্নতা, উদ্বেগ বা আবেগ নিয়ন্ত্রণের ঔষধসমূহ ব্যবহার করা হয়ে থাকে।
(কিন্তু ওষুধ একা যথেষ্ট নয়)
এই অবস্থার উন্নতির জন্য পরিবার ও কাছের মানুষের সহযোগিতা আবশ্যক। মনে রাখতে হবে যে এটি “পাগলামি” নয় এবং এটি চরিত্রের দুর্বলতাও নয়।এটি একটি বাস্তব মানসিক রোগ, যা সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণে আনা যায়।
এম. রাজু
ডিপার্টমেন্ট অব ফার্মেসী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)
10/11/2025
জেনে রাখা ভালো
রাস্তাঘাটে পুলিশের সাথে কথা বলার সময় এই ব্যাজগুলো আপনার সেন্স নিয়ন্ত্রণে রাখতে পারে। যার সাথে কথা বলছেন তিনি কি অফিসার নাকি কনস্টেবল কিংবা কোন লেভেলের অফিসার তা আপনি বুঝতে পারবেন এই ব্যাজগুলো চিনে রাখলে। এতে করে আপনি এটাও জেনে যাবেন আপনাকে ঠিক কি পরিমাণ শাস্তি বা জিজ্ঞাসাবাদের অধিকার রাখেন।
#বাংলাদেশপুলিশ
২০ অক্টোবর
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mymensingh
2200