07/05/2026
আগামী ০৯/০৫/২৬ ইং রোজ শনিবার থেকে ময়মনসিংহ কমার্স কলেজের এইচএসসি ২০২৬ সালের পরিক্ষার্থীদের টেস্ট পরবর্তী সম্পূরক কার্যক্রম এর অন্তর্ভুক্ত মডেল টেস্ট সংযুক্ত রুটিন এর সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
মোঃ সাইদুল ইসলাম
আহবায়ক
সম্পূরক কার্যক্রম /২৬
ময়মনসিংহ কমার্স কলেজ
ময়মনসিংহ
27/04/2026
অভিনন্দন আশরাফুল আলম সুমন
ময়মনসিংহ কমার্স কলেজের ২০২০ ব্যাচের (শিক্ষাবর্ষ:২০১৮-১৯) বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. আশরাফুল আলম সুমন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (C.S.E) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় দ্বিতীয় (২য়) হওয়ার গৌরব অর্জন করেছে। তার ফাইনাল সেমিস্টারের সিজিপিএ ৩.৯১ এবং আট সেমিস্টার মিলিয়ে তার সিজিপিএ ৩.৬৪।
ময়মনসিংহ কমার্স কলেজ পরিবার তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে।
04/04/2026
Md. Akhlas Uddin Khan
Principal
Mymensingh Commerce College
18/Shaheb Ali Road, Notunbazar
Mymensingh
Mobile - 01712560059
17/02/2026
নির্বাচনী পরীক্ষা ২০২৬ এর ফলাফল
পরবর্তী নির্দেশ জানতে নিজ নিজ গাইড শিক্ষকের সাথে যোগাযোগ করার নির্দেশ দেয়া হল।
অধ্যক্ষ
ময়মনসিংহ কমার্স কলেজ
27/01/2026
অভিভাবক সমাবেশ ২০২৬
শিক্ষাবর্ষ: ২০২৫-২৬ (প্রদীপ্ত ২৭)
আয়োজনে: ময়মনসিংহ কমার্স কলেজ
তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি.
রোজ শনিবার
সময়- সকাল ৯.৩০ ঘটিকা
স্থান: কলেজ মিলনায়তন, নতুন বাজার, ময়মনসিংহ
📞 ০১৭১২-৫৬০০৫৯
📞 ০১৬৭৬-৩২৪৪৭৮
26/01/2026
নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ:
দ্বাদশ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,অনিবার্য কারনবশত আগামীকাল ২৭-০১-২৬ ইং রোজ মঙ্গলবারের নির্বাচনী পরীক্ষা বেলা ১ টার পরিবর্তে সকাল ১০:৩০ মি. থেকে আরম্ভ হবে।
অধ্যক্ষ
ময়মনসিংহ কমার্স কলেজ।
25/01/2026
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে
ময়মনসিংহ কমার্স কলেজ ২০২৫/২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে চড়ুইভাতির আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আমরা সারাদিন
> বিভিন্ন ইভেন্টে খেলাধুলা
> সাংস্কৃতিক অনুষ্ঠান
> র্যাফেল ড্র সহ আরও অনেক আনন্দ বিনোদন করব আশা করি।
একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে আমাদের আয়োজন সফল হোক।
আহবায়ক
এ.কে আজাদ
সহকারী অধ্যাপক
হিসাববিজ্ঞান বিভাগ
ময়মনসিংহ কমার্স কলেজ
22/01/2026
নোটিশ:
২০২৫ সালে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বরপত্র এবং প্রশংসাপত্র আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারী প্রতিদিন সকাল ৯:৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত অফিস থেকে সংগ্রহ করা যাবে।প্রশংসাপত্র উত্তোলনের জন্য ২০০( দুইশত টাকা) প্রদান করতে হবে।
অধ্যক্ষ
ময়মনসিংহ কমার্স কলেজ।
19/12/2025
এতদ্দারা ময়মনসিংহ কমার্স কলেজের ২০২৫/২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২০/১২/২৫ ইং রোজ শনিবার এর ১ম সেমিস্টারের উচ্চতর গণিত, অর্থনীতি,,কৃষি শিক্ষা এবং অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষাটি রাষ্ট্রীয় শোক
ঘোষণা করায় স্থগিত করা হয়েছে।
উক্ত পরীক্ষাটি আগামী ২২/১২/২৫ ইং রোজ সোমবার সকাল ৯.১০ টা থেকে ১২.১০ টা পর্যন্ত
অনুষ্ঠিত হবে।
অধ্যক্ষ
ময়মনসিংহ কমার্স কলেজ