THR

THR

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from THR, Education, BAU Campus, Mymensingh.

সহকারী অধ্যাপক, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ, AUCM (BAU) | জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ২০১৮ | বেস্ট পারফর্মিং অনলাইন শিক্ষক ২০২১, জেলা প্রশাসন, ময়মনসিংহ | Master Trainer (HSEP) | Head Examiner (293) | MIE teacher

www.youtube.com/tanzirulhussainrabby

14/06/2026

চার বছর আগের ভিডিও।
কাতার ওয়ার্ল্ড কাপ ২০২২

13/06/2026

ছবিটা কত সালের?

বাঁ থেকে আমি, সাইফুল স্যার, এনায়েত স্যার,
ডানে কালাম স্যার, এনজেড স্যার, শরিফ স্যার।

11/06/2026

মাঝখানে চলে গেল পাচ টি বছর সময় কত দূরে যায় এভাবে আমাদের জীবনের সময় চলে যাবে।
৩০ বছর পার হওয়ার পর আমাদের শারীরিক কন্ডিশন দুর্বল হয়ে যায় তাই শরীরের উপরে সময় দেওয়া দরকার বিনিয়োগ করা দরকার আফসোস হয় আগে কত একটিভ ছিলাম শরীর কত সুস্থ ছিল এবং সুস্থতা কত বড় নেয়ামত হারে হারে টের পাচ্ছি!!!

09/06/2026

আপনি কি হেক্সিং প্রিপেইড মিটার ইউজার?
⚡ আপনার হেক্সিং মিটারের অনেক তথ্য মাত্র ৩ ডিজিটের একটি কোডেই দেখা যায়; কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীই জানেননা!

বর্তমান ব্যালেন্স, ইমার্জেন্সি ক্রেডিট, লোড, ট্যারিফ, গত কয়েক মাসের ব্যবহার, এমনকি ইনপুট দেওয়া টোকেনের সিকোয়েন্সও সহজেই চেক করতে পারবেন।

📌 তাই প্রয়োজনীয় সব Hexing Meter Code সাজিয়ে দেওয়া হলো আপনার জন্য।

(একে একে অন্যান্য কোম্পানিরও কোড সম্বলিত ফটোকার্ড আসবে।)

পোস্টটি সেভ করে রাখুন এবং অন্যদের উপকারে শেয়ার করুন। 💙

আপনি সবচেয়ে বেশি কোন কোডটি ব্যবহার করেন? কমেন্টে জানান। 👇

09/06/2026

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল।

ফুটবল ইতিহাসে কেবল দুটি দেশ পরপর দুইবার বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছে। ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)

১৯৯৪ ও ২০০২ সালে তারা চ্যাম্পিয়ন হলেও ১৯৯৮ সালের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায়।

১৯৭০ সালে ব্রাজিল যখন তাদের তৃতীয় বিশ্বকাপ জেতে, তখন তৎকালীন ফিফা নিয়ম অনুযায়ী মূল 'জুল রিমে' (Jules Rimet) ট্রফিটি তাদের স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয়।

সমালোচকঃ পুরাতন আলাপ বাদ দেন আরে ভাই এগুলা আপনের জন্মের আগে হইছে, আর এগুলো কি আপনি দেখছেন মিয়া? আগের দিন বাঘে খাইছে। এইতা আলাপ বাদ দেন।

জবাবঃ ভাই ইংরেজিতে তাহলে কি ভুল হুনছি ওল্ড ইজ গোল্ড?
ভাই আপনার জন্মের আগে তো আপনার বাপ মায়ের বিয়ে হয়েছে তাই না? আপনি তো আপনার বাপ মার বিয়া দেখেন নাই?
আগের দিন বাঘে খাইলে তাইলে কি হয়?
হা হা।

কি রাগ করলেন?

09/06/2026

ভালো সিদ্ধান্ত👌
যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, পালি ও সংস্কৃতিসহ আরো কয়েকটা বাদ দিলে আরও ভালো হতো।

08/06/2026

অভিনন্দন স্যার।
উপাচার্য, পবিপ্রবি

26/05/2026

সাত শরীকের কুরবানী

সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানী সহীহ হবে না।-বাদায়েউস সানায়ে ৪/২০৭
কোনো অংশীদারের গলদ নিয়ত হলে

যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানী না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে তাহলে তার কুরবানী সহীহ হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানী হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। -বাদায়েউস সানায়ে ৪/২০৮, কাযীখান ৩/৩৪৯

হারাম টাকায় কুরবানী

কুরবানী করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকা দ্বারা কুরবানী করা সহীহ নয় এবং এক্ষেত্রে অন্য শরীকদের কুরবানীও সহীহ হবে না।

কুরবানীর পশুতে আকীকার অংশ

কুরবানীর গরু, মহিষ ও উটে আকীকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানী ও আকীকা দুটোই সহীহ হবে। ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে।

শৈশবে আকীকা করা না হলে বড় হওয়ার পরও আকীকা করা যাবে। যার আকীকা সে নিজে এবং তার মা-বাবাও আকীকার গোশত খেতে পারবে।-ইলাউস সুনান ১৭/১২৬

কোরবানির পশু কেনার পর ইজারাদারদের হাসিল দেওয়া জরুরী। অবশ্য হাসিল না দিলে কুরবানী হয়ে যাবে, কুরবানী হওয়ার সাথে হাসিলের কোন সম্পর্ক নেই।

একান্নভুক্ত পরিবারের কুরবানির বিধান

একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে অর্থাৎ তাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কুরবানী ওয়াজিব।

পরিবারের যত সদস্যের উপর কুরবানী ওয়াজিব তাদের প্রত্যেককেই একটি করে পশু কুরবানী করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি কুরবানী সকলের জন্য যথেষ্ট হবে না।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

BAU Campus
Mymensingh
MYMENSINGH