02/11/2024
ইএসই ৩য় ব্যাচের শিক্ষার্থী সাকিবুল ইসলাম ফারহান এর পিতা আজ বিকাল ৫:৩০ এ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১ টায় ধানীখোলা পাজলারচর লোকমান ডাক্তার বাড়ি (নিজ বাড়ি) তে হবে।
06/12/2023
ইএসই আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বিজয়ী ইএসই-৫ম ব্যাচ। অভিনন্দন! 🎉🥳👏
27/11/2023
আজকের 'দৈনিক যায়যায়দিন' পত্রিকায় প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী স্যারকে নিয়ে প্রকাশিত সংবাদ।
https://www.ejjdin.com/?date=2023-11-27&page=5&news=05_103
https://www.jaijaidinbd.com/education/416300
25/11/2023
জাতিসংঘের ‘সমুদ্র মূল্যায়ন’ কর্মশালায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী।
https://www.somoynews.tv/news/2023-11-25/GwxPUWAw
-with Ashraf Ali Seddique
25/11/2023
বিশ্বের সমুদ্র মূল্যায়ন বিষয়ে জাতিসংঘের ডিভিশন ফর ওশান অ্যাফেয়ার্স অ্যান্ড দ্যা ল অব দ্যা সি (ডোআলোস) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরে আগামী ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জাতিসংঘের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিতে শনিবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আশরাফ আলী সিদ্দিকী।
জাতিসংঘের ‘সমুদ্র মূল্যায়ন’ কর্মশালায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ড. আশরাফ | বাংলাদেশ
বিশ্বের সমুদ্র মূল্যায়ন বিষয়ে জাতিসংঘের ডিভিশন ফর ওশান অ্যাফেয়ার্স অ্যান্ড দ্যা ল অব দ্যা সি (ডোআলোস) যুক্তরা...
18/10/2023
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হলো আজ।
সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা এবং বিষাক্ত ক্ষতিকর পদার্থের উপস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন দেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত অধ্যাপক, প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী।
উক্ত উপস্থাপনায় তিনি তার গবেষণার প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে মানুষের এবং পরিবেশের জন্য ক্ষতিকর এই পদার্থগুলোর দেশীয় এবং আন্তর্জাতিক আদর্শ মান থেকে অধিক পরিমাণে থাকার উপস্থিতি সনাক্ত করেন এবং তাদের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং ক্ষতিকর প্রভাবগুলো দেখান এবং তার ক্ষতিকর দিক গুলো কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সমাধান উপস্থাপন করেন যা Saint Martin Island -র জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। -with Ashraf Ali Seddique