HSC-26 পরীক্ষার্থীর বর্তমান অবস্থা।
বাইরে হাসিখুশি, ভিতরে আর্তনাদ......
Amin's English Hut
Amin's English Hut
Where Learning Never Shuts
06/06/2026
সুই*সাইড করতে গিয়েও একদম শেষ মুহুর্তে ফিরে এসেছে এমন একজনের সাথে গতকাল আমার কথা হয়েছিল।
আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম- কার জন্যে সুই*সাইড করতে গিয়েছিলেন?
মেয়েটা নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল- একটা ছেলের জন্যে।
তারপর জিজ্ঞেস করলাম - তাহলে সুই*সাইড করার শেষ মুহুর্ত থেকে ফিরে আসলেন কিভাবে?
মেয়েটা বলল- আমি ফ্যানের সাথে ঝুলে ফাঁ*স দিতে গিয়েছিলাম। ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায়ও লাগিয়ে ফেলেছিলাম।
নিচের চেয়ারটা পা দিয়ে ফেলে দিলেই আমার জীবনের ইতি ঘটে যাবে। বাসায়ও তখন কেউ ছিল না যে আমাকে বাঁচাবে!
কি মনে করে যেন চেয়ার না ফেলেই গলার ওড়না পেচিয়ে অনেকক্ষণ যাবত স্থির হয়ে দাঁড়িয়ে ছিলাম। কেমন যেন পাথরের মত লাগছিল নিজেকে।
আমি জিজ্ঞেস করলাম - তারপর কি এমন হলো যে বেঁচে ফিরলেন?
মেয়েটা বলল- দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় অনেকগুলো ভাবনা আসছিল তখন। যৌক্তিক কোন ভাবনা না, এলোমেলো সব চিন্তাভাবনা।
আমি জিজ্ঞেস করলাম - কি ভাবনা?
মেয়েটা জবাব দিল- দেখুন যে ছেলেটার জন্যে আমি আ*ত্মহ*ত্যা করতে গিয়েছিলাম আমার মৃত্যুতে তার কোন ক্ষতিই হবে না। কোন অনুশোচনাও হবে না।
সে বরং আমাকে বাদ দিয়ে যাকে বিয়ে করেছে সে মেয়েকে নিয়েই সুখে শান্তিতে দিন কাটাবে।
দিব্যি হেসেখেলে দিন পার করবে। মাঝখানে থেকে যা ক্ষতি হবার সব আমারই হবে। আমি ভেবেছিলাম আমার আ*ত্মহ*ত্যার মাধ্যমে ওকে বুঝাব, আমি ওকে কতটা ভালোবাসি।
কিন্তু সবশেষে মনে হলো আমার মৃত্যুটা ওর কাছে খুব বেশি হলে অপমৃত্যু মনে হবে এর চাইতে বেশি কিছু না।
আমি জিজ্ঞেস করলাম - এগুলো মনে হবার পরই ফাঁস খুলে নেমে পড়েছিলেন.?
মেয়েটা উত্তর দিল- না। তখন আমার পুরনো অনেক স্মৃতিই মনে পড়েছিল।
আমি জিজ্ঞেস করলাম - কী স্মৃতি?
মেয়েটা বলল- বিয়ের অনেকদিন পর্যন্ত আম্মুর বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে দাদু বাড়ির সংসারে সবসময় নানান অশান্তি হতো। তারপর দীর্ঘ ছয় বছর পর আমি জন্মাই।
আম্মু বলেছিল আমি না-কি অনেক ছোট অবস্থায় জন্মেছিলাম। আমার ওজন ছিল মাত্র ১৩০০ গ্রাম।
বাঁচব কি-না সেটা নিয়ে ডাক্তাররা আশঙ্কায় ছিলেন।আব্বুও অনেক ভেঙে পড়েছিলেন।
আব্বু কখনো ওঝা, কবিরাজ এসবে বিশ্বাস করতেন না। শুধুমাত্র আমার কথা চিন্তা করে প্রায় সাত কিলোমিটার দূরের এক কবিরাজের কাছে পর্যন্ত গিয়েছিলেন।
কবিরাজ নাকি বাবাকে অনেকগুলো কঠিন শর্ত দিয়েছিল। তিনদিন আব্বুকে শুধু পানি আর চিড়া খেয়ে কাটাতে হবে। আরও কি কি যেন শর্ত দিয়েছিলো।
আব্বু সবকিছু করেছিলেন শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্যে।
অনেক কষ্ট করে আব্বু আম্মু মিলে আমাকে একটু একটু করে বড় করেছেন। সে-ই আমি কিনা একটা ছেলের জন্যে নিজেকে শেষ করে ফেলব। নিজের প্রতি ঘৃণা হচ্ছিল তখন।
অনেকক্ষণ ওভাবেই গলায় ওড়না পেচিয়ে চেয়ারটাতে দাঁড়িয়ে ছিলাম। এলোমেলোভাবে তখন এসব ভাবনা বারবার আসছিল মাথায়।
তারপর ওভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সময় পর নেমে আসি। ফাঁস খুলে ফেলি। তারপর চুপচাপ টেবিলে বসে অনেকক্ষণ যাবত বাইরের দিকে তাকিয়ে ছিলাম।
বাইরে গাছের পাতা নড়তেছে, পাখিরা উড়তেছে।ভাবছিলাম আমি মারা গেলে গাছের একটা পাতা নড়াও থামবে না, পাখিরাও আগের মতই উড়বে।
কারো কিচ্ছুই হবে না। যা হবার সব আমার আর বাবা-মায়েরই হবে। এগুলো আগে কখনো নোটিশ করা হয়নি, ওইদিন বসে বসে করেছিলাম। তারপর সুই*সাইড নোটটাও ছিঁড়ে ফেলেছিলাম।
এতক্ষণ যাবত মেয়েটার কথাগুলো মনযোগ দিয়ে শুনছিলাম আমি।
মেয়েটা আবারও বলতে শুরু করল- অনেকক্ষণ বসে থাকার পর কি করব ভেবে না পেয়ে একটু চা বানাতে গেলাম। অনেক সময় নিয়ে, যত্ন করে বানালাম। খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে।
আমি তেমন একটা চা বানাই না, বানাতে পারিও না। আম্মুই সবসময় বানায়। ভাবলাম আজকে আম্মু আব্বুকেও চা বানিয়ে খাওয়াই।
উনাদের অফিস থেকে আসার সময়ও হয়ে গিয়েছিল তখন।
তারপর যত্ন করে দুকাপ চা বানালাম। আসার পর আব্বু আম্মুকে চা দিলাম। ভেবেছিলাম ভালো হবে না। কি না কি আবার বলে। এটা ভেবে আমি আমার রুমে চুপচাপ বসে ছিলাম।
একটু পর আব্বু আমার রুমে এসে একটা হাসি দিয়ে বলেছিলেন - মা, চা নাকি তুমি বানিয়েছো? অনেক ভালো হয়েছে তো। এখন থেকে প্রতিদিন তুমি চা বানিয়ে খাওয়াবা কিন্তু।
জানেন, ওই মুহুর্তে না আমার নিজেকে সবচেয়ে সুখী মানুষটা মনে হচ্ছিল।
মনে হচ্ছিল- আমার আরও অনেকদিন বাঁচা দরকার। আব্বু আম্মুর জন্যে কিংবা নিজের জন্যে হলেও। অন্তত আব্বুকে প্রতিদিন চা বানিয়ে খাওয়ানোর জন্যে হলেও।
-Ibrahim Khalil Shawon
25/05/2026
🏆⚽ খেলাধুলা বিষয়ক ভোকাবুলারি শিখি ⚽🏆
🔹 Sports = খেলাধুলা
✏️ Sports keep us healthy.
➡️ খেলাধুলা আমাদের সুস্থ রাখে।
🔹 Player = খেলোয়াড়
✏️ The player scored a goal.
➡️ খেলোয়াড়টি একটি গোল করেছে।
🔹 Team = দল
✏️ Our team won the match.
➡️ আমাদের দল ম্যাচটি জিতেছে।
🔹 Captain = অধিনায়ক
✏️ The captain led the team well.
➡️ অধিনায়ক দলকে ভালোভাবে নেতৃত্ব দিয়েছে।
🔹 Coach = প্রশিক্ষক
✏️ The coach trains the players every day.
➡️ প্রশিক্ষক প্রতিদিন খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন।
🔹 Football = ফুটবল
✏️ Football is my favorite game.
➡️ ফুটবল আমার প্রিয় খেলা।
🔹 Cricket = ক্রিকেট
✏️ Many people in Bangladesh love cricket.
➡️ বাংলাদেশে অনেক মানুষ ক্রিকেট ভালোবাসে।
🔹 Match = ম্যাচ
✏️ We enjoyed the exciting match.
➡️ আমরা রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করেছি।
🔹 Goal = গোল
✏️ He scored two goals in the game.
➡️ সে খেলায় দুটি গোল করেছে।
🔹 Victory = বিজয়
✏️ Victory made the team happy.
➡️ বিজয় দলকে আনন্দিত করেছে।
🔹 Defeat = পরাজয়
✏️ The team accepted the defeat calmly.
➡️ দলটি শান্তভাবে পরাজয় মেনে নিয়েছে।
🔹 Practice = অনুশীলন
✏️ Regular practice improves skill.
➡️ নিয়মিত অনুশীলন দক্ষতা বৃদ্ধি করে।
🔹 Fitness = সুস্থতা
✏️ Exercise increases fitness.
➡️ ব্যায়াম সুস্থতা বৃদ্ধি করে।
🔹 Champion = চ্যাম্পিয়ন
✏️ Brazil became the champion.
➡️ ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে।
🔹 Trophy = ট্রফি
✏️ The winning team received a trophy.
➡️ বিজয়ী দল একটি ট্রফি পেয়েছে।
🔹 Discipline = শৃঙ্খলা
✏️ Sports teach us discipline.
➡️ খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়।
✨ “A healthy body leads to a healthy mind.” ✨
🏫 Amin’s English Hut
📱 WhatsApp: 01705-933645
21/05/2026
HSC-26 ব্যাচের সাপ্তাহিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় Nusrat Jahan Sinthiya কে Amin's English Hut এবং কোর কেয়ার প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
HSC-26 Students right now.....
10/05/2026
HSC-26
"Completing Story" Suggestions.
প্রতিটি টপিকের টপ টেন সাজেশন দেওয়া হবে।
পেইজটি ফলো দিয়ে রাখুন।
05/05/2026
HSC-26 ব্যাচের সাপ্তাহিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় কৃতী শিক্ষার্থী Sakiba Islam Khushi কে Amin's English Hut এবং কোর কেয়ার প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
19/04/2026
HSC-26 English ফাইনাল ক্র্যাশ কোর্স প্রোগ্রাম।
এইচএসসি পরীক্ষায় ইংরেজি নিয়ে ভয় আর নয়! সঠিক গাইডলাইন এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিশ্চিত করুন আপনার কাঙ্ক্ষিত GPA 5। Amin's English Hut নিয়ে এলো ৬০ দিনের এক পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স।
🌟 কোর্সের মূল আকর্ষণসমূহ:
✅ স্বল্প সময়ে সিলেবাস শেষ করার কার্যকর পরিকল্পনা।
✅ ক্লাস: ৫০ টি (২ ঘন্টা করে মোট ১০০ ঘন্টা)
✅ পরীক্ষা: ২০ টি বিশেষ মডেল টেস্ট ও ক্লাস টেস্ট।
✅ রাইটিং-এর জন্য শর্টকাট টেকনিক।
✅ দ্রুত উত্তর করার জন্য শর্ট টেকনিক।
ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্য থাকছে English Suggestion Book একদম ফ্রি!
⏰ ব্যাচ ও সময়সূচী:
কোর্সটি শুরু হতে যাচ্ছে ২৬ এপ্রিল ২০২৬ থেকে।
⏱️ ব্যাচ টাইমসমূহ:
👉 শনি, সোম ও বুধ: সকাল ৮টা, ১০টা, ১২টা, বিকাল ৪টা।
👉 রবি, মঙ্গল ও বৃহস্পতি: সকাল ৮টা, ১০টা, ১২টা, বিকাল ৩টা, ৫ টা।
কোর্স ফি:
ইংরেজি ১ম পত্র: ১৫০০ টাকা।
ইংরেজি ২য় পত্র: ২০০০ টাকা।
ইংরেজি ১ম পত্র + ২য় পত্র = ২৫০০/- (সাজেশন বুকসহ)
👉 বি.দ্র. লেকচার শিট ও মডেল টেস্টের জন্য অতিরিক্ত ৫০০ টাকা যোগ হবে।
📞 যোগাযোগ ও ভর্তি:
ভর্তি চলছে! বিস্তারিত জানতে বা সিট বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন নিচের নাম্বরে:
📱 01705-933645 (স্যার)
WhatsApp: 01705-933645
📍 ঠিকানা: কোর কেয়ার HSC প্রাইভেট প্রোগ্রাম
🏫 নজরুল সেনা স্কুল গলি, ময়মনসিংহ।
( জিলা স্কুল মোড় সংলগ্ন )
17/04/2026
📘 Tense (কাল)
✅ Definition (সংজ্ঞা):
Tense হলো ক্রিয়ার সেই রূপ, যা দ্বারা কাজটি কখন ঘটছে—অতীতে, বর্তমানে, নাকি ভবিষ্যতে—তা বোঝায়।
📚 Types of Tense (Tense-এর প্রকারভেদ)
Tense মূলত ৩ প্রকার:
Present Tense (বর্তমান কাল)
Past Tense (অতীত কাল)
Future Tense (ভবিষ্যৎ কাল)
👉 প্রতিটি Tense আবার ৪ ভাগে বিভক্ত:
Indefinite,
Continuous,
Perfect,
Perfect Continuous
👉 Here are the 12 Tenses Structures (Active & Passive)
📘 1. Present Indefinite
Active: S + V₁(s/es) + O
👉 সে বই পড়ে। → He reads a book.
Passive: O + am/is/are + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হয়। → The book is read by him.
📘 2. Present Continuous
Active: S + am/is/are + V₁+ing + O
👉 সে বই পড়ছে। → He is reading a book.
Passive: O + am/is/are + being + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হচ্ছে। → The book is being read by him.
📘 3. Present Perfect
Active: S + has/have + V₃ + O
👉 সে বইটি পড়েছে। → He has read the book.
Passive: O + has/have + been + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হয়েছে। → The book has been read by him.
📘 4. Present Perfect Continuous
Active: S + has/have + been + V₁+ing + O
👉 সে অনেকক্ষণ ধরে বই পড়ছে। → He has been reading a book for a long time.
Passive: ❌ Not used
📘 5. Past Indefinite
Active: S + V₂ + O
👉 সে বইটি পড়ল। → He read the book.
Passive: O + was/were + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হয়েছিল। → The book was read by him.
📘 6. Past Continuous
Active: S + was/were + V₁+ing + O
👉 সে বই পড়ছিল। → He was reading a book.
Passive: O + was/were + being + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হচ্ছিল। → The book was being read by him.
📘 7. Past Perfect
Active: S + had + V₃ + O
👉 সে বইটি পড়েছিল। → He had read the book.
Passive: O + had + been + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হয়েছিল। → The book had been read by him.
📘 8. Past Perfect Continuous
Active: S + had + been + V₁+ing + O
👉 সে অনেকক্ষণ ধরে বই পড়ছিল। → He had been reading a book for a long time.
Passive: ❌ Not used
📘 9. Future Indefinite
Active: S + will + V₁ + O
👉 সে বইটি পড়বে। → He will read the book.
Passive: O + will + be + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হবে। → The book will be read by him.
📘 10. Future Continuous
Active: S + will + be + V₁+ing + O
👉 সে বই পড়তে থাকবে। → He will be reading a book.
Passive: ❌ Not used
📘 11. Future Perfect
Active: S + will + have + V₃ + O
👉 সে বইটি পড়ে ফেলবে। → He will have read the book.
Passive: O + will + have + been + V₃ + by + S
👉 বইটি তার দ্বারা পড়া হয়ে যাবে। → The book will have been read by him.
📘 12. Future Perfect Continuous
Active: S + will + have + been + V₁+ing + O
👉 সে অনেকক্ষণ ধরে বই পড়তে থাকবে। → He will have been reading a book for a long time.
Passive: ❌ Not used
⚠️ মনে রাখার টিপস:
👉 Perfect Continuous & Future Continuous → Passive হয় না
👉 Passive = Object সামনে আসে
Amin's English Hut
By: Ruhul Amin
বড় বড় বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার কৌশল। Bengali to English Translation || Amins
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Mymensingh
2200