HridayXpress

HridayXpress

Share

যেহেতু চলে এসেছেন, একটু ঘুরে যাবেন 🤗

22/05/2026

এখন পর্যন্ত মনে হয় Windows 10 টা খুবই ভালো ছিলো, মোটামুটি সবদিক দিয়েই। Windows 11 এর UI সুন্দর, Higher refresh rate এ স্মুথ ও লাগে বেশি, কিন্তু কেন জানি optimized লাগেনা এখনো + Heavy OS! আপনার কাছে কী মনে হয়?

22/05/2026

📊 Excel Formula না জানলে সত্যি অনেক পিছিয়ে পড়তে হবে!

আগে আমি ভাবতাম Excel মানেই শুধু টেবিল বানানো 😅
কিন্তু কাজ করতে গিয়ে বুঝলাম — Excel Formula জানলে একই কাজ ১ ঘণ্টার বদলে ৫ মিনিটে করা যায়।

বিশেষ করে যারা:
✅ অফিসে কাজ করেন
✅ Data Entry করেন
✅ Freelancing শিখছেন
✅ Business হিসাব রাখেন
✅ Student হয়েও Smart ভাবে কাজ করতে চান

তাদের জন্য Excel Formula শেখা এখন প্রায় বাধ্যতামূলক।
আমি নিজেও আগে manually সব হিসাব করতাম।
ভুল হতো, সময় লাগতো, মাথাও গরম হয়ে যেত 😑
এখন কয়েকটা Formula শিখে কাজ অনেক easy হয়ে গেছে।

সবচেয়ে বেশি কাজে লাগে যেগুলো 👇

📌 SUM → Total বের করতে
📌 IF → Condition অনুযায়ী Result
📌 VLOOKUP / XLOOKUP → Data খুঁজে বের করতে
📌 COUNT → কতগুলো Data আছে
📌 TEXT → Date/Text সুন্দরভাবে Format করতে
📌 FILTER → প্রয়োজনীয় Data আলাদা করতে

সব Formula একদিনে শেখা লাগে না।
প্রতিদিন ১টা করেও শিখলে কয়েক মাস পর নিজেই বুঝবেন কতটা এগিয়ে গেছেন 🔥
বর্তমানে অনেক কোম্পানি Excel Skill কে আলাদা গুরুত্ব দেয়।

কারণ Smart Work এখন Hard Work এর থেকেও বেশি important।
আপনি যদি কম্পিউটার শিখতে চান, আমার মতে Excel দিয়েই শুরু করা সবচেয়ে ভালো 💯

কেউ যদি Excel শিখছেন বা শিখতে চান — কমেন্টে “EXCEL” লিখেন 📥

19/05/2026

অনেকেই ভাবে followers বেশি মানেই page powerful 😅
কিন্তু আসল truth হলো — সব follower real না!

আমি একসময় একটা page দেখেছিলাম, ৫০K followers 😳
কিন্তু পোস্টে react মাত্র ২০–৩০টা! তখনই বুঝলাম কিছু একটা গড়বড় আছে 👀

Fake follower চিনার কিছু easy sign আছে 👇

🚩 Followers অনেক, কিন্তু engagement খুব কম
১০K follower অথচ পোস্টে ৫০টা react? Suspicious 😅

🚩 Comment গুলো অদ্ভুত
“Nice pic”
“Good job”
একই ধরনের random comment বারবার থাকলে বুঝবেন problem আছে।

🚩 Profile গুলো empty
অনেক fake account এ:
❌ Profile photo নাই
❌ Post নাই
❌ Weird নাম থাকে

🚩 Sudden follower increase
একদিনে হঠাৎ ৫K–১০K follower increase হলে সেটা organic নাও হতে পারে 👀

🚩 Video views vs followers mismatch
100K follower কিন্তু Reel views 500–1000 😶

সত্যি কথা বলতে —
Fake follower শুধু number বাড়ায়, value না ❌

বরং এতে:
📉 Reach কমে যেতে পারে
📉 Engagement rate নষ্ট হয়
📉 Brand trust কমে

Facebook এখন অনেক smart
Fake activity detect করতে পারে সহজেই।

তাই focus করুন:
✅ Real audience
✅ Original content
✅ Consistency
✅ Engagement

Slow growth হলেও real growth সবসময় better 🔥

17/05/2026

📶 আপনার ফোনে আসলেই কতটুকু নেটওয়ার্ক আসে?

একবার স্ট্যাটাস বারটা দেখে কমেন্টে স্ক্রিনশট দিন তো! 👀

📱 কোন অপারেটর ব্যবহার করেন?
📶 এই মুহূর্তে কয়টা বার সিগন্যাল পাচ্ছেন?
🏠 রুমের ভিতরে নাকি বাইরে?

কমেন্টে স্ক্রিনশট ড্রপ করুন 👇




16/05/2026

ফোনের ব্যাটারি কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? 😩
চার্জ দিয়ে কিছুক্ষণ পরই ২০%?
সমস্যা কিন্তু আপনার ব্যাটারিতে না… সমস্যা কিছু Hidden Settings-এ!

আজই এই সেটিংসগুলো বন্ধ করুন👇
1. Background App Refresh
2. Auto Location Update
3. High Brightness Auto Mode
4. Unnecessary App Notifications
5. Google Sync সবসময় ON রাখা

এগুলো বন্ধ করলে যা হবে👇
* ব্যাটারি ২ গুণ বেশি টিকবে
* ফোন কম গরম হবে
* Performance দ্রুত হবে
* Charging কম লাগবে

বিশ্বাস না হলে ১ দিন ট্রাই করে দেখুন! 😎

আপনার ফোনে ব্যাটারি কতক্ষণ চলে? কমেন্টে জানান 👇

13/05/2026

🔥 Excel এর ১০টা Secret Shortcut 😲

আপনি যদি প্রতিদিন Microsoft Excel ব্যবহার করেন, তাহলে এই Shortcut গুলো আপনার অনেক সময় বাঁচাবে! ⏳

✅ Ctrl + C = Copy
✅ Ctrl + V = Paste
✅ Ctrl + Z = Undo
✅ Ctrl + S = Save
✅ Ctrl + Arrow Key = দ্রুত Data এর শেষে যাওয়া
✅ Alt + = = Auto Sum
✅ Ctrl + Shift + L = Filter চালু
✅ F2 = Cell Edit
✅ Ctrl + 1 = Format Option
✅ Ctrl + T = Table তৈরি

💡 Bonus Tip:
Alt + = চাপলেই Excel নিজে থেকেই Sum Formula বসিয়ে দিবে 😍

📌 এই পোস্ট Save করে রাখুন, পরে কাজে লাগবে!

👨‍💻 আরও Excel, Computer, Photoshop ও Editing Tips পেতে Follow করুন।

13/05/2026

আগেই বলে দিচ্ছি — আমি পুরোপুরি Gboard পার্সন! 😄
২০১৭ সালের দিকে SwiftKey ছেড়ে ধীরে ধীরে Gboard এ চলে আসি, আর ২০১৯ এর পর থেকে তো একেবারে সেটেলড। এরপর আর অন্য কোনো কিবোর্ডে মন বসে নাই!

বাংলা লেখার শুরুটা অবশ্য Ridmik দিয়েই।
আরও আগে Windows Phone ইউজ করতাম, তখন মাইক্রোসফট কিবোর্ডে অ-আ-ই স্টাইলে বাংলা লিখতাম 😅
তারপর Ridmik এ অভ্র স্টাইলে টাইপিং শুরু করি।

পরে Google Indic Keyboard আসলো, কিন্তু বাংলা লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যেতো 🥲
তবে সময়ের সাথে সাথে Gboard অনেক ইমপ্রুভ করেছে। এখন বাংলা সাজেশন, স্পিড, মাল্টিল্যাঙ্গুয়েজ — সব মিলিয়ে আমার কাছে বেস্ট লাগে।

সবচেয়ে ভালো লাগে এর prediction system 🔥
পুরো শব্দ না লিখলেও ঠিকঠাক সাজেশন চলে আসে। ভুল লিখলেও বুঝে ফেলে! এতটাই অভ্যাস হয়ে গেছে যে এখন Gboard ছাড়া কিছুই ভালো লাগে না।

আর Pixel ফোনে Gboard এর haptics ভাই… এক কথায় আগুন! ❤️‍🔥
তবে একটা কথা মানতেই হবে — Samsung Keyboard এর haptics আর customization সত্যিই দুর্দান্ত। Clipboard history তো গড লেভেল 😮‍💨
কিন্তু বাংলা টাইপিংটা যদি আরেকটু ভালো হতো, তাহলে হয়তো ওটাই ইউজ করতাম।

Ridmik এখন আর আমার কাছে একটু স্লো লাগে।
তবুও বাংলা টাইপিংয়ের জন্য অনেকের কাছে এটা এখনও ফেভারিট ❤️

এবার আপনারা বলেন 👀
আপনার পছন্দের কিবোর্ড কোনটা?

⌨️ Gboard
⌨️ Samsung Keyboard
⌨️ Ridmik
নাকি অন্য কিছু? 😄


13/05/2026

আপনার হোম স্ক্রিনে কোন কোন উইজেট থাকতেই হবে? 👀

আমার ক্ষেত্রে Weather আর SOT উইজেট একদম মাস্ট!
Weather না দেখলে বাইরে যাওয়ার প্ল্যানই করতে পারি না 😄
আর SOT দেখে বুঝি—আজ ফোনটা বেশি ইউজ করলাম নাকি একটু কম!

হোম স্ক্রিনও আমি একদম ক্লিন রাখতে পছন্দ করি।
তাই শুধু দরকারি অ্যাপগুলোই রাখি সামনে:

📱 Dialer
💬 Messages
🌐 Chrome
📷 Camera

আর হোমে থাকে কিছু ডেইলি ইউজ অ্যাপ—
WhatsApp, Spotify, YouTube, Photos, Play Store ইত্যাদি।

আগে Telegram অনেক ইউজ করতাম, এখন আর তেমন না 😅
তবে Nothing ফোন ইউজ করার কারণে Nothing X অ্যাপটা রাখতেই হয়।

প্রায় ১০ বছর ধরে আমার সেটআপ খুব বেশি বদলায়নি 😄

এবার আপনাদেরটা দেখি!
কে কতটা ক্লিন, কে কতটা কাস্টমাইজড হোম স্ক্রিন ইউজ করেন? 🔥♥️

13/05/2026

জেনে নিন কোন AI কোন কাজের জন্য সবচেয়ে ভালো! 🚀

✍️ Writing & Content AI
🔸 ChatGPT – প্রশ্নের উত্তর, আইডিয়া ও কনটেন্ট লিখতে সাহায্য করে।
🔸 Copy.ai – মার্কেটিং কপি ও ব্লগ লেখে।
🔸 Jasper AI – বিজ্ঞাপন, ব্লগ ও ইমেইল লেখায় সহায়ক।
🔸 Grammarly – ইংরেজি লেখার ভুল ঠিক করে।
🔸 Quillbot – লেখাকে রি-রাইট ও প্যারাফ্রেজ করে।
🔸 Writesonic – কনটেন্ট ও কপি তৈরি করে।
🔸 Scalenut – SEO কনটেন্ট প্ল্যান করে।
🔸 INK – SEO ও মার্কেটিং রাইটিং একসাথে করে।

🎨 Design & Image AI
🔸 Canva AI – ডিজাইন ও কনটেন্ট সাজাতে সাহায্য করে।
🔸 Leonardo AI – AI ইমেজ ও আর্ট ডিজাইন করে।
🔸 Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
🔸 Adobe Firefly – AI ডিজাইন ও ইমেজ জেনারেশন টুল।
🔸 Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন তৈরি করে।
🔸 Remove.bg – এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
🔸 Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে দেয়।
🔸 Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
🔸 OpenArt – AI আর্ট ও ক্রিয়েটিভ ইমেজ তৈরি করে।
🔸 Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন বানায়।
🔸 AutoDraw – হ্যান্ড ড্রয়িংকে স্মার্ট ডিজাইনে রূপ দেয়।

🎬 Video & Presentation AI
🔸 Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
🔸 Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
🔸 Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
🔸 Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
🔸 Descript – টেক্সট দিয়ে ভিডিও এডিট করে।
🔸 Kaiber – AI ভিডিও অ্যানিমেশন তৈরি করে।
🔸 Heygen – AI ফেস ও ভয়েস ভিডিও বানায়।
🔸 SlidesAI – লেখা থেকে অটো প্রেজেন্টেশন বানায়।
🔸 Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।

🎵 Voice & Audio AI
🔸 ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
🔸 Play.ht – লেখা বা ব্লগকে ভয়েসে রূপ দেয়।
🔸 Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
🔸 Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক বানায়।
🔸 Beatoven – ভিডিও ও পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
🔸 Voicemod – ভয়েস চেঞ্জ ও ভয়েস ইফেক্ট দেয়।
🔸 Papercup – ভিডিও অন্য ভাষায় ডাব করে।
🔸 TTSMaker – টেক্সট থেকে স্পিচ জেনারেট করে।
🔸 Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।

💼 Business & Productivity AI
🔸 Notion AI – নোট, টাস্ক ও লেখায় সাহায্য করে।
🔸 Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
🔸 Tidio – ওয়েবসাইটের জন্য AI চ্যাটবট তৈরি করে।
🔸 NameSnack – বিজনেস নাম সাজেস্ট করে।
🔸 Designs.ai – লোগো, ভিডিও ও অডিও তৈরি করতে পারে।
🔸 Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট লেখে।

📚 Utility & Smart AI Tools
🔸 ChatPDF – PDF পড়ে সারাংশ দেয়।
🔸 DeepL – প্রফেশনাল ট্রান্সলেশন দেয়।
🔸 TinyWow – ফ্রি PDF, ভিডিও ও ডকুমেন্ট টুলস দেয়।
🔸 FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা বের করে।
🔸 Hugging Face – বিভিন্ন AI ও NLP টুলসের প্ল্যাটফর্ম।
🔸 Replika – AI ভার্চুয়াল বন্ধু ও চ্যাট সঙ্গী।
🔸 AI Dungeon – ইন্টার‍্যাকটিভ AI গল্প তৈরি করে।

✨ AI এখন শুধু ভবিষ্যৎ না, বর্তমানেও কাজকে করছে দ্রুত, সহজ ও স্মার্ট!

আপনার সবচেয়ে পছন্দের AI টুল কোনটি? 👇

11/05/2026

ইন্টারনেট বলে দুনিয়ায় আলাদা একটা জিনিস আছে — এটা প্রথম বুঝি ২০০৬ সালের দিকে। এক মামার GPWorld চালানো Nokia 6600 ফোনে ওয়ালপেপার, গেমস আর রিংটোন ডাউনলোড হতে দেখে মাথায় যেন ঝড় বয়ে গিয়েছিল! 😄

তারপর ২০০৭ সালে জীবনের প্রথম ইন্টারনেট ব্যবহার করি একটা চায়না ফোনে, ফোনের ডিফল্ট WAP Browser দিয়ে। তখন ৫KB এর একটা WAP পেজ লোড হতেও মনে হতো যুগ লেগে যাচ্ছে। সেই অপেক্ষা, সেই excitement — এখনও একদম পরিষ্কার মনে আছে।

২০০৮ সালে নিজের একটা নোকিয়া ফোন পাই। শুরুতে নোকিয়ার ডিফল্ট ব্রাউজারই ব্যবহার করতাম। তারপর একদিন আবিষ্কার করি Opera Mini 4!
ভাই, এটা ছিল একেবারে অন্য লেভেলের অনুভূতি। মনে হয়েছিল সাইকেল চালানো থেকে হঠাৎ ভবিষ্যতের কোনো গাড়িতে উঠে গেছি! 😅

পেজ মুহূর্তেই লোড নিত, পিসি ওয়েবসাইট পর্যন্ত ফোনে ওপেন হতো, এমনকি মাউস পয়েন্টারও দেখা যেত! সেই excitement এ টানা দুই রাত ঠিকমতো ঘুম হয়নি। 🔥

এরপর ২০০৯ সালের শুরুতে প্রথম হাতে পাই UC Browser — তাও আবার পুরো চাইনিজ ভাষায়! কিন্তু এর download speed দেখে সত্যিই মাথা ঘুরে গিয়েছিল। একসাথে ৫–১০টা ফাইল ডাউনলোড করা যেত, আর speed ছিল একদম ঝড়ের মতো। Download fail বলতে কিছুই ছিল না যেন!

একই সময়ে পিসিতে ব্যবহার শুরু করি Mozilla Firefox আর Internet Explorer। Internet Explorer খুবই slow লাগত, tab browsing ও তেমন ছিল না। তাই খুব দ্রুতই Firefox এ permanently shift হয়ে যাই।

আমার কাছে আসল “real web browsing” experience শুরু হয়েছিল Opera Mini দিয়েই। বিশেষ করে Opera Mini 4 Nokia Java S40 V2/V3 ফোনগুলোতে অসাধারণ চলত। পরে Opera Mini 5 Beta এ যখন modern UI আর বড় বড় Speed Dial দেখলাম, তখন তো মনে হয়েছিল ভবিষ্যতের browser ব্যবহার করছি! ❤️

তবে Opera Mini 6 আমার Java ফোনে একটু lag করত। কিন্তু Symbian ফোনে? ভাই… একদম উড়ে চলত! 🚀

এই স্মৃতিগুলো লিখতে গেলে পোস্ট ২০০০ শব্দ পার হয়ে যাবে।
অনেক স্মৃতি, অনেক অনুভূতি জড়িয়ে আছে এই পুরোনো ইন্টারনেট দিনের সাথে। ❤️

আপনারও যদি এমন কোনো internet nostalgia থাকে, কমেন্টে শেয়ার করুন। পুরোনো সেই দিনগুলো revisit করতে সত্যিই অন্যরকম ভালো লাগে… 😊

#বাংলা_টেক

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Narayanganj