19/06/2026
ডিপ্লোমা রেজিস্টার্ড নার্সদের জন্য চাকরি-- ৬ জন নিবে। নিজ দায়িত আবেদন করুন।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sharifa Huq - BACE Nursing Institute, Nursing School, Goaldi, Sonargaon, Narayanganj.
19/06/2026
ডিপ্লোমা রেজিস্টার্ড নার্সদের জন্য চাকরি-- ৬ জন নিবে। নিজ দায়িত আবেদন করুন।
13/06/2026
ইনফেকশন কন্ট্রোল এন্ড প্রিভেনশন
অংশ নিয়ে আমাদের কিছু শিক্ষার্থী--
12/06/2026
১২ জুন ২০২৬, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।
এবারের প্রতিপাদ্য “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” - শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
শিশু শ্রমে কি কি ক্ষতি হয়?
১. শিশুদের বয়স হচ্ছে লেখাপড়া এবং খেলাধুলা করার এ বয়সে তাদেরকে কাজে লাগানো উচিত নয়।
২. শিশু বয়সে অত্যাধিক শারীরিক পরিশ্রমের ফলে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। সঠিক উত্তর খাবার সেরকম ভাবে না পেলে এটা আরো মারাত্মক আকার ধারণ করে।
৩. খেলাধুলাতে শিশুর মানসিক বিকাশ ঘটে। এতে শিশুশ্রমের ফলে খেলাধুলার সময় পায় না। ফলে মানসিক বিকাশ ব্যাহত হয়।
৪. লেখাপড়া চরম আকারে ব্যাহত হয় হলে বিটি নৈতিকতাবোধ জাগে না। পরবর্তীতে মাদকাসক্তি সহ অন্যান্য সমস্যায় জড়িত হয়।
প্রতিরোধে কমিউনিটি হেল্থ নার্সদের করণীয়:
১. প্রতিটি বাড়িতে গিয়ে পিতা-মাতাকে লেখাপড়াতে শিশুদের উৎসাহ দিতে হবে।
২. যদি আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়, প্রয়োজনে নাইট স্কুল এর ব্যবস্থা করা এবং অভিভাবকদেরকে সেভাবে মোটিভেট করা।
৩. শিশুরা জাতীর ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ধন্যবাদ
10/06/2026
Coffee with Principal সেশনে প্রিন্সিপাল স্যার ব্যস্ত থাকায় বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে সেশন পরিচালনা করছেন লুবনা ম্যাডাম।
07/06/2026
বিশ্ব ব্রেইন টিউমার দিবস। ৮ই জুন ২০২৬।
আসুন সবাই সচেতন হই--
ব্রেইন টিউমারের লক্ষণ সমূহ:
তীব্রমাত্রার মাথাব্যথা অথবা মাথায় চাপ অনুভব করা বিশেষ করে সকালবেলা।
বমি বমি ভাব বা বমি হওয়া
চোখে ঝাপসা দেখা, একটা জিনিস দুইটা দেখা, দৃষ্টিশক্তি লোপ পাওয়া।
পা অথবা হাত নাড়াচাড়া করতে না পারা।
শারীরিক ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করতে না পারা ।
স্পষ্টভাবে কথা বলতে না পারা বা কথা জড়িয়ে যাওয়া ।
অতিরিক্ত ক্লান্তি অনুভব করা ।
সবকিছুতেই বিভ্রান্তি বা হতবুদ্ধি হওয়া ।
স্মরণশক্তি কমে যাওয়া।
সাধারণ নির্দেশনা পালন করতে না পারা বা বোঝার অক্ষমতা ।
ব্যক্তিত্বের পরিবর্তন বা আচার-আচরণের পরিবর্তন
পূর্বের কোন ইতিহাস না থাকা সত্বেও হঠাৎ করে শরীরে ক্রমাগত ঝাকুনি (মৃগী রোগের মত)।
অতিরিক্ত ক্ষুধা অনুভব এবং ওজন বেড়ে যাওয়া।
উপরোক্ত লক্ষণ গুলো দেখা দিলে নিউরোলজির ডাক্তারের শরণাপন্ন হন।
02/06/2026
"কফি উইথ প্রিন্সিপাল"
এগিয়ে চলছে আমাদের কার্যক্রম।
আজকেও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় হল।
01/06/2026
ডিপ্লোমা ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি:
আবেদন করবেন নিজ দায়িত্বে-
নার্স ও নার্সিং সম্পর্কে প্রচলিত ভুল ধারণা:
আমাদের সমাজে নার্স ও নার্সিং সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। যদিও অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে তারপরও কিছু বিষয় রয়ে গেছে।
আসুন আমরা সমাজ পরিবর্তনে এগিয়ে আসি।
১. নার্সিং মেয়েদের পেশা: নার্সিং পেশাতে আসলে ছেলে মেয়ে বলে কোন কথা নাই। যার যোগ্যতা আছে সেই নার্সিং পড়তে পারবে। তবে ছেলেদের ক্ষেত্রে কোটা আছে। রোগী যেমন পুরুষ বা মহিলা হতে পারে তেমনি তাদেরকে সেবা দেওয়ার জন্য নার্স পুরুষ বা মহিলা হতে পারে।
২. নার্সিং মানে ডিপ্লোমা/বিএসসি নার্স: সাধারণ শিক্ষার মত নার্সিং শুধুমাত্র ডিপ্লোমা বা বিএসসিতে শেষ হয়ে যায় না। এখানে মাস্টার্স করা যায়, এমফিল করা যায় , পিএইচডি করা যায়। অর্থাৎ সাধারণ ছাত্র ছাত্রীরা যেমন অনার্স/ মাস্টার্স করতে পারে এখানেও ব্যাচেলর, মাস্টার্স ,পিএইচডি করা যায়।
৩. যারা নাইট ডিউটি করে তারা খারাপ: পুলিশ, আর্মি, ডাক্তার এবং আরো অনেক প্রফেশন আছে তাদের নাইট ডিউটি করতে হয়। যেহেতু একটা রোগীকে ২৪ ঘন্টা সেবা দিতে হয় তাই শিফটিং ডিউটিতে নাইট ডিউটি করতে হয় এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। "আপনি ভালো তো জগৎ ভালো"-- এই কথাটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাছাড়া আপনার মেয়ে,ছোট বোন, স্ত্রী, প্রতিবেশী মানুষকে সেবা করার জন্য নাইট ডিউটিতে গিয়েছে, এতে আপনার প্রাউড ফিল করার কথা। কারণ সেবার মত মহৎ আর কোন কাজ পৃথিবীতে নেই। আপনিও তার পুণ্যের ভাগীদার হবেন।
কারণ আপনি তাকে যেতে অনুমতি দিয়েছেন।
৪. নার্সদের ব্যবহার খারাপ: নার্সদের ব্যবহার কখনোই খারাপ না। যেখানে একজন নার্সের পাঁচটা রোগী ম্যানেজ করার কথা সেখানে আমরা তাকে ৮০/৯০ টা রোগীর সেবা করতে দিয়েছি। এতগুলো ইনজেকশন এতগুলো স্যালাইন এডমিশন সবকিছু ম্যানেজ করতে গেলে একজন মানুষের মাথা ঠিক থাকে কিভাবে? তাই জনগণকে বিষয়টি বুঝতে হবে। কিছু ব্যতিক্রম নেই তা বলবো না।
৫. অমুক নার্স ভালো না: আপনি যাকে ভালো বলছেননা দেখা যায় সে আপনার পেশেন্ট যখন ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে সবার আগে দৌড়ে গিয়ে সেবাটা নিশ্চিত করে। মহান আল্লাহ মানুষের জীবন দান করেন। আর ঐ নার্স তখন উছিলা হিসেবে কাজ করে। হসপিটাল এর ভেতরে অনেক কাজ আছে যেটা বাইরে থেকে বোঝা যায় না। ওই সেবাটা টাকা দিয়ে পাওয়া যায় না। একজন নার্স দরদ দিয়ে সেবাটা করে থাকে। সেটা বাইরে থেকে বোঝার উপায় নেই।
৬. ডায়াগনস্টিক সেন্টার/ক্লিনিকে যারা থাকে তারা সবাই নার্স: একটা এপ্রোন পড়লেই কেউ নার্স হয়ে যায় না। এজন্য উচ্চমাধ্যমিক পাশ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে তারপর ভর্তি হতে হয় এবং তিন বছর বা চার বছর পড়তে হয় তারপর লাইসেন্স পরীক্ষা দিয়ে নার্স হতে হয়। যাত্রাটা অনেক দীর্ঘ এবং কষ্টের। তাই যাকে তাকে নার্স মনে করবেন না। আগে জিজ্ঞেস করুন- আপনি কি নার্স? তারপরে মন্তব্য করুন।
৭. নাটক সিনেমায় দেখায় সহজে নার্স হওয়া যায়: নাটক সিনেমা যা দেখায় তারা আসলে না জেনে না বুঝে দেখায়। নির্দিষ্ট পড়ালেখা লাগে, তারপর নার্স হতে হয়
প্রিয় পাঠকবৃন্দ,
এছাড়াও যদি আর কোন প্রচলিত ভুল ধারণা থেকে থাকে সেটা দূর করার দায়িত্ব আমার, আপনার, সবার।
আসুন শেয়ার করি এবং সমাজ থেকে ভুল ধারণা দূর করি।
ধন্যবাদ
চৌধুরী আহসানুল হায়দার
৩০/৫/২০২৬
27/05/2026
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক
শরীফা হক-বেইস নার্সিং ইনস্টিটিউটের
সর্বস্তরের সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানের ফ্যান-ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী এবং ঢাকাস্থ প্রধান কার্যালয়ের সম্মানিত সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল -আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।
Widal Test (TO,TH,AH,BH) খুব সহজভাবে বুঝি!
Widal Test হলো একটি রক্ত পরীক্ষা, যা সাধারণত Typhoid (টাইফয়েড জ্বর) আছে কিনা বোঝার জন্য করা হয়।
🔬 এটা কীভাবে কাজ করে?
যখন শরীরে Salmonella typhi ব্যাকটেরিয়া ঢুকে টাইফয়েড হয়, তখন শরীর তার বিরুদ্ধে antibody তৈরি করে, Widal test সেই antibody আছে কিনা সেটাই detect করে।
Widal test-এ মূলত ৪টি antigen-antibody reaction দেখা হয়:
TO → Typhoid-এর early infection (IgM response)
TH → Typhoid-এর later / past infection (IgG response)
AH → Paratyphoid A (acute বা past হতে পারে)
BH → Paratyphoid B (acute বা past হতে পারে)
📊 রিপোর্ট কী বোঝায়?
Antibody titre বেশি থাকলে → infection থাকতে পারে
কম বা absent হলে → typhoid হওয়ার সম্ভাবনা কম
তবে একা Widal test দিয়ে final diagnosis করা যায় না
⚠️ গুরুত্বপূর্ণ কথা
Early stage-এ false negative আসতে পারে
পুরনো infection বা vaccination-এর কারণে false positive হতে পারে
তাই ডাক্তার সবসময় symptoms + CBC + clinical history + Blood Culture মিলিয়ে দেখে
MD Rakibul Hasan
BSc in Health Technology (Lab) DU
MSc in Biochemistry & Molecular Biology (GB)
Senior Medical Technologist (PDCL)