Aminul hique

Aminul hique

Share

➺ 𝕷𝖎𝖛𝖊 𝖑𝖎𝖋𝖊 𝖙𝖔 𝖙𝖍𝖊 𝖋𝖚𝖑𝖑𝖊𝖘𝖙 𝖎𝖓 𝖙𝖍𝖎𝖘 𝖋𝖆𝖘𝖙-𝖕𝖆𝖈𝖊𝖉 𝖑𝖎𝖋𝖊𝕿𝖍𝖊𝖗𝖊 𝖘𝖍𝖔𝖚𝖑𝖉 𝖇𝖊 𝖓𝖔 𝖍𝖆𝖙𝖊, 𝖓𝖔 𝖛𝖎𝖔𝖑𝖊𝖓𝖈𝖊, 𝖓𝖔 𝖑𝖔𝖛𝖊 𝖎𝖓 𝖙𝖍𝖊 𝖍𝖊𝖆𝖗𝖙🖤┼❥

25/06/2026

হত།স হইয়ো ন། (الله) অ།ছেন

#ভরসা_একমাত্র_আল্লাহর_উপর
​ #ইসলামিক_উক্তি

24/06/2026

অলৌকিক সুরক্ষা ও কুদরত
মক্কা থেকে মদীনায় হিজরতের সময় যখন কাফেররা মহানবী (সা.)-কে হত্যার উদ্দেশ্যে তাড়া করছিল, তখন তিনি হযরত আবু বকর (রা.)-কে সাথে নিয়ে এই গুহায় আত্মগোপন করেন।
​কাফেরদের সুদক্ষ পথপ্রদর্শকরা পায়ের ছাপ অনুসরণ করে ঠিক সওর গুহার প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গুহার ভেতরে বসে হযরত আবু বকর (রা.) কাফেরদের জুতো পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
​বর্ণনা অনুযায়ী, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে দুটি অলৌকিক ঘটনা ঘটে:
​একটি মাকড়সা এসে গুহার মুখে চমৎকারভাবে জাল বুনে দেয়।
​এক জোড়া বুনো কবুতর এসে গুহার ঠিক প্রবেশদ্বারে বাসা বাঁধে এবং দ্রুত সেখানে ডিম পেড়ে বসে থাকে।
​কাফেররা যখন গুহার মুখে এসে এই দৃশ্য দেখে, তখন তাদের নেতা উমাইয়া বিন খালাফ বা আবু জাহেল (মতান্তরে) বলে ওঠে, "এখানে খোঁজা বেকার। এই মাকড়সার জাল মুহাম্মদ (সা.)-এর জন্মের আগের মনে হচ্ছে, আর ভেতরে কেউ ঢুকলে কবুতরটি ডিম রেখে এভাবে শান্ত হয়ে বসে থাকত না।" ফলে তারা গুহার ভেতরে না তাকিয়ে চলে যায়।

24/06/2026

অবলার কান্না
​— এম. আমিনুল হক
​বিয়ের পিঁড়িতে বসেছে মেয়ে, চোখে রঙিন স্বপ্ন আঁকা,
অথচ আড়ালে চলছে হিসেব— কত টাকা আর গয়না বাকি?
মানুষ কেনাবেচার হাটে আজ, সম্পর্ক এক পণ্য যেন,
লোভের আগুনে পুড়ছে সমাজ, মানুষ এত সস্তা কেন?
​মেয়ের বাবার কপালে ভাঁজ, পকেট খালি, ঋণের বোঝা,
মেয়ের সুখের মূল্য দিতে, সোজা পথটা নয় তো সোজা।
দাবি মেটাতে না পারলে পরে, বাসর ঘরেই নামে আঁধার,
কথার খাঁচায় বন্দি পাখি, সইতে হয় যে অনাচার।
​গাড়ি, বাড়ি আর আসবাবের লোভে, যারা বাড়ায় নিজের হাত,
তারা কি জানে, একটা জীবন দিচ্ছে তারা মরণ-ঘাত?
যৌতুক তো উপহার নয়, এ যে এক নির্মম বিষ,
ভেঙে চুরমার করে দেয় কত শত সুখের আশিস।
​জাগো রে যুবক, জাগো রে সমাজ, রুখে দাঁড়াও এই প্রথা,
পণের টাকায় নয় কো সুখ, বুঝবে কবে এই সত্য কথা?
নারীর সম্মান রক্ষা করো, পণমুক্ত হোক বিয়ের রাত,
ভালোবাসায় গড়ুক সংসার, মুছে যাক এই কালো হাত।
​বার্তা: যৌতুক একটি সামাজিক ব্যাধি। আসুন, লোভ বর্জন করে নারীর সম্মান ও ভালোবাসায় সুন্দর সমাজ গড়ে তুলি।
​ #যৌতুক_বন্ধ_করুন
​ #যৌতুক_একটি_অভিশাপ
​ িনুল_হক

24/06/2026

মানুষ সব আঘাত ভুলতে পারলেও ..।
কথার আঘাত ভুলতে পারে না..!
​ ​
​ ​

23/06/2026

নিরবে অনুভব করো স্বপ্নগুলো
অনেক সুন্দর!

23/06/2026

প্রিঁয়োঁლ࿐
𝄞জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো
কখনো ব্যর্থ༊হবে না
☞︎𝐈𝐧 𝐬𝐡𝐚 𝐀𝐥𝐥𝐚𝐡


23/06/2026

তুমি ফিরে চলো আল্লাহর দিকে || সৌভাগ্য ফিরে আসবে তুমার দিকে!!🌿


​ ​

22/06/2026

ফজরের নামাজ বাদ গেলোতো চেহারার নূর চলে গেলো

​যোহরের নামাজ বাদ গেলোতো সম্পদ চলে গেলো

​আসরের নামাজ বাদ গেলোতো যৌবন চলে গেলো

​মাগরিবের নামাজ বাদ গেলোতো সব ক্ষমতা চলে গেলো

​ইশারের নামাজ বাদ গেলোতো শান্তির ঘুম চলে গেলো
বেনামাজিদের জন্য পোষ্টটি শেয়ার করে দিবেন
​ ​
​​

22/06/2026

সব হাততালি প্রশংসার নয়!
এম আমিনুল হক
​গভীর রাত। চারদিক নিঝুম। এক মা মশা তার ডানার নিচে ছোট্ট বাচ্চাদের আগলে নিয়ে ফিসফিস করে বলল, "চল, আজ তোদের মানুষের তৈরি এক অদ্ভুত দুর্গ দেখাতে নিয়ে যাই।" এই বলে সে বাচ্চাদের নিয়ে মশারির একটা ছোট ফুটো গলে ভেতরে ঢুকে পড়ল।
​মশারি তো নয়, যেন এক নতুন রাজ্য! মা মশা আর তার বাচ্চারা মহা আনন্দে মানুষের কানের কাছে গিয়ে মনের সুখে গান জুড়ে দিল—"ভ্যান ভ্যান ভ্যান..."
​মশার এই তুমুল কনসার্ট শুনে পরম শান্তিতে ঘুমানো ঘরের মালিকের আচমকা ঘুম ভেঙে গেল। সে মহা বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে ধড়ফড় করে ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। দেওয়ালের দিকে তাকিয়েই সে দুই হাত উঁচিয়ে সজোরে একটার পর একটা তালি বাজাতে শুরু করল—উদ্দেশ্য একটাই, মশাদের চ্যাপ্টা করা!
​এই দৃশ্য দেখে অবুঝ মশার বাচ্চারা ভয়ে মা-কে জাপটে ধরে জিজ্ঞেস করল, "মা! মা! ঘরের মালিক ওভাবে দুই হাত তুলে বারবার হাততালি দিচ্ছে কেন?"
​মা মশা পরম তৃপ্তির সাথে ডানা ঝাপটে বলল, "আরে বোকা, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের গান মানুষের এত প্রিয় যে তারা খুশিতে আমাদের হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে!"
​মায়ের এই সরলতা দেখে এক বুদ্ধিমান মশার বাচ্চা গম্ভীর গলায় বলল, "মা, একটু সাবধানে থেকো। মানুষের এই হাততালি কিন্তু আমাদের জন্য প্রশংসার জোয়ার নয়, মৃত্যুর পরোয়ানা! সব হাততালি দেখে খুশি হওয়ার কিছু নেই।"
​শিক্ষণীয় বার্তা: বাস্তব জীবনেও আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে, যারা সামনাসামনি অনেক প্রশংসা বা হাততালি দেয়। কিন্তু সব হাততালি বা প্রশংসার পেছনে ভালো উদ্দেশ্য থাকে না। তাই অন্ধের মতো সব প্রশংসায় গলে না গিয়ে, পেছনের আসল উদ্দেশ্যটা বোঝা খুব জরুরি।
​ ​ ​

21/06/2026

নিজের ভেতরের সুপ্ত সত্তাকে আবিষ্কার করার শ্রেষ্ঠ মুহূর্ত হলো নির্জনতা।
পৃথিবীর বহু কালজয়ী সৃষ্টির নীরব সাক্ষী এই নির্জনতা।
নির্দ্বিধায় বলা যায়—একাকীত্ব ইজ দ্যা বেস্ট।✍🏻

​ ​

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Mymensingh