Pabna Islamia Madrasah

Pabna Islamia Madrasah

Share

Welcome to the official facebook fan page of Pabna Islamia Madrasah

18/06/2026

আ‌লিম ICT প্র‌্যাক‌টিক‌্যাল ক্লাস!

সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা সম্ভব।
Instructor: আইসিটি প্রভাষক
অধ‌্যায়: সংখ্যা পদ্ধতির রূপান্তর।

16/06/2026

পাবনা ইসলামী ফাজিল মাদ্রাসার মহিলা শাখার ম্যাম শিক্ষার্থীদের ক্লাসের লেসন প্ল্যান ও আধুনিক শিখন পদ্ধতি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনা ছিল তথ্যবহুল, আকর্ষণীয় ও অনুকরণীয়।

এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত থেকে কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণমূলক এ আয়োজনটি অত্যন্ত ফলপ্রসূ বলে মতামত দেন।

16/06/2026

🌟 শিক্ষক প্রশিক্ষণ–২০২৬ এর অন্যতম আকর্ষণ ছিলেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য মোঃ ইকবাল হোসাইন স্যার।

দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ—বিশেষ করে অক্সফোর্ড ভিজিট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তিনি শিক্ষকদের মাঝে ভাগ করে নেন। পাশাপাশি আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও পেশাগত উন্নয়নে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

✨ অভিজ্ঞতার আলোয় সমৃদ্ধ শিক্ষা, দক্ষ শিক্ষক গঠনের প্রত্যয়।

16/06/2026

📚 শিক্ষক প্রশিক্ষণ–২০২৬
🏫 পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির বিকাশে অনুষ্ঠিত হলো শিক্ষক প্রশিক্ষণ–২০২৬।

প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ সেশন “পাঠ পরিকল্পনা (Lesson Plan) ও শিক্ষার্থীদের মূল্যায়ন” বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন—

মোঃ রাশিদুল হাসান
সহযোগী অধ্যাপক, টিটিসি, পাবনা।

তিনি কার্যকর পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং শিক্ষার্থীদের সঠিক ও মানসম্মত মূল্যায়নের বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

✨ “পরিকল্পিত পাঠদান ও যথাযথ মূল্যায়নই মানসম্মত শিক্ষার ভিত্তি।”

#পাবনা_ইসলামিয়া_ফাজিল_মাদ্রাসা #শিক্ষক_প্রশিক্ষণ_২০২৬

16/06/2026

🎥 ভিডিও: শিক্ষক প্রশিক্ষণ–২০২৬
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো শিক্ষক প্রশিক্ষণ–২০২৬।

প্রশিক্ষণে আধুনিক পাঠদান পদ্ধতি, স্মার্ট ক্লাসরুম, লেসন প্ল্যান, শিক্ষার্থী মূল্যায়ন, শিশু মনোবিজ্ঞান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল সাক্ষরতা বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালিত হয়।

বিশেষ সেশন পরিচালনা করেন শারীফুল ইসলাম, পিএইচডি গবেষক, ইজমির বিশ্ববিদ্যালয়, তুরস্ক। তিনি একবিংশ শতাব্দীর শিক্ষকের ডিজিটাল সাক্ষরতা ও যোগাযোগ দক্ষতা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

দক্ষ, প্রযুক্তিনির্ভর ও মানবিক শিক্ষক তৈরির এ উদ্যোগ শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

✨ "দক্ষ শিক্ষকই গড়ে তুলবে স্মার্ট ও সমৃদ্ধ আগামী।"

#পাবনা_ইসলামিয়া_ফাজিল_মাদ্রাসা #শিক্ষক_প্রশিক্ষণ_২০২৬

16/06/2026

🎓 শিক্ষক প্রশিক্ষণ–২০২৬

আধুনিক ও শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদান পদ্ধতি নিয়ে শিক্ষক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পাবনা জেলার জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মহোদয়। তিনি যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ও কার্যকর পাঠদান পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

#শিক্ষক_প্রশিক্ষণ_২০২৬ #আধুনিক_পাঠদান #স্মার্ট_শিক্ষা #পাবনা_ইসলামিয়া_ফাজিল_মাদ্রাসা

Photos from Pabna Islamia Madrasah's post 16/06/2026

📚 শিক্ষক প্রশিক্ষণ–২০২৬
🏫 পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
📍 মাদ্রাসা অডিটোরিয়াম
📅 ১৬ মে ২০২৬

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে আধুনিক পাঠদান পদ্ধতি, লেসন প্ল্যান প্রণয়ন, শিক্ষার্থী মূল্যায়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্মার্ট ক্লাসরুম, শিশু মনোবিজ্ঞান, কাউন্সেলিং, শিক্ষা উপকরণ এবং একবিংশ শতাব্দীর শিক্ষকের ডিজিটাল দক্ষতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন— 🔹 মোঃ ইকবাল হোসাইন — অধ্যক্ষ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
🔹 মোঃ আব্দুর রাজ্জাক — জেলা শিক্ষা অফিসার, পাবনা
🔹 মোঃ রফিকুল ইসলাম — সহযোগী অধ্যাপক, টিটিসি, পাবনা
🔹 মোঃ রশিদুল হাসান — সহকারী অধ্যাপক, টিটিসি, পাবনা
🔹 মোঃ তাজুল ইসলাম — সহযোগী অধ্যাপক, টিটিসি, পাবনা
🔹 শারীফুল ইসলাম (পিএইচডি গবেষক) ইউনি‌ভার্সিটি ইজ‌মির তুরস্ক— ডিজিটাল সাক্ষরতা ও যোগাযোগ দক্ষতা বিষয়ক প্রশিক্ষক

দক্ষ, প্রযুক্তিবান্ধব ও মানবিক শিক্ষক তৈরির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

✨ দক্ষ শিক্ষক, মানসম্মত শিক্ষা, স্মার্ট ভবিষ্যৎ।

#পাবনা_ইসলামিয়া_ফাজিল_মাদ্রাসা #শিক্ষক_প্রশিক্ষণ_২০২৬

Photos from Pabna Islamia Madrasah's post 15/06/2026

💻 প্রযুক্তির ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা 💻

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ইকবাল হোসাইন স্যারের দূরদর্শী নেতৃত্বে ছেলেদের পাশাপাশি মহিলা শাখার শিক্ষার্থীরাও তথ্যপ্রযুক্তি ও প্রোগ্রামিং শিক্ষায় সমানভাবে এগিয়ে যাচ্ছে।

একাদশ শ্রেণির আইসিটি ক্লাসে শিক্ষার্থীরা সি (C) প্রোগ্রামিং বিষয়ে হাতে-কলমে পাঠ গ্রহণ করছে। আইসিটি লেকচারার স্যারের দক্ষ দিকনির্দেশনায় ভবিষ্যতের প্রযুক্তিবান্ধব ও দক্ষ প্রজন্ম গড়ে উঠছে।

✨ নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তি শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাক স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা। 🇧🇩📚💻

15/06/2026

🎥 সচেতনতায় আগামীর প্রজন্ম

পাবনা জেলা পুলিশের উদ্যোগে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসাইন স্যার এবং পাবনা সদর সার্কেলের সম্মানিত এএসপি মহোদয়।

ভিডিওতে অনুষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হলো।

#পাবনা_ইসলামিয়া_ফাজিল_মাদ্রাসা #পাবনা_জেলা_পুলিশ #সচেতনতা_কার্যক্রম #মাদকবিরোধী_প্রচার #কিশোর_গ্যাং_প্রতিরোধ

Want your school to be the top-listed School/college in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Darul Aman Trust Campus
Pabna
6600