Mukto'15

Mukto'15

Share

This page was created in 2015 for SSC Batch ’15 — Mukto’15 — of BIAM Model School & College, Bogura. Mukto’15 — Strengthened by memories, united in purpose. 🙌🏻

A space to stay connected, share updates, and honor our journey together. This page was established in 2015 to serve as a platform for the SSC Batch ’15 — Mukto’15 — of BIAM Model School & College, Bogura. Its primary purpose is to connect our batch, share important updates, and preserve the cherished memories of our time together. It remains a space for collaboration, support, and mutual respect, reflecting the true spirit of our shared journey.

11/06/2026

History made! 🇧🇩🏏

For the very first time, Bangladesh have defeated Australia in an ODI series. A landmark achievement, a proud moment for the nation, and another unforgettable chapter in Bangladesh cricket history.

Congratulations, Tigers! 🐅 👏

Bangladesh Cricket : The Tigers

Photos from Mukto'15's post 10/06/2026

বড় পর্দায় আমাদের সোহান — ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখারপুল’-এর জন্য শুভকামনা 🎥

মুক্ত’১৫ | এসএসসি’১৫ | বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার গর্ব এবং আমাদের প্রিয় ব্যাচমেট Mahedi Hasan Sohan অভিনীত চলচ্চিত্র “The University of Chankharpul”-এর মুক্তি উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ✨

এই শুক্রবার STAR Cineplex বড় পর্দায় মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র। এটি শুধু সোহানের ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের মুক্ত’১৫ (এসএসসি’১৫) পরিবারের জন্যও এক গর্বের মুহূর্ত।

🎓 ক্যাম্পাস রাজনীতি, বন্ধুত্ব, ক্ষমতার খেলা এবং অজানা বাস্তবতার গল্প নিয়ে নির্মিত “দ্যা ইউনিভার্সিটি অব চানখারপুল” চলচ্চিত্রে সোহান অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।

বিশেষভাবে উল্লেখ্য, “দ্যা ইউনিভার্সিটি অব চানখারপুল“ চলচ্চিত্রটি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা (পূর্ণদৈর্ঘ্য) বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে, যা চলচ্চিত্রটির মান ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

আমরা বিশ্বাস করি, সোহানের মেধা, পরিশ্রম ও নিষ্ঠা তাঁকে অভিনয় জগতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে।

আসুন, আমরা সবাই হলে গিয়ে আমাদের বন্ধু ও ব্যাচমেটের কাজকে সমর্থন করি এবং বাংলা চলচ্চিত্রের পাশে দাঁড়াই। 🙌🏻

05/06/2026

The Bengal Tigers roar in Europe as Bangladesh secure a memorable victory over San Marino.
Congratulations on the win! ✨⚽

Full-TIME SCORE | FIFA International Friendly

San Marino 1-2 Bangladesh

01/06/2026

If You Know, You Know. 👀

01/06/2026

রাগ করলা? 👀

01/06/2026

এসএসসি’১৪ ব্যাচের শিক্ষার্থী ফারহান তানভির স্নিগ্ধের উপর নৃশংস হামলার ঘটনায় ব্যাচ'১৫ (মুক্ত'১৫) -এর বিবৃতি

গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে আমরা আমাদের বড় ভাই, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে, বগুড়া এর প্রাক্তন শিক্ষার্থী (এসএসসি’১৪) ফারহান তানভির স্নিগ্ধের উপর সংঘটিত নৃশংস হামলার ঘটনার কথা জেনেছি।

এই মর্মান্তিক ঘটনা আমাদের পুরো ব্যাচ'১৫ -কে গভীরভাবে ব্যথিত করেছে। একজন বিএমএসসিয়ান -এর উপর এমন নির্মম হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং আমাদের সমগ্র বিএমএসসি পরিবারের জন্য উদ্বেগের বিষয়।

এই কঠিন সময়ে আমরা স্নিগ্ধ ভাই ও তাঁর পরিবারের পাশে আছি। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি এবং তাঁর পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করছি।

আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদার আহ্বান জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

আমরা বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া আমাদের সবার দায়িত্ব। আজ ব্যাচ'১৫ ঐক্যবদ্ধভাবে স্নিগ্ধ ভাই ও তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছে।

আমরা স্নিগ্ধ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি এবং ন্যায়বিচারের প্রত্যাশা করি।

31/05/2026

মুক্ত ১৫ থেকে চ্যাম্পিয়ন ব্যাচ ১৮- লুব্ধক-১৮. এর জন্য ভালোবাসা ও অভিনন্দন। 🏆💙

আজ স্কুল মাঠে গিয়ে চ্যাম্পিয়ন ব্যাচ ১৮-কে শুভেচ্ছা জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। জুনিয়রদের সাফল্যকে সম্মান জানানো আমাদের জন্য সবসময়ই গর্বের এবং ভালো লাগার বিষয়।

তোমাদের এই সাফল্য আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা হয়ে থাকুক। আল্লাহ তোমাদের সকলকে সুস্থতা, সফলতা ও কল্যাণে রাখুন।

নৈশভোজের আমন্ত্রণ, আন্তরিক আপ্যায়ন এবং দারুণ দইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। ✨

31/05/2026

আসি বলে গেল বন্ধু,
আইলো না রে…!

শেষমেশ প্রধান অতিথিও সাড়া দিলেন না লটারি কমিটির ডাকে।

প্রধান অতিথিও বুঝে গেছেন খেলাটা ✨

31/05/2026

🏆 অভিনন্দন, লুব্ধক-১৮.🏆

মুক্ত ১৫-এর পক্ষ থেকে লুব্ধক ১৮-কে চ্যাম্পিয়নশিপ জয়ের আন্তরিক অভিনন্দন। তোমরা দারুণ পারফর্ম করেছো, আর ফাইনালে তোমাদের আধিপত্যই প্রমাণ করেছে—দল হিসেবে কেন তোমরাই ফাইনালে ছিলে। 👏⚽

ঐকার্থ ২০-কে আগামীর জন্য শুভকামনা। তবে ফুটবল একটি দলগত খেলা—ভবিষ্যতে “ওয়ান-ম্যান আর্মি” নির্ভরতার চেয়ে দলীয় সমন্বয়কে আরও গুরুত্ব দিলে আরও ভালো ফল আসবে।

হার-জিত থাকবেই, তবে একতরফা খেলা- খেলার সৌন্দর্য অনেকটাই কমিয়ে দেয়। তাই সত্যিকারের প্রতিযোগিতার জন্য প্রাপ্য দলকে সুযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ—ভাগ্যনির্ভর সিদ্ধান্তের চেয়ে মাঠের পারফরম্যান্সই আসল হওয়া উচিত।

লটারি অ্যাসোসিয়েশন অফ BMSC-এর কিছু সিদ্ধান্ত ও নাটকীয় পরিস্থিতির কারণে আমরা টুর্নামেন্ট থেকে নিজেদের সরে নিতে বাধ্য হয়েছি।

আমরা চেয়েছিলাম সবার জন্য একটি সুন্দর, প্রতিযোগিতামূলক ফাইনাল উপহার দিতে, কিন্তু তা আর হয়ে ওঠেনি।

ইন শা আল্লাহ, আগামীতে আমরা আবার একসাথে আরও সুন্দর একটি ম্যাচ খেলব।

ভালোবাসা ও শুভকামনা,
মুক্ত ১৫ 🙌🏻⚽

Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Uposhohor
Bogura
5800