BBA Diaries

BBA Diaries

Share

BBA পড়ুয়াদের গল্প, স্ট্রাগল আর হাসির ফ্লেভার একসাথে! Welcome to BBA Diaries!শিখব নতুন কিছু।

29/09/2025

herzburg ゚viralシfypシ゚viralシ

24/09/2025

চতুর্থ বর্ষের বিষয় ও কোড (Management বিভাগ, BBA Honours) উদাহরণস্বরূপ:

বিষয় বিষয় কোড

ব্যাংক ব্যবস্থাপনা (Bank Management) 242601
আর্থিক ব্যবস্থাপনা (Financial Management) 242603
সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা (Supply Chain Management) 242605
শিল্প সম্পর্ক (Industrial Relations) 242607
প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) 242609
আন্তর্জাতিক বাণিজ্য (International Trade) 242611
বিনিয়োগ ব্যবস্থাপনা (Investment Management) 242613
বাংলাদেশ অর্থনীতি (Bangladesh Economy) 242615
উদ্যোগ/উদ্যোক্তা (Entrepreneurship) 242617
Viva-Voce 242618

22/09/2025

Degree ゚viralシfypシ゚viralシ

22/09/2025

ব্যবস্থাপনার প্রধান বৈশিষ্ট্য:

1. উদ্দেশ্যমূলক কাজ – নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়।

2. সম্পদের সুষ্ঠু ব্যবহার – সীমিত সম্পদকে সর্বোচ্চ কাজে লাগানো।

3. মানব সম্পৃক্ততা – মানুষের মাধ্যমে কাজ সম্পাদিত হয়।

4. সমন্বয় সাধন – বিভিন্ন বিভাগ, ব্যক্তি ও কার্যক্রমকে সমন্বিত করা।

5. পরিবর্তনশীল – সময় ও পরিবেশের সাথে পরিবর্তিত হয়।

02/05/2025

ব্যবস্থাপনার উদ্দেশ্য (Objectives of Management) হলো এমন কিছু লক্ষ্য, যেগুলো অর্জনের জন্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যাবলি পরিচালিত হয়। নিচে গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য তুলে ধরা হলো:

---

1. লক্ষ্য অর্জন:

প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে অর্জন করা, যেমন: মুনাফা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ইত্যাদি।

---

2. সম্পদের সর্বোচ্চ ব্যবহার:

মানবসম্পদ, অর্থ, সময় ও অন্যান্য উপকরণের সঠিক ও দক্ষ ব্যবহার নিশ্চিত করা।

---

3. উৎপাদনশীলতা বৃদ্ধি:

কাজের দক্ষতা ও উৎপাদনের পরিমাণ বাড়ানো, যাতে কম খরচে বেশি ফলাফল পাওয়া যায়।

---

4. শৃঙ্খলা ও সমন্বয় বজায় রাখা:

কর্মীদের মধ্যে শৃঙ্খলা, একতা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা।

---

5. কর্মীদের উন্নয়ন ও সন্তুষ্টি:

কর্মীদের প্রশিক্ষণ, মূল্যায়ন ও উৎসাহের মাধ্যমে তাদের দক্ষতা এবং কর্ম-সন্তুষ্টি বৃদ্ধি করা।

---

6. পরিবেশের সাথে অভিযোজন:

পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সংগঠনকে মানিয়ে নিতে সাহায্য করা।

---

7. সামাজিক দায়িত্ব পালন:

সমাজ, গ্রাহক ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা (যেমন: ন্যায্য দামে পণ্য সরবরাহ, পরিবেশবান্ধব উৎপাদন ইত্যাদি)।

---

প্রতিষ্ঠান, কর্মী এবং সমাজ—এই তিনটি দিক থেকেই ব্যবস্থাপনার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ।

02/05/2025

ব্যবস্থাপনা (Management) হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য বিদ্যমান সম্পদগুলো (যেমন: মানুষ, অর্থ, উপকরণ ও সময়) যথাযথভাবে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করা হয়।

ব্যবস্থাপনার মূল বৈশিষ্ট্যগুলো হলো:

1. লক্ষ্যভিত্তিক প্রক্রিয়া – এটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়।

2. সম্পদের দক্ষ ব্যবহার – সঠিকভাবে সম্পদ ব্যবহারের মাধ্যমে সময় ও খরচ বাঁচানো হয়।

3. মানব সম্পদের কেন্দ্রিক – ব্যবস্থাপনার সাফল্য অনেকটাই মানুষের উপর নির্ভরশীল।

4. চলমান প্রক্রিয়া – এটি একটি এককালীন নয়, বরং ধারাবাহিক কার্যক্রম।

ব্যবস্থাপনার প্রধান কার্যাবলি:

1. পরিকল্পনা (Planning) – ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ।

2. সংগঠন (Organizing) – কাজ ও দায়িত্ব সুষ্ঠুভাবে বণ্টন করা।

3. নির্দেশনা (Leading/Directing) – কর্মীদের অনুপ্রাণিত করা এবং সঠিক পথে পরিচালিত করা।

4. সমন্বয় (Coordinating) – সব কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা।

5. নিয়ন্ত্রণ (Controlling) – কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে সংশোধন করা।

28/04/2025

What Is Management? Styles, Functions, Skills, and Careers
Learn what managers do within organizations and discover different management styles, career opportunities, and more.
Management is how businesses organize and direct workflow, operations, and employees to meet company goals. The primary goal of management is to create an environment that empowers employees to work efficiently and productively. A solid organizational structure guides employees and establishes the tone and focus of their work.

Learn more about management, key skills you'll need to be successful in this area, and careers you can pursue if you're interested in managing a team of people. Afterward, if you'd like to build your management skills, consider enrolling in the University of Illinois' Strategic Leadership and Management Specialization, where you'll learn the fundamentals of effectively leading people.

27/04/2025

Calculated ARR & comment on whether the project accepted or not #

27/04/2025

BBA এর পূর্ণরূপ হলো Bachelor of Business Administration।

27/04/2025

শিল্প সম্পর্কের সাথে কয়টি পক্ষ জড়িত???
উওরঃ ৩টি যথা:-মালিকপক্ষ, শ্রমিক সংঘ, সরকার।

27/04/2025

বাংলাদেশে শিল্প সম্পর্কের মান উন্নয়নের কিছু উপায় রয়েছে:-
যথাঃ-
১।কার্য পরিবেশ (শ্রমিক যে পরিবেশে কাজ করে ওই পরিবেশ যদি সুন্দর ও আকর্ষণীয় না হয় সে কাজে মনোযোগ দিতে পারেনা শ্রমিকের কার্য পরিবেশ সুন্দর ও যথোপযুক্ত হতে হবে।

২।ন্যায় সঙ্গত মজুরি (শ্রমিককে খুশি ও কাজের প্রতি মনোযোগী করতে হলে,তাকে ন্যায় সঙ্গত মজুরী প্রদান করতে হবে এজন্য একটি গতিশীল শ্রমনীতি ও শ্রম আইন প্রণয়ন করতে হবে।

৩।প্রযুক্তি প্রবর্তন (আদিকালের পুরাতন যন্ত্র ব্যবহার করতে শ্রমিকরা কম আগ্রহ পায় এজন্য শিল্পক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির প্রবর্তন করতে হবে যাতে করে শ্রমিকেরা অধিক মনোনিবেশ করতে পারে।

৪।ব্যবস্থাপনার মনোনয়ন (ব্যবস্থাপনার ক্ষেত্রে আমলা তান্ত্রিকতা পরিহার করতে হবে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে গ্রহণ আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে জ্ঞানী ব্যক্তিদের নিয়োগ প্রদান আধুনিক ব্যবস্থাপনার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ব্যবস্থাপনার মনোনয়ন করা সম্ভব।

৫।প্রশিক্ষণ প্রদান (বাংলাদেশের শিল্প সম্পর্কের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শ্রমিক পর্যায়ে যেন ট্রেড উন্নয়ন নেতৃত্ব গড়ে ওঠে সেজন্য শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ করতে হবে

৬।শ্রমিক কর্মীদের মান উন্নয়ন (শ্রমিক কর্মীদের মানসিক অবস্থার উন্নয়ন করা গেলে এবং তাদের জীবন যাত্রার মান উন্নত হলেই বাংলাদেশের শিল্প সম্পর্কের মান উন্নয়ন করা সম্ভব।

৭।আইনের অনুশাসন (সরকারকে নির্দিষ্ট আইন তৈরি করে দিতে হবে এবং মালিকপক্ষ যেন শ্রমিকদের সাথে অনুষন্নর্ষণ মেনে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করে এজন্য বাধ্য করতে হবে
৮।রাজনৈতিক স্থিতিশীলতা (দেশের রাজনৈতিক-অস্থিতিশীলতা চলতে থাকলে শ্রমিক মালিক উভয়ে আতঙ্কিত থাকে একে অপরকে বিশ্বাস করতে পারে না এজন্য দেশে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় একটি সৎ ও জবাবদিহি গণতান্ত্রিক সরকারকে আনতে হবে।

****ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফলো করে পাশে থাকবেন
ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sitly Bathanbari, Paba
Rajshahi
6000