Learn Arabic With Al-Ilm Team

Learn Arabic With Al-Ilm Team

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn Arabic With Al-Ilm Team, College & University, Islami Bank Medical Road, Aam Chattar, Nawdapara, Rajshahi.

এটি আল-ইলম একাডেমী কর্তৃক পরিচালিত আরবী ভাষা শিখতে আগ্রহী সকল স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত অনলাইন ও অফলাইন প্রোগ্রাম। যেখানে সুযোগ্য উস্তাযদের তত্ত্বাবধানে পরিকল্পনা মাফিক উন্নত পাঠ্যক্রম অনুসারে কোর্স পরিচালিত হয়। তাই আরবী শিখতে আজই যোগাযোগ করুন।

Photos from আল-ইলম একাডেমী's post 28/02/2026
26/02/2026

সাধারণ আরবী ভাষা: রুচি ও অনীহা

সকল প্রশংসা আল্লাহ্‌ রাব্বুল আলামীন-এর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক সত্যবাদী বিশ্বস্ত মুহাম্মাদ ﷺ-এর ওপর, তাঁর পরিবার-পরিজন ও সাহাবিগণের ওপর। আমীন। অতঃপর

আরবী ভাষা শেখা অব্যাহত রাখলে শিক্ষার্থীর নিজের ক্ষেত্রেই ব্যক্তিগত জ্ঞান ও সংস্কৃতি বৃদ্ধি পায়; কারণ আরবী ভাষা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আল-কুরআন থেকে, আর কুরআন অতীত ও বর্তমান উভয় যুগের সমস্ত জ্ঞানকে ধারণ করেছে।

আমরা যখন আরবী পড়াই, তখন লক্ষ্য করি যে, কিছু ছাত্র আরবীর প্রতি অনীহা প্রকাশ করে। কারণ, তাদের ধারণা- আগে তো আরবী পড়ানো হয়েছে, আবার পড়ার কী দরকার? অথবা তারা মনে করে যে, বর্তমানে যে বিজ্ঞান বা জ্ঞান তারা অধ্যয়ন করছে, আরবী তার সঙ্গে সম্পর্কহীন। কখনো আবার শিক্ষার্থী বা শিক্ষক উভয়ের সঙ্গেই জড়িত বিভিন্ন ব্যক্তিগত কারণও থাকে।

বাস্তবতা হলো এই পর্যায়ে ভাষা ও সাহিত্য-সংক্রান্ত নিয়ম-কানুন পুনরায় অধ্যয়ন করা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই পর্যায়ে শিক্ষক আরবী ভাষাকে ছাত্রের নিজস্ব বিজ্ঞান ও বিষয়ে প্রয়োগ করতে পারেন। যেমন: সংশ্লিষ্ট বিভাগের ব্যবহৃত পরিভাষাগুলো আরবীতে রূপান্তর, সেই বিষয়ে আরব মুসলিম বিজ্ঞানীদের অবদান তুলে ধরা, এবং শিক্ষার্থীকে সুন্দর ভঙ্গিতে প্রতিবেদন (রিপোর্ট) লেখার মৌলিক নীতিমালা শেখানো। পাশাপাশি আরবী ও অ-আরবী পরিভাষাগুলোর সঠিক সংযোগ ও বিন্যাস শেখানোও এর অংশ।

অতএব, আরবী পাঠ হওয়া উচিত এমন একটি ব্যবহারিক ও প্রয়োগভিত্তিক অধ্যয়ন, যা ছাত্র প্রস্তুতিমূলক পর্যায়ে (ই'দাদিয়্যাহ) শিখেছে তার ওপর প্রতিষ্ঠিত হবে, সাথে সাথে প্রয়োজনীয় ব্যাকরণ ও সাহিত্যিক নিয়মাবলি স্মরণ করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে পারি, যারা মহান আল্লাহর কিতাব ও তার মহৎ ভাষার সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্ক রাখবে, এবং একই সঙ্গে নিজের অধ্যয়নকৃত বিজ্ঞান ও তার আরবদের যুগে বিকাশ এবং পাশ্চাত্যে তার প্রভাব, এই ধারাবাহিকতাও উপলব্ধি করতে পারবে।

সিরিয়ার বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি-শাখার অনুষদসমূহ এ পদ্ধতিতে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। তারা উচ্চশিক্ষার বহু বিষয়ে আরবীতেই পাঠদান করেছে; পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষাও তাদের পাঠক্রমে ছিল। কারণ পাশ্চাত্যের বহু বৈজ্ঞানিক অগ্রগতি আরবদের সঙ্গে তাদের ঐতিহাসিক সংযোগের মাধ্যমেই বিকশিত হয়েছে। ইতিহাস তার সাক্ষ্য বহন করে।

আমাদের পক্ষ থেকে পরামর্শ
যাদের কাছে এ বিষয়টি গুরুত্বপূর্ণ তাদের প্রতি সুপারিশ হলো: আরবী ভাষা যেন কেবল ব্যাকরণ-নির্ভর একটি বিষয় হিসেবে পড়ানো না হয়। বরং প্রায়োগিক ও বৈজ্ঞানিক প্রতিবেদন লেখায় প্রচলিত সাধারণ ভাষাগত ভুলগুলো তুলে ধরা, বৈজ্ঞানিক পরিভাষার স্ব–উদ্দিষ্ট আরবীকরণে গুরুত্ব দেওয়া। কারণ আরবী ভাষার বিভিন্ন দেশীয় একাডেমি (মাজমাউল লুগাহ) প্রতিষ্ঠার অন্যতম মূল লক্ষ্যই ছিল পরিভাষার আরবীকরণ, এবং এমন একটি সংক্ষিপ্ত, প্রয়োজনমুখী আরবী পাঠ্যক্রম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা প্রতিবেদন লেখার জন্য প্রয়োজনীয় আরবীর মৌলিক নিয়ম ও ব্যবহারিক দিকগুলো পুনরায় চর্চার সুযোগ পায়।

Photos from Learn Arabic With Al-Ilm Team's post 14/01/2026

আমাদের আরবী ভাষা শিক্ষা কেন্দ্র।
আল-ইলম একাডেমী।

27/12/2025

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সমীপে-
বাংলাদেশের বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু কিতাবাদি কিংবা পাঠ্যবই শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি শিক্ষার্থীর চরিত্র, আদব-আখলাক, মানসিকতা ও ভবিষ্যৎ গড়ে তোলার বড় দায়িত্বও আমাদের কাঁধে এসে পড়ে। অভিভাবকদের আমাদের প্রতি অনেক বড় প্রত্যাশা। তাঁরা চান তাঁদের সন্তানের জন্য এমন একটি পরিবেশ, যেখানে আমরা তাঁদের সন্তানকে আমাদের নিজের সন্তানের মতোই যত্নে, ভালোবাসায় ও নৈতিক দায়িত্ববোধ নিয়ে লালন-পালন করব। তার পাশাপাশি প্রায় প্রতিটি অভিভাবকেরই কিছু বিশেষ চাহিদা, স্বপ্ন ও লক্ষ্য রয়েছে, সেগুলোকেও আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং যথাসাধ্য বাস্তবায়নের চেষ্টা করি।

আমরা একটি মানসম্পন্ন, যুগোপযোগী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি; ইনশাআল্লাহ এই প্রয়াস অব্যাহত থাকবে। একাডেমিক মান যেন সর্বোচ্চ থাকে, শিক্ষার্থীদের আদব-আখলাক যেন সুন্দর হয়, থাকার পরিবেশ, খাওয়া-দাওয়া, তদারকি ও সার্বিক দেখভাল যেন সন্তোষজনক হয়; এসব দিকেই আমাদের বিশেষ নজর। আমরা চাই শিক্ষার্থীরা শুধু ভালো রেজাল্ট করুক তা-ই নয়; বরং তারা দীনদার, দায়িত্বশীল, সৎ, সুশিক্ষিত ও সমাজের জন্য উপকারী মানুষ হিসেবে গড়ে উঠুক।

তবে স্বীকার করতেই হয় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করা সহজ নয়। অর্থনৈতিক সীমাবদ্ধতা, উস্তায না পাওয়া, নানা প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও বাস্তব সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হচ্ছে। তারপরও আমরা হাল ছাড়ছি না; মহান আল্লাহর উপর ভরসা রেখে, অভিভাবকদের সহযোগিতা নিয়ে এবং নিজেদের প্রচেষ্টা বজায় রেখে এই যাত্রা অব্যাহত রাখছি।

আপনাদের সকলের দুআ, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের কাজগুলো কবুল করুন, সহজ করে দিন এবং এই প্রতিষ্ঠানকে একটি কল্যাণকর, আদর্শ মডেল প্রতিষ্ঠানে রূপ দান করুন। আমীন!

বিনীত
আব্দুল হাকীম মাদানী
পরিচালক, আল-ইলম ইন্সটিটিউট
আমচত্বর, নওদাপাড়া, রাজশাহী
01710353931, 01736503379

Photos from Learn Arabic With Al-Ilm Team's post 08/12/2025

আল-ইলম ইন্সটিটিউট

13/11/2025

যারা আরবী ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে চান তারা হোয়াটস-এপ এ মেসেজ করুন।
+8801736503379

31/10/2025

আল-ইলম একাডেমী কর্তৃক আরবী ভাষা শিক্ষা কোর্স নতুন বছরের নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম আগামীকাল পহেলা নভেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

ভর্তির জন্য যোগাযোগ করুন: 01736503379

https://ilmacademyedu.com/diploma-in-arabic-language/

26/10/2025

মদীনা এরাবিক বুক-১
অধ্যায়-৪
যমীর ও ইযাফত এর আলোচনা।

23/10/2025

মদীনা এরাবিক বুক-১
অধ্যায়-১
ইসমে ইশারার আলোচনা।

22/09/2025

আমি কীভাবে আমার আরবী ভাষা ও শৈলীকে উন্নত করতে পারি?

এটা এমন এক প্রশ্ন যা অনেকেই করে থাকেন। আর আমার পক্ষ থেকে এক্ষেত্রে যে উত্তর দেওয়া সম্ভব, তা হলো- পড়া, তারপর পড়া, তারপর পড়া।

কিন্তু সাবধান! এমন কোনো পড়াশোনা নয়, যা সাহিত্যিক রুচিকে নষ্ট করে ফেলে এবং ভাষাগত ক্ষমতাকে বিকৃত করে দেয়। যেমন-

নিম্নমানের অনুবাদ (আর আমাদের মাঝে তা কতই না বেশি প্রচলিত)।

দুর্বল সাংবাদিকতামূলক শৈলীতে লেখা প্রবন্ধ। আর এটা সংবাদপত্র, সাময়িকী ও অনলাইন সাইটে সবচেয়ে বেশি দেখা যায়।

আর বিশেষভাবে এড়িয়ে চলতে হবে হালকা ও অসার লেখালেখি, যা ভেসে বেড়ায় ভার্চুয়াল জগতে। যেমন ফেসবুক ও অনুরূপ প্ল্যাটফর্মে। কারণ যে ব্যক্তি নিয়মিত এ ধরনের লেখা পড়ে, সে তার স্বাভাবিক ভাষাগত ক্ষমতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং একে এমন এক ক্ষতির শিকার করে, যার আর কোনো প্রতিকার নেই।

এখন তাহলে প্রশ্ন হলো- যে ব্যক্তি তার ভাষা শুদ্ধ করতে ও শৈলীকে পরিশীলিত করতে চায়, সে কী পড়বে?

সেক্ষেত্রে পরামর্শ হলো- তাকে পড়তে হবে প্রাচীন সাহিত্যিকদের গ্রন্থ এবং বিশাল সাহিত্যসংকলন। যেমন-
ইমাম জাহেয এর লেখা البيان والتبيين (আল-বায়ান ওয়া আত-তাবইন)।
ইবনু আব্দি রব্বিহী লিখিত العقد الفريد (আল-ঈকদুল ফরীদ)।
আহমাদ আলী লিখিত صبح الأعشى (সুবহুল আ'শা)।
আবু হায়্যান লিখিত البصائر والذخائر (আল-বাসায়ির ওয়ায-যাখায়ির)। ইত্যাদি প্রাচীন আরবী সাহিত্যের উৎস।
এছাড়াও তিনি পড়বেন পরবর্তীকালের সেই সাহিত্যিকদের রচনাসমূহ, যাঁদের ভাষা উচ্চমানের এবং শৈলী মার্জিত। যেমন মনফালুতি, রাফেঈ, মাযিনি, যায়্যাত, আহমদ আমীন, মাহমুদ শাকের এবং আলি তানতাউই, নদভী সহ প্রমুখ।

অনুরূপভাবে কুরআন পড়ার প্রতি বিশেষ দিকনির্দেশনা থাকবে। আমি আরও জোর দিয়ে বলব যে কুরআন মাজীদ প্রচুর পড়া, তাদাব্বুর করা এবং মুখস্থ করার জন্য। কারণ কুরআন পড়ার মধ্যে শুধু সওয়াবই নেই, বরং এটা আরবী ভাষার সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এমনকি বহু ভাষাবিদ ও সাহিত্যিক, যারা মুসলিম নন, তারাও কুরআন মুখস্থ করেছেন (সম্পূর্ণ বা আংশিক), কেবল ভাষাগত মহিমার কারণে। যেমন আব-অনাস্তাস আল-কারমলি, প্রসিদ্ধ উস্তায বুতরুস আল-বুস্তানি, শেখ নাসিফ আল-ইয়াযিজি, আমিন আর-রায়হানী এবং আরও অনেকে।

পাশাপাশি হাদীস পড়ার দিকেও সুপারিশ করছি। আমি হাদীস পড়ার কথাও বলব। কেননা আল্লাহর রাসূল ﷺ ছিলেন আরবী ভাষায় সর্বাধিক ফাসীহ তথা বিশুদ্ধ ও প্রাঞ্জল বক্তা। তাঁর সহীহ হাদীস পাঠ করলে ভাষাগত ক্ষমতা দৃঢ় হয় এবং শৈলী মসৃণ হয়।
আমি নিজেই মূল হাদীসের গ্রন্থগুলো পড়েছি। সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনান আন-নাসায়ী, তিরমিযী, আবু দাউদ, ইবনু মাজাহ এবং মুয়াত্তা। এ থেকে আমি প্রচুর উপকৃত হয়েছি (যদিও ভাষাবিদরা হাদীসকে ভাষাগত দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেন না, কারণ মুহাদ্দিসগণ অর্থ দিয়ে বর্ণনা করাকেও বৈধ করেছেন)।

এক্ষেত্রে পাঠের ধরন কেমন হবে?
যে ব্যক্তি তার ভাষা ও শৈলী উন্নত করতে চায়, তার উচিত হলো-
সাহিত্যগ্রন্থগুলো সম্পূর্ণ পড়া। কেবল শুধু কিছু টুকরো অংশ বা কয়েক পৃষ্ঠা নয়। এগুলোর মধ্যে থাকা কবিতা বাদ না দিয়ে পড়া, যদিও অনেকেই তা এড়িয়ে যান। নিত্যকালে বারবার পড়া বা উল্টেপাল্টে দেখা। এভাবে পড়তে থাকলে ইনশাআল্লাহ এর প্রভাব ধীরে ধীরে তার ভাষা ও শৈলীতে গভীরভাবে দৃশ্যমান হবে।

আরবী থেকে অনূদিত।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Islami Bank Medical Road, Aam Chattar, Nawdapara
Rajshahi
6203