মানুষ যা প্রচেষ্টা করে, তারই ফল সে পাবে। (সূরা আন-নাজম ৫৩:৩৯)
যত বেশি প্রস্তুতি, তত বেশি সুযোগ। আপনার প্রচেষ্টার প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন — হয় এখন, নয়তো আরও ভালোভাবে পরে।
MD. Biplob Sarker
একটি জব বিষয়ক প্লাটফর্ম।
এখানে আপনি জব রিলেটেড সকল আপডেট তথ্য, ভিডিও,পরীক্ষা দেবার সুযোগ পাবেন।
এপরীক্ষায় ৫ পেলে ইংরেজি প্রস্তুতি মোটামুটি ভালো বলা যায়।
সমাজসেবা নিয়োগ পরীক্ষা প্রস্তুতি।
মিনি মডেল টেস্ট
লিংক বন্ধ হওয়ার আগে পরীক্ষা দিন।
English Mini test
কমপক্ষে ৪ পেতে হবে।
হয়ে যাক চ্যালেঞ্জ
সমাজসেবা নিয়োগ পরীক্ষা প্রস্তুতি
৫ এর মধ্যে ৪ পেতে হবে।
৬ টি স্মার্ট প্রশ্নের উপর মিনি টেস্ট দিন।
৬ এর ৫ না পেলে মাছের ড্রামে ভরে ইতালি পাঠানো হবে।
আপনি কি ভাবছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে? মোটেও না। এক বাঙালী আরেক বাঙালীকে শুধু নামাজে দাঁড়ানোয় ছাড়া কখনোই সামনে এগিয়ে যেতে দেয়না! মাঝে মাঝে তো নামাজেও জায়গা দেয় না যদি মাথার উপর এসি বা ফ্যান থাকে।
এই পৃথিবীতে কেউ আপনার আপনার না।ভার্চুয়াল জগতে তো আরও না।একটু আড়াল হয়ে দেখুন আপনার কথা ক'জন ভাবে,ক'জন খোঁজ রাখে।পরিবার পরিজনের কথাও যদি বলি, মৃত্যুর পর আপনাকে তাঁরা কতদিন মনে রাখবে, ১ মাস,২ মাস, ৬ মাস বড়জোর ১ বছর এরপর ঠিকই ভুলে যাবে।
আপনি যদি Seasonal জব ক্যান্ডিডেট হন আপনার জব পেতে অনেক সময় লাগবে।গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন না। Seasonal বলতে তাঁদের বোঝানো হয়েছে, সামনে সমাজসেবায় পরীক্ষা, এর জন্য একটা গাইড বই কিনে পড়া শুরু করলেন,আবার নিবন্ধন পরীক্ষা দেবেন এর জন্য আরেকটা বই কিনে পড়া শুরু করলেন, প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা আসলে তার জন্য একটা গাইড বই কিনে পড়া শুরু করলেন মানে এলোপাতাড়ি প্রস্তুতি। শুধু পরীক্ষা আসলে মনে হয় পড়াশোনা করতে হবে,বই কিনি,পড়ি, চাকরিটা এবার নিতে হবে। চাকরি পাওয়া এতই সহজ?
যারা বিসিএস বা নবম/ দশম গ্রেড জবের জন্য প্রস্তুতি নেয় তারা অমুক পরীক্ষা /তমুক পরীক্ষার জন্য আলাদা করে বই কেনার বা পড়ার প্রয়োজন পড়ে না। তারা আস্তে আস্তে মূল ভিত্তি স্ট্রং করে নেয় পরবর্তীতে যে পরীক্ষা আসুক না কেন এক প্রস্তুতি দিয়েই পুরো চাকরির ময়দান কুপিয়ে বেড়ায়। এবং তাঁদের জবের অফারের শেষ থাকে না।
তাই বলতে চাচ্ছিলাম আগের মতো এখন অমুকে তাবিজ /তমুকের সাজেশন থেকে পড়ে পরীক্ষা ফাটাই দিবেন জব নিবেন এমন ভেবে থাকলে বোকার স্বর্গে বসবাস করছেন, নিজে বোর্ড বই/বিষয় ভিত্তিক বই পড়ুন নিজের দু্র্বলতা খুঁজে বের করুন,সেখানে বেশি বেশি সময় দিন কিছু পরে নিজের অবস্থান বুঝতে পারবেন কতটা ইমপ্রুভ হয়েছে।তখন ওই রকম শত শত তাবিজ সাজেশন নিজেই তৈরি করতে পারবেন বা অন্যের উপর ডিপেন্ডেবল হতে হবে না। কিন্তু আপনারা কম পড়বেন অলসতা করবেন চাকরি পাওয়ার বড় স্বপ্ন দেখবেন।As a result Zero. যাই করুন নিজে পড়াশোনা করে জবটা আপনাকে পেতে হবে।
পড়াশোনার বাইরেও জব পাওয়া way আছে সেটা হলো চাচা মামা খালু, লবিং, প্রক্সিপার্টি,ডিভাইস দিয়ে অবশ্য এসব অনৈতিক পন্থা অনুসরণ আপনার মতো ভালো লোকের দ্বারা সম্ভব নয়।আপনি পড়াশোনা করেই জব নিবেন, কৌশলী হন,সহজে জব পাওয়ার স্বপ্ন দেখা বাদ দিন,কঠোর অধ্যাবসায় ছাড়া জব সেক্টরে না যাওয়াই ভালো।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Rangpur
5470