ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য যা জানা দরকার
💥💥ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, বেতন,কাজ ও প্রমোশন!!
_____________________________________
📌সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা হয়। এই নিয়োগ পরীক্ষার ধরন, প্রশ্ন পদ্ধতি, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও প্রস্তুতি!!
📌সমাজকর্মী (ইউনিয়ন) পদের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে, মান ৭০। এটা বলতে বোঝাই ৭০ টা প্রশ্ন তার প্রত্যেকটার নম্বর ১ করে (MCQ)
📌প্রশ্ন হবে
বাংলা (২০ নম্বর),
ইংরেজি (২০),
গণিত (১৫),
সাধারণ জ্ঞান (১৫)
বিষয়গুলোর ওপর।
____________________
📌পরীক্ষা হবে নিজ জেলা / বিভাগে।
📌📌বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস
♦️♦️বাংলা : ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধ, বিরামচিহ্ন, প্রকৃতি, কারক।
- সাহিত্য : যুগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
♦️♦️ইংরেজি : Parts of Speech, Voice change, Number, Synonyms-Antonyms, Narration, Phrase and Idioms, Correct Spelling.
♦️♦️গণিত : মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু,মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ।
♦️♦️ সাধারণ জ্ঞান : মুক্তিযুদ্ধ, আদমশুমারি, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলি।
_________
🔥🔥যেসব প্রশ্ন দেখতে পারেন-
✍️বিগত বছরগুলোতে (অন্তত সর্বশেষ সাত বছর) সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন।
✍️সমাজকর্মী (ইউনিয়ন) পদের সমপর্যায়ের গ্রেডের অন্যান্য সরকারি চাকরির বিগত বছরগুলোর প্রশ্ন।
✍️বিসিএস প্রিলিমিনারির বিগত কয়েক বছরের প্রশ্ন।
___________
🌐 ইউনিয়ন সমাজকর্মীর বেতন – একজন সমাজকর্মী ১৬ গ্রেডে যোগদান করে থাকেন। তিনি যোগদানের প্রারম্ভে ৯৩০০ টাকা মূল বেতন দিয়ে চাকরি শুরু করে থাকে। তবে সেটা এখন বেতন বেড়ে ২১৯০০ করেছে।
📌নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের ৪৫% হারে ৪৫০০ টাকা, চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা এবং টিফিন বাবদ ৩০০ টাকা পান।
📌এতে মোট বেতন দাঁড়ায় ৯৩০০+৪৫০০+১৫০০+২০০ = ১৫৫০০ টাকা পেয়ে থাকেন। সন্তান থাকলে ৫০০+৫০০ = ১০০০ টাকা শিক্ষা ভাতা পান। এছাড়া যাতায়াত বিল পেয়ে থাকেন। এখন সেটা ৩০০০০ হাজার + তবে ২০২৭ সালে হবে ৩৫০০০+ আর ২০২৮ সালে ৪০০০০+
🔥এটি রাজস্বখাতভূক্ত পদ।
____________
📌 সমাজকর্মী (পৌর/ইউনিয়ন/মহল্লা লেভেল ওয়ার্কার) পদে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের চাকুরীর অভিজ্ঞায় মোট পদের শতকরা ৭০ ভাগ ফিল্ড সুপারভাইজার পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়।
📌 ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠপর্যায়ের কর্মী। দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠপর্যায় পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন তাঁরা।
📌সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সিতাংশু সেন বলেন, দপ্তরের যেকোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসেবে ইউনিয়ন সমাজকর্মীরা কাজ করে থাকেন। এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, এসিডদগ্ধ ও পুনর্বাসন কার্যক্রম অন্যতম।
📌এ ছাড়া সামাজিক নিরাপত্তাসেবার আওতায় বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা-উপবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী তথা সব ধরনের ভাতা প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া, তাঁদের তালিকা প্রণয়নের কাজ করতে হয় সমাজকর্মীদের। এক কথায় বলতে গেলে, সরকারের যাবতীয় সমাজসেবা কাজের বাস্তবায়ন করতে হয় ইউনিয়ন সমাজকর্মীর।
____________
🌐 ইউনিয়ন সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য
☑️সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং এ কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ।
☑️মাঠপর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা।
☑️সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প/ সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।
☑️পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন।
☑️পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান করা।
☑️এসিড দগ্ধ জনগণদের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা।
☑️বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি/ উপবৃত্তি প্রদান করার কাজে সহায়তা প্রদান করা।
☑️মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে হাতে হাত রেখে কাজ করা।
☑️স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অস্বচ্ছল, বয়স্ক, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং তার তালিকা প্রণয়নে সাহায্য করা।
☑️সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা রয়েছে যেখানে ইউনিয়ন সমাজকর্মীর ব্যাসিক কিছু কাজ আছে যেমনঃ রোগীরা যেন হয়রানির শিকার না হয় তার তদারকি করা। এছাড়াও অস্বচ্ছল রোগীদের ঔষধ আনয়নে সহযোগিতা করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ।
______________
📌তথ্যসূত্র : অনেকাংশে BCS Champion
িশন #সমাজকর্মী #ইউনিয়ন #প্রমোশন #সুযোগ #সুবিধা
Read and Learn
মোঃ আবু বক্কর সিদ্দিক
প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
YouTube: https://youtube.com/@abubakkarsiddi12345?si=ILRZsFrQnR5Cvi2k
অনুপাত ও সমানুপাত। চাকরির পরীক্ষায় আসা। Job preparation 2026।
#চাকরির_প্রস্তুতি
অনুপাত ও সমানুপাত। গণিত সমাধান। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা।
#চাকরি
গণিত প্রস্তুতি। চাকরির পরীক্ষার জন্য। Job preparation
#চাকরি
09/06/2026
আজকে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় এর উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধান।
#সমাজসেবা_অধিদপ্তর #চাকরি
তুলা উন্নয়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান। English voice change. #চাকরি
Tense এর ব্যবহার। Present indefinite Tense. Tense শিখে ইংরেজিতে ৮০% কথা বলুন। #ইউনিয়ন_সমাজকর্মী
07/06/2026
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নৌবাহিনীর বেসামরিক পদের সার্কুলার প্রকাশিত হয়েছে।
আবেদন শুরু- ০৭ জুন ২০২৬
আবেদন শেষ- ৩০ জুন ২০২৬
বিস্তারিত সার্কুলারে দেখুন।
অনুপাত ও সমানুপাত। পরিপূর্ণ ক্লাস। চাকরির পরীক্ষায় আসা কমন কিছু প্রশ্ন ও উত্তর।
প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু ক্লাস পেতে পেজটি ফলো করুন।
#চাকরির_প্রস্তুতি #গণিত
06/06/2026
গতকাল ৫/৬/২০২৬ এ অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরিক্ষার প্রশ্ন
সবাই একবার করে দেখে নিতে পারেন
#সমাজসেবা_অধিদপ্তর
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Rangpur
5610