আমাদের স্কুলের একটি বিশেষ শিশু আজ নিজ প্রচেষ্টায় ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে সক্ষম হয়েছে। 🎉✍️
এটি শুধু একটি সংখ্যা লেখা নয়, বরং ধৈর্য, নিয়মিত অনুশীলন, শিক্ষক-থেরাপিস্টদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার একটি সুন্দর অর্জন। প্রতিটি ছোট পদক্ষেপই আমাদের শিশুদের জন্য একটি বড় সাফল্য, আর এই সাফল্য আমাদের সকলের জন্য আনন্দ ও গর্বের।
আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা ও ভালোবাসা পেলে প্রতিটি শিশুই তার সম্ভাবনাকে বিকশিত করতে পারে। ❤️
আমাদের সোনামণির এই অসাধারণ অর্জনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুন্দর ও সফল হোক। 🌈✨
Prottasha Centre For Autism Care
বিশেষ শিশু বিশেষ যত্ন It's a best Special School
17/06/2026
'বিশেষ শিশু বিশেষ যত্ন'
অটিজম, সিপি, সেন্সরি সমস্যা, ডাউনসিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধিতা, মনোযোগ সমস্যা, চঞ্চলতা, কথা বলতে সমস্যা, কানে শুনতে সমস্যা, ঠোঁট কাটা/তালু কাঁটা, খাবার গিলতে/চিবাতে সমস্যা, শিখতে সমস্যা নিয়ে কাজ করছে আমাদের Prottasha Centre For Autism Care
আমাদের সেবাসমুহ:-
১. স্পেশাল স্কুল(১:১)
২. প্রি-একাডেমিক স্কুল
৩. অকুপেশনাল থেরাপি
৪. স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
৫. স্পেশাল স্কুল(১:৬)
৬. ভোকেশনাল ট্রেনিং
৭. ফিজিওথেরাপি
৮. আর্ট স্কুল।
৯. থেরাপিউটিক সপ।
সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
২৪ সি সি টিভি মনিটরিং
আমাদের সেবা সমূহ, আপনাদের প্রয়োজন হলে -
যোগাযোগ এর ঠিকানা: ৭৪/২০, ডগরমোড়া ( ম্যাকটেক্স ডানা গার্মেন্টস এর সামনে), সিআরপি রোড, সাভার, ঢাকা।
মোবাইল নং: 01837-858332, 01930-268768
17/06/2026
🎂🎉 শুভ জন্মদিন জুনাইনা! 🎉🎂
আজ আমাদের সন্ধ্যা শিফটের আদরের শিক্ষার্থী জুনাইনার জন্মদিন স্কুলে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। 🥰
কেক কাটা, হাসি-আনন্দ আর বন্ধুদের শুভেচ্ছায় মুখর ছিল পুরো সময়টা। এমন বিশেষ মুহূর্তগুলো আমাদের শিশুদের মাঝে সামাজিকতা, বন্ধুত্ব ও আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে।
প্রিয় জুনাইনা, তোমার জীবনের প্রতিটি দিন হোক সুখ, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরপুর। তোমার সুন্দর ভবিষ্যৎ এবং উজ্জ্বল জীবনের জন্য প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ❤️
🎈 Happy Birthday, Junaina! 🎈
07/06/2026
আজ আমাদের সকাল শিফটের প্রিয় শিক্ষার্থী মুরাদের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। 🎂🎉
জন্মদিন মানেই আনন্দ, হাসি আর ভালোবাসার বিশেষ একটি দিন। মুরাদের এই বিশেষ দিনে আমাদের সকল শিক্ষক, থেরাপিস্ট ও বন্ধুদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️
আমরা তার সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন। 🌹
Happy Birthday Murad! 🎈🎂 তোমার প্রতিটি দিন হোক আনন্দময়, সুন্দর এবং সাফল্যে ভরপুর।
🎉🎊
26/05/2026
🌙 পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের সন্ধ্যা শিফটের বাচ্চাদের বিশেষ আয়োজন।
ছোট্ট সোনামণিদের অংশগ্রহণে পুরো সময়টা হয়ে উঠেছিল আনন্দ, রঙ আর উৎসবের মুহূর্তে ভরপুর। ✨
Eid Card Making, মেহেদি উৎসব এবং বিভিন্ন creative activities-এর মাধ্যমে বাচ্চারা নিজেদের আনন্দ সুন্দরভাবে প্রকাশ করেছে। 🌿💌🥰
তাদের ছোট ছোট হাতে আঁকা মেহেদি আর রঙিন কার্ড যেন ঈদের আনন্দকে আরও বিশেষ করে তুলেছিল। ❤️
এই ধরনের আয়োজন বাচ্চাদের creativity, confidence, social bonding এবং fine motor skills উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাদের হাসি আর উচ্ছ্বাসে আজকের সন্ধ্যাটা ছিল সত্যিই অসাধারণ। 🌙✨
সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও অফুরন্ত ভালোবাসা। 🐄💖
25/05/2026
🌙 ঈদ উল আযহা উপলক্ষে আজকে ছিল আমাদের স্কুলের শেষ কার্যদিবস।
দুপুর শিফটের বাচ্চারা দিনটি নানা আনন্দময় কার্যক্রমের মাধ্যমে উদযাপন করেছে। ✨
নিজেদের হাতে সুন্দর সুন্দর Eid Card তৈরি, হাতে মেহেদি দেওয়া এবং বিভিন্ন creative activities-এর মাধ্যমে বাচ্চারা খুব আনন্দের সাথে সময় কাটিয়েছে। 💌🌿🥰
এই ধরনের কার্যক্রম বাচ্চাদের creativity, social interaction, fine motor skills এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের হাসি আর উচ্ছ্বাসে পুরো পরিবেশ হয়ে উঠেছিল উৎসবমুখর। ❤️
সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও ভালোবাসা। 🌙🐄✨
25/05/2026
🌙 ঈদ উল আযহা উপলক্ষে আজকে ছিল আমাদের স্কুলের শেষ কার্যদিবস।
সকাল শিফটের ছোট্ট সোনামণিরা নিজেদের হাতে সুন্দর সুন্দর Eid Card তৈরি করে দিনটি আনন্দমুখরভাবে উদযাপন করেছে। ✨💌
এই ছোট ছোট সৃজনশীল কাজের মাধ্যমে বাচ্চাদের creativity, fine motor skills এবং social interaction আরও উন্নত হয়। তাদের হাসি আর আনন্দে আজকের দিনটি হয়ে উঠেছিল আরও বিশেষ। 🥰
সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও অফুরন্ত সুখ। 🌙🐄💖
21/05/2026
আমাদের দুপুর ও সন্ধ্যার শিফটের বাচ্চাদের জন্য সুন্দর একটি outing session আয়োজন করা হয়েছিল। 💙
PT, Gross Motor Activities, বিভিন্ন রকম fun games 🏃♂️⚽ এবং swimming activities 🏊♀️ এর মাধ্যমে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার চেষ্টা করা হয়েছে।
খেলার মাধ্যমে শেখা, group participation এবং social interaction বাচ্চাদের জন্য ছিল অনেক আনন্দময়। 😊
প্রতিটি মুহূর্ত ছিল হাসি, আনন্দ আর নতুন অভিজ্ঞতায় ভরপুর। ✨
20/05/2026
আজকে আমাদের বাচ্চাদের নিয়ে মজিদপুর শাখায় একটি সুন্দর ও আনন্দময় Outing আয়োজন করা হয়েছিল। 💙
দিনজুড়ে বাচ্চাদের জন্য ছিল PT, বিভিন্ন ধরনের Gross Motor Activities, Ball Play, Swimming এবং আরও অনেক Fun Learning Activities। 🏃♂️⚽🏊♀️
এই activities গুলোর মাধ্যমে বাচ্চাদের physical development, social interaction, attention এবং confidence বাড়াতে সাহায্য করা হয়। সবচেয়ে আনন্দের বিষয় ছিল, প্রতিটি বাচ্চাই অনেক হাসিখুশি ও excited ছিল পুরো সময়জুড়ে। 😊
Learning with Fun — এভাবেই আমাদের ছোট ছোট স্টারদের এগিয়ে নেওয়ার চেষ্টা। ✨
18/05/2026
🧗♂️ Rope Climber activity autism ও special needs children দের জন্য খুবই effective একটি physical & sensory exercise।
এই activity এর মাধ্যমে বাচ্চাদের body balance, hand-eye coordination, focus এবং confidence অনেক improve হয়। এছাড়াও climbing করার সময় তাদের muscle strength ও gross motor skills develop হয়। 💪
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, kidsরা এই ধরনের fun activity এর মাধ্যমে patience, problem solving এবং নিজের উপর control রাখতে শেখে।
Play based therapy এর মাধ্যমে learning becomes more enjoyable & meaningful for our little stars. 🌟💙
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Savar
1340
Opening Hours
| Monday | 08:00 - 20:15 |
| Tuesday | 08:00 - 20:15 |
| Wednesday | 08:00 - 20:15 |
| Saturday | 08:00 - 20:15 |
| Sunday | 08:00 - 20:15 |