Shihab Bsc

Shihab Bsc

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shihab Bsc, Education Website, Sirajganj.

13/06/2026

পরিবর্তন কখনো হঠাৎ আসে না, ধীরে ধীরে ভিতরে জমে থাকা উপলব্ধি মানুষকে নতুন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।

12/06/2026

এক গ্লাস পানির ওজন কত

একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রাতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবে ছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন। কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসিমুখে প্রশ্ন করলেন ” এই এক গ্লাস পানি কত ভারী”। উত্তর আসল আট আউন্স থেকে বিশ আউন্সের ভেতর।

তিনি বললেন এর আসল ওজন এখানে কোন ব্যাপার না। ব্যাপার হলো আমরা এটাকে কতক্ষন ধরে রাখছি। ওজনটাও তার উপর নির্ভর করছে।

যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি, তবে কোন সমস্যা হবে না। যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যাথা অনুভূত হবে। আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি অসাড় এবং পক্ষঘাতগ্রস্থ বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোন পরিবর্তন হয় না। কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে।

তিনি আরো বিশদে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মত। যা নিয়ে কিছুক্ষন ভাবলে তেমন কোন কিছু হবে না। কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য ধরে রাখি, মনে রাখি ।তবে তা আমাদের কোন কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানতে যাবেন না। এটাকে সব সময় ছেড়ে দিতে হবে। অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে।

12/06/2026

“সফলতা কখনো কপালে লেখা থাকে না, সফলতা লিখে নিতে হয় ঘাম দিয়ে, রাত জেগে, আর একলা কষ্ট সহ্য করে। যারা জীবনকে সহজ ভাবে না দেখে, তারাই একদিন জয় করে পুরোটা।”

11/06/2026

কেবলমাত্র বিশ্বাস এর মধ্যেই আছে সেই ক্ষমতা যা পাথরেও ফুল ফোটাতে পারে।



রবি নামের একটা ছেলে ছিল। গ্রামের মধ্যে সবথেকে ভালো ছেলে ছিল। যার উদাহরণ প্রত্যেক মা-বাবাই তার সন্তানকে দিতো। পড়াশোনাতে রবি অনেক ভাল ছিলো তার বাবা মা তাকে উৎসাহ দিতেন। আর তারা চাইতো রবি জীবনে বড় কিছু করুক। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু রবি আস্তে আস্তে লোকের উপর রাখা শুরু করে। সে সবার কথায় রেগে যেতে থাকে। যখন জানা গেল এমনটা সে কেন করছে তখন দেখা যায় সে টেনসনে ভুগছিলো। সে নিজের ওপর অনেক চাপ অনুভব করতেছে। সে ভাবছিল জানিনা আমি ততটা সফল হতে পারবো কিনা যতটা আমি ভাবতেছি বা আমার বাবা-মা যতটা চাইছে। আর এই চাপের কারণেই সে এমন ব্যবহার করছে। রবির মা অনেক চিন্তায় ছিল রবিকে নিয়ে। কিছুদিন পর তিনি জানতে পারেন একজন মহাত্মা তাদের গ্রামে আসবেন তাই তিনি রাজুকে বলেন যে বেটা তুমি একবার মহাত্মাজীর সঙ্গে দেখা করো এবং তোমার মনের সমস্ত কথা তাকে বলো। ছেলেটি সেখানে যায় আর মহাত্মাজীকে বলে যে আমি অনেক চিন্তায় থাকি আর আমার মধ্যে অনেক কনফিউশন আছে যে আমি কতটা সফল হতে পারব যতটা আমি ভাবি। তখন মহাত্মাজী বলেন আমি তোমার কথা বুঝতে পেরেছি। এই নাও এই তাবিজটি রাখো এটি অনেক শক্তিশালী তাবিজ।‌এটা যদি তুমি গলায় পড়ে নাও তাহলে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা এর ভিতরে অনেক শক্তিশালী মন্ত্র আছে। কিন্তু এই মন্ত্র তাবিজ কে সিদ্ধ করার জন্য তোমাকে এক রাত একা কবরে কাটাতে হবে রবি এটা শুনে বলে আমি এক মিনিটও সেখানে থাকতে পারবো না আর আপনি সারারাত সেখানে থাকার কথা বলছেন।

তখন মহাত্মাজী বলে ভয় পেয়ো না এই তাবিজ তোমাকে সবদিক থেকে রক্ষা করবে। রবি এমনটাই করে সে তাবিজ নিয়ে সারা রাত কবরে কাটায় সে বিশ্বাসই করতে পারে না যে সে এটা করেছে শেষে মহাত্মাজীকে বলে যে সত্যিই আপনার তাবিজ চমৎকারী আমি এর জন্য ওখানে সারারাত ছিলাম আর আমার একটুও ভয় পায়নি। মহাত্মাজী বলেন এবার এই তাবিজ তোমার গলায় পড়ে নাও তুমি অনেক সফল হবে। তুমি যা চাইবে তাই পাবে জীবনে। এরপর রবি তার কাজ করা শুরু করে এবং দেখতে দেখতে সে অনেক সফল হয়ে যায়। তিন বছর পর যখন সে জানতে পারে ওই মহাত্মা তাদের গ্রামে আবার আসছেন তখন তাকে ধন্যবাদ দেওয়ার জন্য সেখানে যায়। যাবার পর রবি তাকে ধন্যবাদ দিয়ে বলে যে এই তাবিজের কারণে সে কতটা সফল হয়েছে। এরপর মহাত্মাজী বলে তাবিজ টা একবার দেখি। রবি তাবিজটি মহাত্মাজীর হাতে দেয় রবির সামনেই মহাত্মাজী তাবিজটা খুলেন রবি তো দেখে অবাক হয়ে যায় যে তার ভিতরে তো কিছুই ছিল না সেটা তো খালি একটি তাবিজ।
রবি তাকে বলে যদি এর মধ্যে কোন তাবিজ ছিল না তাহলে এটা এতো কাজ কিভাবে করেছে কিভাবে আমাকে এতটা সফল করেছে?

তখন মহাত্মাজী বলেন এই তাবিজ নয় তোমার ভিতরে শক্তি তোমার বুদ্ধি তোমার পরিশ্রম তোমাকে সফল করেছে।

পার্থক্য শুধু এইটুকুই যে তুমি তোমার উপর বিশ্বাস করার পরিবর্তে এই তাবিজের উপরে বিশ্বাস করেছো।

রবির মতো আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা হাতে অনেক আংটি, গলায় তাবিজ পরে ঘোরে আর তার মনে হয় এই সমস্ত কিছুর কারণেই সে ভালো কিছু করছে কিন্তু বিশ্বাস করুন আপনি যা কিছুই করছেন সবকিছু আপনার কাজ আপনার ট্যালেন্ট আপনার পরিশ্রম এর জন্য কোনো তাবিজ ও আংটি আপনাকে সফল করতে পারবে না। নিজের উপর বিশ্বাস থাকলেই আপনি বড় কিছু করতে পারবেন তাই আজ থেকে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন কোনো বাইরের জিনিস কে নয় নিজের ভিতর শক্তিকে বিশ্বাস করবেন এবং জীবনে বড় কিছু করে দেখাবেন।

10/06/2026

নিজকে নিয়ে একটি ছোট্ট গল্প। এটি কাল্পনিক তবে সম্পুর্ণ কাল্পনিক নয়।

জীবন আমাদের অনেক কিছু শেখায়। কখনো হাসায়, কখনো কাঁদায়। কিন্তু প্রতিটি পরিস্থিতিতে যে খুশি থাকতে জানে জীবন তার কাছে মাথা নত করে।

একটি কোচিং এ শিহাব নামের একটা ছেলে ছিলো। সে নিজে এত বেশি খুশি থাকতো যে পুরো কোচিং তার কারণে খুশিতে থাকতো।

কিন্তু হঠাৎ করে দশ পনেরো দিন থেকে শিহাব অনেক মন খারাপ করে থাকা শুরু করে। সে কারো সাথে কথা বলে না, তার বন্ধুও কম হতে থাকে। তাদের ক্লাসটিচার আব্দুল খালিক স্যার এটা বুঝতে পারে।

তখন শিহাব কে ডেকে বলে যে কি হয়েছে তোমার?

কেনো তোমার এতো মন খারাপ?

তোমার কারনেই তো সবাই খুশিতে থাকতো।

তখন শিহাব বলে সে একটি মেয়েকে ভালবাসত। আর সেই মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে। তাই তার মনে হয় এই জীবনে আর কিছুই নেই। শিহাব এখন সবসময় পুরনো কথাগুলো মনে করে কষ্ট পায়। সে পুরনো কথাগুলোকে কিছুতেই ভুলতে পারছে না। এটা শুনে শিক্ষক ভাবে তাকে তো বোঝাতে হবে জীবনে খুশিতে কিভাবে থাকতে হয়। তাই শিক্ষক শিহাব কে বলেন তুমি আজ সন্ধ্যায় আমার বাড়ি আসবে, তোমার সাথে কিছু কথা আছে।

সন্ধের সময় শিহাব টিচারের বাড়ি যায়।

তখন শিক্ষক বলেন তোমাকে কি একটু জুস দেবো?

শিহাব বলে, আচ্ছা স্যার।

শিক্ষক জুস তৈরি করার সময় সেখানে চিনি কম দিয়ে লবণ একটু বেশি দিয়ে দেয়। শিহাব জুস খাওয়ার সাথে সাথে বলে স্যার এটা কি করেছেন? এতে তো অনেক লবণ, এটা তো খাওয়া যাবেনা।

তখন শিক্ষক বলেন ঠিক আছে এদিকে দাও আমি ওটা ফেলে দিয়ে নতুন করে তৈরি করে দিচ্ছি। তখন শিহাব বলে স্যার এটা ফেলে দেয়ার দরকার নেই একটু বেশি চিনি দিলে এটা খাওয়া যাবে।

শিক্ষক বলেন এটাই তো তোমাকে বোঝাতে চাইছিলাম। তোমার জীবনে লবণ বেশি হয়ে গেছে সেটা তো কম করতে পারবেনা কিন্তু চিনি বেশি দেওয়া যাবে।

প্রতিটি মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন আমাদের প্রচুর খারাপ স্মৃতি হয় কিন্তু আমরা এই স্মৃতিগুলোকে তখনই ভুলতে পারবো যখন আমাদের জীবনে ভালো স্মৃতি আসবে।

তাই চেষ্টা করুন নিজের জীবনের সুন্দর মুহূর্ত নিয়ে আসার। আপনার জীবনে লবণ একটু বেশি হয়ে গেছে তাই প্রয়োজন একটু বেশি চিনি দেওয়ার।

10/06/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

09/06/2026

দেখেন তো আপনার ঘুম ঠিক আছে কিনা বয়স অনুসারে।

09/06/2026
Want your school to be the top-listed School/college in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sirajganj
6720