09/05/2026
#আলহামদুলিল্লাহ
#কানযুল_ঈমান_মডেল_মাদ্রাসার
প্রথম সাময়িক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।
#ঠিকানা:-পোরজনা,শাহজাদপুর,সিরাজগঞ্জ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanzul Iman Model Madrasah, School, Porjona, Shahjadpur, Sirajganj.
09/05/2026
#আলহামদুলিল্লাহ
#কানযুল_ঈমান_মডেল_মাদ্রাসার
প্রথম সাময়িক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।
#ঠিকানা:-পোরজনা,শাহজাদপুর,সিরাজগঞ্জ।
20/03/2026
🌙 تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ صَالِحَ الأَعْمَالِ 🌙
عِيدُ الفِطْرِ مُبَارَكٌ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে কানযুল ঈমান মডেল মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকা বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!
আল্লাহ তাআলা আমাদের সিয়াম, সালাত ও সকল নেক আমল কবুল করুন। এই পবিত্র দিনে আমাদের জীবন ভরে উঠুক সুখ, শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধিতে।
সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। 🌙✨
শুভেচ্ছান্তেঃ
মোঃ ময়নুল হক 🕌
পরিচালক
কানযুল ঈমান মডেল মাদ্রাসা
পোরজনা বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ।
#কানযুল_ঈমান_মডেল_মাদরাসার পরিদর্শন করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মওলানা আব্দুস সামাদ আজাদী (রহঃ) সুযোগ্য সাহেবজাদা হযরাতুল আল্লামা শাহ্ মোহাম্মদ নিজাম উদ্দিন আজাদী(পীর কেবলা) আজাদী নগর দরবার শরীফ কুমিল্লা।
পীরসাহেব হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাআতের এই খেদমত ত্বরান্বিত ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
#আলহামদুলিল্লাহ
কানযুল ঈমান মডেল মাদ্রাসার প্লে ক্লাসের ছাত্র-ছাত্রী আরবি হরফ শিক্ষা গ্রহণ করছে।
18/01/2026
আলহামদুলিল্লাহ!
দ্বীন, ইলম ও তরবিয়াতের খেদমতে শাহজাদপুর উপজেলার পোরজনাতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আরেকটি বরকতময় উদ্যোগ।
দ্বীনের খেদমতের মহান নিয়তে #কানযুল_ঈমান_মডেল_মাদরাসার প্রতিষ্ঠা করা হয়েছে।
এই মাদ্রাসায় বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণি (Play–Class Five) পর্যন্ত পাঠদান চালু রয়েছে—যেখানে কুরআন ও সুন্নাহর আলোয় শিশুদের দ্বীনি ও নৈতিক শিক্ষার দৃঢ় ভিত্তি গড়ে তোলা হবে।
মাদ্রাসার লক্ষ্য ও বৈশিষ্ট্যঃ
--সহিহ আকীদা ও বিশুদ্ধ দ্বীনি শিক্ষা
--আমল, আখলাক ও তাকওয়াভিত্তিক চরিত্র গঠন
--আহলে সুন্নাত ও জামা‘আতের মানহাজ অনুযায়ী তালিম
--কোমলমতি শিশুদের হৃদয়ে দ্বীনের ভালোবাসা ও আদব সৃষ্টি।
এটি হবে ইলম ও রূহানিয়াতের একটি আলোকিত কেন্দ্র—যেখানে জ্ঞান, আদব ও আমল একসাথে গড়ে উঠবে।
ভর্তি বিজ্ঞপ্তি
নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যে সকল ছাত্র-ছাত্রী ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দ্রুত ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।
বিলম্ব না করে দ্রুত যোগাযোগ ও ভর্তি নিশ্চিত করুন।
স্থানঃ পোরজনা শাহজাদপুর সিরাজগঞ্জ ।
প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন
মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম ।
সার্বিক তত্ত্বাবধানে আছেন:-
ইমাম সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী (তারেক পীর কেবলা) ইমাম বাড়ি শাহজাদপুর
অধ্যাপক মোঃ হোসাইন সহিদ সোহরাওয়ারদী (এ.পি.পি) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত শাহজাদপুর।
মোহাম্মদ মোজাম্মেল প্রামাণিক বিশিষ্ট শিক্ষানুরাগী বড় মহারাজপুর।
মাওলানা ইমান আলী আনছারী, মুদারেস জগতলা দাখিল মাদ্রাসা।
মোহাম্মদ আব্দুর রউফ পোরজনা।
মোঃ আলী আলতাব বিশিষ্ট শিক্ষানুরাগী রানীকোলা।
মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহকারী শিক্ষক পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়।
মোঃ সানোয়ার হোসেন ( সান্টু) সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় শাহজাদপুর।
মোহাম্মদ রফিকুল ইসলাম প্রভাষক, জামিরতা ডিগ্রি কলেজ।
মোহাম্মদ আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী, চর পোরজনা।
আরো অত্র এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সকল তরিকা ও তাসাউফ পন্থী গুণিজন।
01/01/2026
আলহামদুলিল্লাহ 🌸
বই বিতরণের মাধ্যমে কানযুল ঈমান মডেল মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহিত।
#আলহামদুলিল্লাহ
#কানযুল_ঈমান_মডেল_মাদরাসার পরিদর্শনে আসেন হাজারো আলেমের উস্তাদ,মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক
মুফতি নাজমুস সায়াদাত ফয়েজী মা.জি.আ:।
পরিদর্শনকালে তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনা করে দোয়া করেন।
#পোরজনা_শাহজাদপুর_সিরাজগঞ্জ।
24/12/2025
#কানযুল_ঈমান_মডেল_মাদরাসার
#আলহামদুলিল্লাহ
কানযুল ঈমান মডেল মাদরাসায় নিয়মিত এক্সট্রা ক্লাসও চলমান রয়েছে।
শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত আছে।
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Saturday | 08:00 - 17:00 |
| Sunday | 08:00 - 17:00 |