23/07/2026
সকল প্রশংসা মহান আল্লাহ'র
মান সম্মত শিক্ষা প্রদানের অভিপ্রায়ে বিদ্যালয়কে পাঠদানের/ব্যবহার উপযোগী করে গড়ে তোলার অংশ হিসেবে আজ অনেকগুলো কাজ শুরু ও শেষ করা হলো।
ইনশাআল্লাহ! খুব শীঘ্রই বিদ্যালয়টি তার কল্পিত রূপ পাবে, সেই সাথে ডামুড্যাবাসী পাবে তাদের বিদ্যালয়গামী সন্তানদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান।
বিদ্যালয়টির মানোন্নয়নে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
দোয়া কামনায়
মোঃ নুরুল আমিন (সবুজ)
প্রতিষ্ঠাতা: আল মনসুর বিদ্যানিকেতন
ডামুড্যা লঞ্চঘাট, ডামুড্যা, শরিয়তপুর।
☎️ 01717-923331
18/07/2026
আলহামদুলিল্লাহ!
বিদ্যালয়ের অভ্যন্তরীণ প্লে গ্রাউন্ড কাদামুক্ত রাখতে আজ প্লে গ্রাউন্ডের জায়গাটুকু ইট দ্বারা আচ্ছাদিত করা হলো।
এছাড়াও বিদ্যালয়ে সার্বক্ষণিক পানি সরবরাহ করার জন্য পানির ট্যান্কি স্থাপন করা হলো।
আবহাওয়া ভালো থাকলে খুব শীঘ্রই বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ করা যাবে।
সকলের দোয়া ও সমর্থন কামনা করছি যাতে ডামুড্যা উপজেলাবাসীকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে পারি।
আল মনসুর বিদ্যানিকেতন
ডামুড্যা লঞ্চঘাট, ডামুড্যা, শরিয়তপুর।
যোগাযোগ: 01717-923331
#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা
04/07/2026
আলহামদুলিল্লাহ!
আজকে বিদ্যালয়ের অভ্যন্তরের পানি নিষ্কাশনের জন্য পাইপ ফিটিং এর কাজ সমাপ্ত হলো।
#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা #
02/07/2026
আলহামদুলিল্লাহ!
নদী ও সাগরের ঢেউ মানুষের মনে প্রশান্তি এনে দেয়।
আল মনসুর বিদ্যানিকেতন এর পাশ দিয়ে বয়ে যাওয়া জয়ন্তী নদীর ধারে বসলে মনেই হয়না প্রকৃতিতে প্রচণ্ড তাপদাহ চলছে।
#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা
02/07/2026
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
তোমাদের দীর্ঘদিনের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে পরীক্ষায় চমৎকার সাফল্য আসুক।
*HSC/সমমান পরীক্ষার্থীদের আন্তরিক শুভকামনা*
01/07/2026
বিদ্যালয়টিকে দ্রুত পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম চালু করতে সকল নির্মাণ শ্রমিক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সহযোগিতা করে যাচ্ছে।
আমরাও আশা করছি তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দ্রুতই বিদ্যালয়ের সকল কার্ক্রম চালু করতে পারবো।
সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
দোয়া কামনায়-
মোঃ নুরুল আমিন
প্রতিষ্ঠাতা- আল মনসুর বিদ্যানিকেতন
ডামুড্যা লঞ্চঘাট, ডামুড্যা বাজার, ডামুড্যা, শরিয়তপুর
প্রয়োজনে: 01717-923331
#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা
30/06/2026
বিদ্যালয় সৌন্দর্যকরণের অংশ হিসেবে চলছে টাইলস আনলোডিং কার্যক্রম।
#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা
30/06/2026
আলহামদুলিল্লাহ! বিদ্যালয়ের ছাউনি দেওয়ার অংশ হিসেবে এঙ্গেল ফিটিং কার্যক্রম চলছে।
#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা