দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের জন্য শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ আবশ্যক
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৮ হিজরী/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের জন্য—
১| ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) জামাতে এবং ফযীলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া জামাতে এবং ফযীলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
২| সানাবিয়্যা উলইয়া সানিয়া এবং ফযীলত সানিয়ার মাঝে মধ্যবর্তী জামাতের ধারাবাহিকতা বজায় থাকতে হবে অর্থাৎ শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ থাকতে হবে|
চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে,
--মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
Kamrul Jaman Nesarabad-কামরুল জামান নেছারাবাদ
BCS, Masters, Jobs, HSC, SSC, PSC Preparation Important Tips.
ঈদ_মোবারক
আলহামদুলিল্লাহ সৌদি আরবে ঈদ শুক্রবার হবে।
বেফাকের রেজাল্ট জানতে মারহালা, রোল এবং রেজিষ্ট্রেশন নম্বর লিখে জানান
🔥 অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময়সীমা আরেকদফা বৃদ্ধি করা হবে। ঈদের পর পরীক্ষার তারিখ নির্ধারণ করে রুটিন প্রকাশ হবে। আনুমানিক মে মাসে পরীক্ষা হতে পারে।
05/03/2026
মাদ্রাসায় অধ্যয়নরত একজন শিক্ষার্থীর সঠিক মানসিক ও ধর্মীয় বিকাশের জন্য শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম-নীতি এবং দায়িত্ব পালন করতে হয়। মাদ্রাসার ক্ষেত্রেই অভিভাবকদের জন্য সাধারণ কিছু নিয়ম বা প্রত্যাশা থাকে।
নিম্নে মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবকদের জন্য অবশ্যই পালনীয় কিছু নিয়ম-নীতি ও দিকনির্দেশনা দেওয়া হলো:
১. আদর্শ পারিবারিক পরিবেশ (তরবিয়ত)
* ইসলামি পরিবেশ বজায় রাখা: মাদ্রাসায় শিক্ষার্থী যা শেখে (যেমন: নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া), বাড়িতেও তার চর্চা নিশ্চিত করতে হবে। পরিবারের অন্য সদস্যদেরও শরীয়তসম্মত জীবনযাপনে অভ্যস্ত হওয়া জরুরি।
* সৎ চরিত্র গঠন: সন্তানের সামনে মিথ্যা বলা, গীবত করা বা খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। পরিবার থেকেই তাদের শিষ্টাচার ও বিনয় শেখাতে হবে।
২. পড়াশোনার নিয়মিত তদারকি
* পড়া আদায় করা: বিশেষ করে হিফজ বা মক্তবের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাড়িতে তাদের পড়া রিভিশন দেওয়ার জন্য সময় বের করে দিতে হবে।
* উৎসাহ প্রদান: পড়াশোনায় কোনো দুর্বলতা থাকলে বকাঝকা না করে তাকে উৎসাহ দিতে হবে এবং প্রয়োজনে শিক্ষকদের সাথে পরামর্শ করতে হবে।
৩. পোশাক, পরিচ্ছন্নতা ও সুন্নতের আমল
* পোশাকের নিয়ম: মাদ্রাসার নির্ধারিত পোশাক (যেমন: সুন্নতি লেবাস, টুপি, মেয়েদের ক্ষেত্রে সঠিক পর্দার পোশাক) পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় পরিয়ে পাঠাতে হবে।
* পরিচ্ছন্নতা: নিয়মিত নখ কাটা, চুল পরিষ্কার রাখা (সুন্নত তরিকা অনুযায়ী চুল কাটা) এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সন্তানকে সচেতন করতে হবে।
৪. উপস্থিতি এবং ছুটি
* নিয়মিত উপস্থিতি: সন্তান যেন বিনা কারণে মাদ্রাসায় অনুপস্থিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
* ছুটির নিয়ম: অসুস্থতা বা জরুরি প্রয়োজনে ছুটি নিতে হলে অবশ্যই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ করে ছুটি নিতে হবে।
৫. শিক্ষক ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
* শিক্ষকদের সম্মান: সন্তানের সামনে কখনোই মাদ্রাসার ওস্তাদ বা শিক্ষকদের সমালোচনা করা যাবে না। এতে শিক্ষার্থীর মনে শিক্ষকদের প্রতি অশ্রদ্ধা জন্মায় এবং শিক্ষার বরকত নষ্ট হয়।
* অভিভাবক সমাবেশ: মাদ্রাসায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশগুলোতে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং সন্তানের অগ্রগতি বা অবনতি সম্পর্কে খোঁজ নিতে হবে।
৬. প্রযুক্তি ও বন্ধু-বান্ধবের প্রভাব নিয়ন্ত্রণ
* স্ক্রিন টাইম কমানো: স্মার্টফোন, ইন্টারনেট বা টিভির ক্ষতিকর প্রভাব থেকে সন্তানকে দূরে রাখতে হবে। একান্ত প্রয়োজনে তা অভিভাবকের কড়া নজরদারিতে ব্যবহার করতে দেওয়া যেতে পারে।
* সৎ সঙ্গ: সন্তান কার সাথে মিশছে, তার বন্ধু-বান্ধব কেমন—সে বিষয়ে কড়া নজর রাখতে হবে।
এই নিয়মগুলো মেনে চললে মাদ্রাসার শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনে খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়।
✍🏻👉🏻 Kamrul Jaman Nesarabad-কামরুল জামান নেছারাবাদ
সবাই আইডিতে যুক্ত হবেন
04/03/2026
এনসিপিকে সবচেয়ে বেশি দূর্নীতি নিয়ে ট্রায়ালে ফালানো হয়েছে গাজী সালাউদ্দীন তানভীরকে নিয়ে। এখন করা হচ্ছে আসিফ মাহমুদকে নিয়ে। সামনে আরো করবে। এক অনলাইন পোর্টালের বরাতে গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার দূর্নীতির এক অভ্রচটি লিখে নিউজ করেছিল। পুরো দেশ নড়ে উঠলো। এনসিপিকে দেশের মধ্যে এক মহাদূর্নীতির আতুড়ঘর হিসেবে পোর্টে করা হলো। পিআর প্রেশারে গাজী সালাউদ্দীন তানভীরকে বহিষ্কারও করেছিল এনসিপি। অথচ সেই গাজী সালাউদ্দীনের বিরুদ্ধে ১ টাকার দূর্নীতিও পায়নি দুদক। 🤔 কে তাকে দায়মুক্তি দিয়েছে। তার পাসপোর্ট সসম্মানে ফেরত দিয়েছে।
আপনি জাস্ট চিন্তা করেন, শুধু শুধু একটা লোককে পুরোবছর জুড়ে হেয় করা হলো। একটা দলকে একটাবছর ধরে দূর্নীতিগ্রস্ত বানানোর নোংরা খেলা হলো। কিন্তু তদন্তে জানা গেলো সবমিথ্যা। মাঝখানে প্রতিটাদিন দল এবং এই লোকটা সমাজে হেয় হলো। পলিটিকালি লোকটার ক্যারিয়ার অনেকটা ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হলো। অথচ তিনি কোনো অপরাধই করেননি। দলের উচিত এই বিষয়টাকে ক্যাচ করা। তাদের উপর হওয়া এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা।
মিডিয়া সন্ত্রাসদের বিরুদ্ধে জিতে যাওয়ায় গাজী সালাউদ্দীন তানভীরকে অভিনন্দন।
লেখা: জুবায়ের হোসেন
দুদকের পেপার্স কমেন্টে:
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Swarupkati
DHAKA,