জামিয়া খাতামুন নাবিয়্যিন, সিলেট

জামিয়া খাতামুন নাবিয়্যিন, সিলেট

Share

জামিয়া খাতামুন নাবিয়্যীন, সিলেট
📖 হিফজ • নাজেরা • মাদানি নেসাব
🎓 দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়
📍 আরাববাগ, সিলেট
📞 +8801770044641

07/06/2026

সূরা ফাতিহা তিলাওয়াত

18/05/2026

আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারকাতুহ্।
*নূতন চাঁদ দেখে দু'আ করা, একটি হারাম মাস এবং হাজ্জের মাস।*

ইং শা আল্ল-হ, আজ সোমবার ১৮ মে সন্ধ্যায় যিলহাজ্জ মাসের নূতন চাঁদ দেখা যাবে বাংলাদেশে।
আসুন, নূতন চাঁদ দেখে দু'আ করে একটি সুন্নাত পালনে সচেষ্ট হই।

আরাবী দেখে দয়াকরে দু’আটি শিখবেন। উচ্চারন এরকম হতে পারে।
”আল্ল-হুম্মা আহিল্লাহু ‘আলাইনা বিল আম্নি ওয়াল ঈমা-নি, ওয়াস সালা-মাতি ওয়াল ইসলামি; রব্বী ওয়া রব্বুকাল্ল-হ্”।
(তিরমিজীঃ ৩৪৫১)
[অর্থঃ ‘হে আল্ল-হ্! আপনি এ নূতন চাঁদের সূচনা করুন নিরাপত্তা (কল্যান) ও ঈমানের সাথে এবং শান্তি ও ইসলামের সাথে। (হে নূতন চাঁদ) আমার ও তোমার রব আল্ল-হ্’।]

✫✫ আপনার সদয় অবগতির জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, যিলহাজ্জ মাস হারাম (সম্মানিত) মাস সমূহের অন্তর্ভূক্ত।
মহান আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে হারাম মাসের পবিত্রতা, সম্মান ও বিধান মেনে চলার তৌফিক দান করুন।
(বিস্তারিতঃ সূরা তাওবাহ, সূরা নম্বর ৯, আয়াত নম্বর ৩৬)।

✫✫✫ মহান আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা’আলার মেহমানবৃন্দ (আপনি কি এবছর হাজ্জ পালন করার ইচ্ছা করেছেন! তাহলে আপনার জন্যই প্রযোজ্য): আপনার সদয় অবগতির জন্য আরো স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, যিলক্বদ ও যিলহাজ্জ মাসসমূহ হারাম এবং হাজ্জের মাসসমূহেরও অন্তর্ভূক্ত।

মহান আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে হাজ্জের সময়ে যে বিষয়গুলো নিষিদ্ধ করেছেন, সেইসব বিষয়গুলো আজকের এই মুহুর্ত হতেই প্র্যাকটিস করতে আরম্ভ করা, পালন করে এবং তাঁর বিধানসমূহ মেনে রসূলুল্ল-হ্ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে একটি মাবরুর হাজ্জ পালন করার তৌফিক দান করুন।
(বিস্তারিতঃ সূরা বাক্বরা, সূরা # ২, আয়াত # ১৯৭)।

*আল্ল-হ্ সর্বোত্তম হিফাজতকারী।*

18/05/2026

সূরা মুলক এর কিছু অংশ তিলাওয়াত।

10/05/2026

সন্তানকে কোরআনে হাফেজ হিসেবে গড়ে তোলার সকল পিতা-মাতার স্বপ্ন আল্লাহ পূরন করুন, আমীন। এই সুযোগ সকলে গ্রহণ করা উচিত।

Photos from জামিয়া খাতামুন নাবিয়্যিন, সিলেট 's post 02/05/2026

শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। তাই জামিয়া খাতামুন নাবিয়্যীন, সিলেট মাদরাসার আবাসিক ছাত্রদের জন্য একটু উন্নত খাবারের ব্যবস্থা। আইটেম- গরুর গোশত+আলুর ঝোল, ডাল, ভাত এবং দই। সবাই দোয়া করবেন মাদরাসার ছাত্রদের জন্য।

03/04/2026

I've been recognised as an original creator!

02/04/2026

আলহামদুলিল্লাহ, ৮ জন ছাত্র নিয়ে হিফজ শাখা চালু হয়েছে।

24/03/2026

মহান আল্লাহ তায়ালার উপর ভরসা করে, নতুনরূপে, নতুন উদ্যোমে, আরামবাগ সিলেটে প্রতিষ্ঠিত স্থায়ী ক্যাম্পাসে শুরু হচ্ছে *জামিয়া খাতামুন নাবিয়্যীন সিলেট* এর নতুন শিক্ষাবর্ষ ১৪৪৭-৪৮হি./২০২৬ ঈসায়ী 🌹।
🎇 ভর্তি শুরু: আগামী ২৬ মার্চ ২০২৬ মুতাবিক ৬ শাওয়াল ১৪৪৭, বৃহস্পতিবার -
🎇 ভর্তি চলবে: ৩০ মার্চ ২০২৬ মুতাবিক ১০ শাওয়াল ১৪৪৭, সোমবার পর্যন্ত।
💐 ইন শা আল্লাহ, ১১ শাওয়াল থেকে ইলমে নববীর খেদমতের সূচনা হবে ।
আল্লাহ তায়ালার দরগাহে মাক্ববুলিয়াতের জন্যে মিনতি করছি ও সর্বমহলের নিকট দোয়ার দরখাস্ত করছি 🤲।

24/03/2026

আপনার সন্তানের জন্য ভালো মানের ইসলামিক স্কুল খুঁজছেন? 🏫 তাহলে আমাদের প্রতিষ্ঠান দেখে যেতে পারেন 💐

21/03/2026

মহান আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমল গুলো কবুল করুন এবং উত্তম বদলা দান করুন, আমীন। ঈদ মোবারক।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Arambag, Road No-2, Sylhet City
Sylhet
3100