Sylhet Commerce College, Bangladesh

Sylhet Commerce College, Bangladesh

Share

মেধা তোমাদের
নির্দেশনা আমাদের
সফলতা গোটা জাতির

27/05/2026
14/04/2026

"বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের এই শুভ লগ্নে সিলেট কমার্স কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
​শুভ নববর্ষ ১৪৩৩!"

Photos from Sylhet Commerce College, Bangladesh's post 21/02/2026

সিলেটের ঐতিহ্যবাহি মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানসমূহ সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি ও ইডেন গার্ডেন মহিলা কলেজ এর আয়োজনে সকল ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পুষ্পস্তবক অর্পণ করেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ এবং সম্মানিত শিক্ষকমন্ডলী।

05/02/2026

'গণভোট -২০২৬' উপলক্ষে পরিবর্তনের জন্য 'হ্যাঁ' বলুন ক্যাম্পেইনে সিলেট কমার্স কলেজের সম্মানিত শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা

Photos from Sylhet Commerce College, Bangladesh's post 22/01/2026

অভিনন্দন নাদিয়া ও আবিদা 💐💐💐💐

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় নাদিয়া সুলতানা ২৭তম ও আবিদা আক্তার রিহা মেধাতালিকায় ৭৭৮ তম স্হান অর্জন করায় সিলেট কমার্স কলেজ পরিবারের পক্ষ থেকে নাদিয়া সুলতানা ও আবিদা আক্তার রিহা'কে অভিনন্দন।

নাদিয়া ও আবিদা সিলেট কমার্স কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখার অত্যন্ত মেধাবী এবং বিনয়ী শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এই অনবদ্য সাফল্যে মুহিবুর রহমান ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও সিলেট কমার্স কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান কৃতি এই শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিলেট কমার্স কলেজের সুনাম ও সুখ্যাতি বজায় রাখতে ভবিষ্যতেও শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখবে বলে আশা প্রকাশ করেন।

সিলেট কমার্স কলেজ পরিবার নাদিয়া ও আবিদা'র উজ্জ্বল শিক্ষা জীবন কামনা করছে।

05/01/2026

অভিনন্দন সাকিব💐💐💐💐

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মেধাতালিকায় ১৪৯ তম স্হান অর্জন করার জন্য সিলেট কমার্স কলেজ পরিবারের পক্ষ থেকে নাজমুস সাকিবকে অভিনন্দন।

সাকিব সিলেট কমার্স কলেজের ২০২৩-২০২৪ ব্যাচের ব্যবসায় শিক্ষা শাখার সুযোগ্য শিক্ষার্থী।
এ ফলাফলের মধ্য দিয়ে সাকিব সি ইউনিটের যেকোনো সাবজেক্টে ভর্তির যোগ্যতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ।
সাকিবের বাবা জনাব শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সিলেট অগ্রগামী স্কুল এন্ড কলেজ।
তিনি চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত শিক্ষকবৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Mirer Moydan
Sylhet
3100