Markazul Hidaya Sylhet

Markazul Hidaya Sylhet

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Markazul Hidaya Sylhet, Education, সৌরভ-০৮, দর্জিপাড়া, রায়নগর, সিলেট, Sylhet.

📢 আমাদের বছরব্যাপী শিক্ষা কার্যক্রম:
🎯 আরবী ভাষা ও সাহিত্য বিভাগ [১বছর]
🎯 কিতাব বিভাগ [কাফিয়া-মিশকাত]
🎯 মাদানী নেসাব [১ম, ২য় ও ৩য় বর্ষ ]
🎯 এদাদী জামাত [১বছর]
🎯 হিফজুল কুরআন বিভাগ
🎯 আদর্শ নাযেরা বিভাগ [৬মাস-১বছর]
🎯 আল হিদায়া কিন্ডারগার্টেন

26/05/2026
23/05/2026

আলহামদুলিল্লাহ। আজ থেকে মারকাযুল হিদায়া সিলেট'র ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

আগামী ২৬ মে মঙ্গলবার পর্যন্ত পরীক্ষার কার্যক্রম চলবে। ঈদের পূর্বে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে মাদরাসা বন্ধ দেওয়া হবে ইনশাআল্লাহ।

তালিবুল ইলমরা পূর্ণ প্রস্তুতি আর উদ্যোমে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে তাদের দিন-রাত অক্লান্ত মেহনত সত্যিই প্রশংসনীয়।
বস্তুত, পরীক্ষা জীবনের অভিষ্ট লক্ষ্য না হলেও তা সফলতার মাইলফলক হিসেবে কাজ করে।

আল্লাহ তায়ালা পরীক্ষার্থীদের পরিপূর্ণ কামিয়াবী দান করুন। সংশ্লিষ্ট সবার মেহনতকে কবুল করুন। আমীন

Photos from Markazul Hidaya Sylhet's post 20/05/2026

মেহমানগণের অমূল্য নসিহার মাধ্যমে মারকাযুল হিদায়া সিলেট'র আজকের ইলমি প্রতিযোগিতা অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ।

20/05/2026

আলহামদুলিল্লাহ। মারকাযুল হিদায়া সিলেট'র বিকাল ২টা থেকে শুরু হয়েছে ঈদুল আযহা উপলক্ষে ইলমী প্রতিযোগিতা অনুষ্ঠান।

এ মহতি অনুষ্ঠানে আশেপাশের প্রিয়জনদের উপস্থিতি ও দূরের ভাই-বন্ধুদের বিশেষ দু'আ কামনা করি।

18/05/2026

ইলমী প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে “মারকাযুল হিদায়া সিলেট”-এর আদর্শ ছাত্র সংগঠন আল-হিদায়া ছাত্র কাফেলা-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক প্রাণবন্ত ইলমী প্রতিযোগিতা অনুষ্ঠান।

“ইলম, আমল, আখলাক ও আফকার”-এই চার মূলনীতিকে সামনে রেখে তরুণদের মাঝে দ্বীনি মেধার বিকাশ ঘটাতে আগামী ২০ মে, বুধবার ২০২৬ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন।

চলতি শিক্ষা বর্ষের শুরু থেকে সাপ্তাহিক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রতিভাগুলোকে বিকশিত করার ক্ষুদ্র প্রয়াস আমাদের।
এভাবেই ফুটে উঠুক আমাদের পুষ্পগুলো, সুবাস ছড়াক দিক-দিগন্তে। তৈরি হোক উম্মাহর ভবিষ্যৎ হাদী ও রাহবার।

এ মহতি অনুষ্ঠানে আশেপাশের প্রিয়জনদের উপস্থিতি ও দূরের ভাই বন্ধুদের বিশেষ দোয়া কামনা করি।
আল্লাহ সংশ্লিষ্ট সকলের এখলাসপূর্ণ মেহনতকে কবুল করুন। আমীন।

07/05/2026

চলতি শিক্ষাবর্ষের আমাদের ছাত্রদের আইডি কার্ডের কাজ সমাপ্ত হলো। আলহামদুলিল্লাহ।

ডিজাইন ও প্রিন্ট : Deft Design & Printing

Photos from Markazul Hidaya Sylhet's post 18/04/2026

মুফতি রশিদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা) হাফিযাহুল্লাহু'র অমূল্য নসিহত ও আবেগঘন দুআর মাধ্যমে মারকাযুল হিদায়া সিলেট'র ইসলাহী মাহফিল অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ।

আজকের ইসলাহী মাহফিলে অন্যান্যদের মাঝে নসিহত পেশ করেছেন জামেয়া কাসিমুল উলূম দরগাহ শাহজালাল রাহ. সিলেটের বরেণ্য শায়খুল হাদীস হাফিয মাওলানা মাহমুদ হুসাইন হাফিযাহুল্লাহ, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের সুযোগ্য মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান হাফিযাহুল্লাহ, দরগাহ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আতাউর রহমান (পাকিস্তানী হুযূর) হাফিযাহুল্লাহ, সিলেটের বরেণ্য শায়খুল হাদীস মাওলানা শায়খ বদরুদ্দীন বিন ইসহাক আল-মাদানী প্রমুখ।

17/04/2026

আগামীকাল প্রাণপ্রিয় মারকাযুল হিদায়া সিলেট'র ইসলাহী মাহফিল।

আপনাদের সকলের দাওয়াত...

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

সৌরভ-০৮, দর্জিপাড়া, রায়নগর, সিলেট
Sylhet
3100