মাশা আল্লাহ # @ # @
মাদরাসাতুল হেরা আল ইসলামিয়া,সিলেট
تعالوا للتعليم اخرجوا للخدمة
Come for education, go out for service
25/05/2026
🌙✨ ঈদ অনুষ্ঠান ২০২৬ ✨🌙
بسمه تعالى
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
পবিত্র ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছে এক মনোমুগ্ধকর ঈদ অনুষ্ঠান। 🎉
📅 তারিখ: ২৬ মে ২০২৬ ইংরেজি
📆 রোজ: মঙ্গলবার
📍 স্থান: মাদরাসার হল রুম
🎙️ অনুষ্ঠানে যা থাকছে:
📖 তিলাওয়াত
🎶 হামদ, নাত ও ইসলামি সংগীত
🕌 নসিহত
📝 আবৃত্তি ও দেশাত্মবোধক কবিতা
😂 কৌতুক ও ইসলামিক নাটক
🖼️ প্রদর্শনী
সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি একান্তভাবে কাম্য। 🌸
🕌 আয়োজনে:
আল-হেরা ছাত্র সংসদ
মাদরাসাতুল হেরা আল ইসলামিয়া,সিলেট
14/03/2026
Alhamdulillah
06/03/2026
দয়াময় রহমানের অশেষ কৃপায় মাদরাসাতুল হেরা আল ইসলামিয়া,সিলেট-এর আয়োজনে আজকের ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এতে মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও সুন্দর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
মহান আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
05/03/2026
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
✨ আলহামদুলিল্লাহ ✨
আজ
মাদরাসাতুল হেরা আল ইসলামিয়া,সিলেট -এ এক আনন্দঘন ও বরকতময় মুহূর্তের সৃষ্টি হয়। সম্মানিত মৌসুমি জাহান মিকি আপু-এর পক্ষ থেকে মাদরাসার প্রিয় শিক্ষার্থীদের মাঝে ভালোবাসার নিদর্শন হিসেবে ৪০+ পাঞ্জাবি উপহার সামগ্রী বিতরণ করা হয়। 🎁
এছাড়াও শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এক সুন্দর ও হৃদয়ছোঁয়া ইফতার মাহফিল। সকল শিক্ষার্থী একসাথে ইফতার করে। আনন্দ ভাগাভাগি করে নেয়। 🌙🍽️
ইফতারের পূর্বে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত ও হৃদয়স্পর্শী দুআ মাহফিল। এতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদরাসার উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 🤲 এবং মাদরাসাতুল হেরা আল- ইসলামিয়া সিলেট এর ছাত্র বিষয়ক সংগঠন আল হেরা ছাত্র সংসদের পক্ষ থেকে মৌসোমি জাহান মিকি- কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মৌসুমি জাহান মিকি আপু-এর প্রতি। আল্লাহ তাআলা যেন তাঁর এই মহৎ উদ্যোগ কবুল করেন এবং তাকে উত্তম প্রতিদান দান করেন। আমিন।
সবাই আমাদের মাদরাসার শিক্ষার্থীদের জন্য দুআ করবেন, যেন তারা দ্বীনি ইলম অর্জন করে ভবিষ্যতে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করতে পারে। 🤍
📍 মাদরাসাতুল হেরা আল-ইসলামিয়া, সিলেট
#ইফতার_মাহফিল
#দুআ_মাহফিল
#মাদরাসাতুল_হেরা_আল_ইসলামিয়া
24/02/2026
আলহামদুলিল্লাহ 🌿
আজ ২৪/০২/২০২৬ ইংরেজি রোজঃ মঙ্গলবার মাদরাসাতুল হেরা আল ইসলামিয়া,সিলেট –এর বার্ষিক পরীক্ষার ফলাফল সফলভাবে প্রকাশিত হয়েছে।
পরম করুণাময় আল্লাহ তায়ালার অশেষ রহমত ও দয়ায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে ফলাফল প্রকাশ সম্পন্ন হয়েছে। এজন্য মহান আল্লাহর দরবারে জানাই লাখো শুকরিয়া ও কৃতজ্ঞতা— আলহামদুলিল্লাহ!
এই সাফল্যের পেছনে যাঁদের আন্তরিক পরিশ্রম ও দোয়া রয়েছে—
সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।
যেসব শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে, তাদের জন্য রইলো অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের দোয়া। আর যারা প্রত্যাশিত ফল পায়নি, তারা যেন হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যায়—এই কামনা করি।
মহান আল্লাহ তায়ালা আমাদের প্রতিষ্ঠানকে দ্বীনি শিক্ষা বিস্তারে আরও সফলতা দান করুন এবং সকল শিক্ষার্থীদের ইলমে নাফে’ ও আমলে সালেহার তাওফিক দান করুন। আমীন 🤲
শুভেচ্ছান্তে
মাওলানা ইয়াহইয়া আহমদ
নাযিমে তা’লিমাত
#মাদরাসাতুল_হেরা_আল_ইসলামিয়া_সিলেট
#বার্ষিক_ফলাফল Mahfujur Rahman Malek Yahya Ahmad ইয়াহইয়া মোঃ শরফী ক্বারীঃ মাওঃ আব্দুস শহীদ Shafiqur Rahman شیخ مولانا عبد الحنان MD Nabil Ahmed Amj Saleh H. Abdullah Al Mamun
23/02/2026
📢 বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের ঘোষণা 📢
এতদ্বারা মাদরাসাতুল হেরা আল- ইসলামিয়া সিলেট-এর সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৪/০২/২০২৬ ইংরেজি, রোজ: মঙ্গলবার। মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ইনশা আল্লাহ
অতএব সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীদের উত্তম ফলাফল দান করুন—আমীন। 🤲
📅 তারিখ: ২৪/০২/২০২৬ ইংরেজি (মঙ্গলবার)
📍 স্থান: মাদরাসার হল রুম
🏫 প্রতিষ্ঠান: মাদরাসাতুল হেরা আল- ইসলামিয়া সিলেট
আদেশক্রমে,
হাফিয মাওলানা আব্দুল্লাহ আল মামুন
প্রতিষ্ঠাতা মুহতামিম মাদরাসাতুল হেরা আল ইসলামিয়া,সিলেট
15/02/2026
পবিত্র মাহে রমজানের বরকতময় মাসকে সামনে রেখে
মাদরাসাতুল হেরা আল- ইসলামিয়া, সিলেট-এ
🌟 রমজান বিশেষ কোরআন শিক্ষা কার্যক্রমে ভর্তি চলছে 🌟
📖 কোর্স সমূহ:
নূরানী কায়দা শিক্ষা
সহীহ তিলাওয়াতে কুরআন শরীফ
হিফজ বিভাগ (নাজেরা ও হিফজ)
তাজবিদ ও তারতীল প্রশিক্ষণ
মাসনূন দোআ ও নামায শিক্ষা
👦👧 ছেলে ও মেয়েদের জন্য পৃথক ব্যবস্থায় অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা যত্নসহকারে পাঠদান করা হবে।
🗓️ ক্লাস চলবে: ১ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত
📍 ঠিকানা: উর্মি-৪২, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট
রমজানের এই ফজিলতপূর্ণ সময়ে নিজে শিখুন এবং সন্তানদেরকে কুরআনের আলোয় আলোকিত করুন।
আজই ভর্তি নিশ্চিত করুন।
পরিচালনায়:
হাফিয মাওলানা আব্দুল্লাহ আল- মামুন
মুহতামিম অত্র মাদরাসা
06/02/2026
আলহামদুলিল্লাহ 🤲
আজ আমাদের মাদরাসাতুল হেরা আল ইসলামিয়া,সিলেট এর দুআ মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়েছে।
পবিত্র কুরআন তিলাওয়াত, দরুদ ও দুআর মাধ্যমে আল্লাহ তায়ালার নিকট আমাদের প্রয়োজন, কামনা ও ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
এই বরকতময় মাহফিলে উপস্থিত সকল আলেমে দ্বীন, মুরুব্বি, ছাত্রবৃন্দ ও সম্মানিত মুসল্লিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ তায়ালা যেন আমাদের সকল দুআ কবুল করেন, আমলগুলোকে কবুল করেন এবং আমাদের জীবনকে হেদায়েত ও বরকতে ভরপুর করে দেন—আমিন 🤍
সবাইকে আবারও ধন্যবাদ ও দুআর অনুরোধ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sylhet