27/05/2026
কুরবানী ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন। ✨🕋
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। 🌟
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "দারুল হিকমাহ ইনস্টিটিউট"-এর পক্ষ থেকে আমাদের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🌙 تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَالِ 🌙
🎉 ঈদ মোবারক! 🎉
আল্লাহ তাআলা আমাদের কুরবানী ও সমস্ত নেক আমল কবুল করুন। 🤲
ত্যাগের এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ❤️
আপনাদের ঈদ হোক নিরাপদ ও বরকতময়। 🌺
— দারুল হিকমাহ ইনস্টিটিউট 🏢
#ঈদুলআজহা #ঈদমোবারক #কুরবানী
23/05/2026
📢 [ ছুটির বিজ্ঞপ্তি ]
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন “ঈদুল আযহা” উপলক্ষে আগামী ২৫/০৫/২০২৬ ইং রোজ সোমবার বাদ যোহর (দুপুর ২:৩০ মিনিট) হতে ০৫/০৬/২০২৬ ইং রোজ শুক্রবার আসর পর্যন্ত দারুল হিকমাহ ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
🗓️ আগামী ০৫/০৬/২০২৬ ইং, রোজ শুক্রবার বাদ মাগরিব হতে মাদরাসার যাবতীয় কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে ইনশাআল্লাহ।
🤝 #ঈদুল_আযহা #ছুটির_বিজ্ঞপ্তি #মাদরাসা_নোটিশ
16/05/2026
আলহামদুলিল্লাহ!
আমাদের মাদরাসার মাদানী নেসাব ১ম বর্ষের ছাত্র সারওয়ার মাহমুদকে পাওয়া গেছে।
15/05/2026
🚨 জরুরি নিখোঁজ সংবাদ | সকলের আন্তরিক সহযোগিতা কাম্য 🚨
অত্যন্ত উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের মাদরাসা দারুল হিকমাহ ইনস্টিটিউটের একজন ছাত্র সারওয়ার মাহমুদ গত শনিবার দুপুর আনুমানিক ১২:০০ টার দিকে নিজ বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তার পরিবার, মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অত্যন্ত উদ্বিগ্ন।
ছাত্রের বিবরণ:
🔹 নাম: সারওয়ার মাহমুদ
🔹 বয়স: ১৬ বছর
🔹 শ্রেণি/জামাত: মাদানী নেসাব ১ম বর্ষ
🔹 ঠিকানা: কালিবাড়ী, কোম্পানীগঞ্জ, সিলেট
🔹 শারীরিক বর্ণনা: উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং শ্যামলা
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন অথবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
📞 যোগাযোগ:
01318-043304
01796-183457 (ছাত্রের ভাই)
🤲 মহান আল্লাহ তাআলার কাছে দু'আ করি, তিনি যেন তাকে সুস্থ, নিরাপদ ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন। আমীন।
📢 অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারই হতে পারে একটি পরিবারের হাসি ফিরিয়ে দেওয়ার মাধ্যম।
03/05/2026
আলহামদুলিল্লাহ!
১৪৪৬-৪৭ হি./২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষে মাদানী নেসাব বোর্ড পরীক্ষায় সারা দেশে মেধাতালিকায় ৭ম স্থান অর্জনকারী দারুল হিকমাহ ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদ ইবনে বাশারকে ইত্তিহাদুল মাদারিস আল আরাবিয়া বাংলাদেশ (মাদানী নেসাব) বোর্ডের পক্ষ থেকে ১ সেট বই ও সম্মাননা পত্র হাদিয়া দেওয়া হয়েছে। আজকে মাদরাসার সম্মানিত শিক্ষকমন্ডলী, মুহতামিম সাহেব ও সভাপতি সাহেবের উপস্থিতিতে তার হাতে হাদিয়া ও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়।
আল্লাহ রাব্বুল আলামীন তার ইলম ও আমলে বারাকাহ দান করুন, বাবা-মায়ের নেক আশা পূরণ করুন এবং তাকে যুগশ্রেষ্ঠ আলিমে দ্বীন হিসেবে কবুল করুন।