Iqra Verse Academy

Iqra Verse Academy

Share

" ইকরা থেকে শুরু, কুরআনই গন্তব্য "
" হৃদয়ে আয়াত, জীবনে পরিবর্তন "
"শুদ্ধ তিলাওয়াত শুরু, হৃদয়ে হিফযের আলো"

26/05/2026

আল্লাহুম্মা বাল্লিগনা ইয়াওমাল ‘আরাফাহ ওয়া তাকাব্বাল মিন্না।

25/05/2026

📢 নোটিশ 📢

সম্মানিত অভিভাবকবৃন্দ!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এতদ্বারা Iqra Verse Academy-এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬/০৫/২০২৬ তারিখ হতে ০৬/০৬/২০২৬ তারিখ পর্যন্ত একাডেমির সকল পাঠদান ও কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে ইনশাআল্লাহ।

উক্ত সময় শেষে ০৭/০৬/২০২৬ তারিখ থেকে যথারীতি একাডেমির সকল ক্লাস ও কার্যক্রম পুনরায় চালু হবে ইনশাআল্লাহ।
সকলের সহযোগিতা, দোয়া ও আন্তরিক সমর্থনের জন্য কর্তৃপক্ষ কৃতজ্ঞ।

ধন্যবাদান্তে,
প্রধান উস্তাযা Humayra Sadia
Iqra Verse Academy

Photos from Iqra Verse Academy's post 24/05/2026

🌸 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐁𝐞𝐬𝐭 𝐇𝐚𝐟𝐢𝐳𝐚 🌸

আলহামদুলিল্লাহ!
কুরআনের পথে ছোট ছোট অর্জনও আমাদের কাছে অনেক আনন্দের। তাই শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতি মাসে আমরা নির্বাচন করি - “মাস সেরা হাফেজা”।
এপ্রিল মাসের সেরা হাফেজাকে ভালোবাসার ছোট্ট হাদিয়া হিসেবে প্রদান করা হয়েছে - “হিজাব আমার পরিচয়” বইটি।
দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত রাখুন এবং তাদেরকে দ্বীনের খাদিমা হিসেবে কবুল করুন। আমীন।

— Iqra Verse Academy 🌸

22/05/2026

পবিত্র কুরআনের হিফজ হোক এখন ঘরে বসেই!
আপনার সন্তান বা আপনি নিজে হোন একজন গর্বিত হাফেযা — ইকরা ভার্স একাডেমির সঙ্গে।

� এই একাডেমি পরিচালিত হচ্ছে অভিজ্ঞ হাফেজাদের তত্ত্বাবধানে।

� হিফজুল কুরআনের অমূল্য ফজিলত:
যে ব্যক্তি কুরআন হিফজ করে, কিয়ামতের দিন তাকে বলা হবে:
‘তুমি পড়তে থাকো ও উপরের দিকে উঠতে থাকো। যেমন তুমি দুনিয়াতে সুন্দর করে তিলাওয়াত করতে,
তোমার মর্যাদা হবে তোমার তিলাওয়াত করা শেষ আয়াত পর্যন্ত।
— (তিরমিযি)

আরও এসেছে—
যে ব্যক্তি কুরআন হিফজ করে, তার পিতা-মাতাকে একটি নূরের তাজ পরানো হবে, যার আলো হবে সূর্যের থেকেও উজ্জ্বল।
— (আবু দাউদ)

� আমাদের কোর্সসমূহের বিস্তারিত বিবরণ:

১. হিফজুল কুরআন (পূর্ণ কুরআন মুখস্থ কোর্স)

উপযুক্ত তরবিয়ত ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একজন শিক্ষার্থীকে সম্পূর্ণ কুরআন হিফজ করানো হয়।

প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে নতুন আয়াত মুখস্থ, সাবকের অংশের নিয়মিত মুরাজাআ এবং মাসিক মূল্যায়ন সেশন।

সম্পূর্ণ হিফজ শেষে সনদপত্র ও ঢাকা বোর্ডের বেফাক পরীক্ষার সুযোগ।

২. হিফজ শুনানি (মুরাজাআ ও সংশোধন কোর্স)

পূর্বে হিফজ করা অংশ ভুলে গেছেন বা দুর্বল হয়ে গেছে? এই কোর্সে তা হবে পাকা ও নির্ভুল।

দৈনিক নির্দিষ্ট সিলেবাস অনুসারে শুনানি ও সংশোধন ক্লাস।

হিফজকে পুনরায় জীবন্ত করার আদর্শ সুযোগ।

৩. আমপারা ও আমলি সূরা হিফজ কোর্স।

� প্রতিটি কোর্সে থাকছে:

অভিজ্ঞ হাফেজা উস্তাযাদের সরাসরি পাঠদান

প্রাইভেট ও ব্যাচ উভয় ধরনের ক্লাস

শিক্ষার্থীর উপযোগী সময় বেছে নেওয়ার সুবিধা

হাফেজা উস্তাযারা আন্তর্জাতিক মানের তাজবিদ ও তিলাওয়াত শিক্ষা দেন

� বিশেষ সুবিধাসমূহ:
� প্রতি মাসে ‘মাস সেরা হাফিজা’ নির্বাচন ও আকর্ষণীয় হাদিয়া
� সম্পূর্ণ হিফয শেষের পর বেফাক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
� স্বীকৃত হিফয সার্টিফিকেট প্রদান
� সঠিক তারবিয়ত, প্রতিদিন হিফয রিভিশন
� শিক্ষিকা হিসেবে রয়েছেন অভিজ্ঞ ও পর্দানশীল হাফিযা উস্তাদাগণ
� ছোট শিশু ও নারীদের জন্য অনলাইনে নিরাপদ পরিবেশ

� আমরা বিশ্বাস করি — একটি ভালো গাইডলাইন থাকলে, ঘরে বসেই একজন হাফিজা গড়ে তোলা সম্ভব।

� দ্বীনি দৃষ্টিকোণ থেকে আমরা:
�তালিম, আমল, আখলাক ও সুন্নাতের চর্চায় বিশেষ গুরুত্ব দেই।
� তরবিয়াতভিত্তিক আত্মগঠনের পথেও শিক্ষার্থীদের আগ্রহ করি।

� স্পেশাল বোনাস:

প্রথম ৩ দিন সম্পূর্ণ ফ্রি ক্লাসে অংশগ্রহণ!

খরচ ছাড়াই দেখে নিন আমাদের মান এবং পরিবেশ, তারপর সিদ্ধান্ত নিন।

ইকরা ভার্স একাডেমি হউক আপনার হিফয সফরের নির্ভরযোগ্য সঙ্গী।

ভর্তি হতে এখনই ইনবক্স করুন-
Iqra Verse Academy

ইন্সট্রাক্টর : Humayra sadia

22/05/2026

❤️❤️

20/05/2026

আলহামদুলিল্লাহ!
মাত্র ৩ মাসে একেবারে শুরু থেকে বেসিক কায়দা সম্পূর্ণ করে আজ আমাদের প্রিয় আরিবা আমপারা থেকে সবক নিয়েছে।
ছোট ছোট হরফ চিনে নেওয়া থেকে শুরু করে আজ কুরআনের পথে তার এই অগ্রগতি সত্যিই আনন্দের।
দোয়া করি, আল্লাহ তা'আলা তাকে কুরআনের আলোয় আলোকিত রাখুন এবং একজন হাফিযাহ হিসেবে কবুল করুন।

📖 বেসিক কায়দায় শিখানো হয়ঃ
▪️ আরবি হরফ পরিচিতি
▪️ সঠিক মাখরাজ
▪️ হরকত, মাদ, গুন্নাহ
▪️ ধীরে ধীরে সাবলীল কুরআন তিলাওয়াতের প্রস্তুতি।

16/05/2026

বোনেরা Iqra Verse Academy এর তাজবিদ সহ নাজেরা ব্যাচে ভর্তি হতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী ফি দিয়ে ইনশাআল্লাহ ।

ক্লাস সপ্তাহে তিনদিন হবে এক ঘন্টা করে।
ভর্তির জন্য আমার ইনবক্সে যোগাযোগ করুন।

( এই পোস্টটা সবাই একটু শেয়ার করলে আপনার উসিলায় একজন না একজন হলেও বোনেরা কুরআনুল কারিমের সহীহ্ শুদ্ধ তিলাওয়াত শিখতে পারবে, এতে সওয়াবের ভাগিদার আপনিও হবেন)।

জাজাকুমুল্লাহ!

15/05/2026

🌷 দায়িত্বশীল বোন প্রয়োজন 🌷

Iqra Verse Academy -এর জন্য কিছু দায়িত্বশীল বোন প্রয়োজন, যারা অনলাইনে কুরআনের শিক্ষার্থী ভর্তি করাতে সহায়তা করবেন ইনশাআল্লাহ।

🌸 কমিশন:
▪️ প্রতি নতুন স্টুডেন্ট ভর্তি করালে নির্দিষ্ট কমিশন প্রদান করা হবে।
▪️ স্টুডেন্ট ১ মাস নিয়মিত ক্লাস সম্পন্ন করার পর কমিশন প্রদান করা হবে।
▪️ শুধুমাত্র সিরিয়াস ও নিয়মিত স্টুডেন্টের ক্ষেত্রেই কমিশন প্রযোজ্য।

🌸 কাজের ধরন:
— অনলাইনে একাডেমির পরিচিতি তুলে ধরা
— আগ্রহী বোনদের একাডেমিতে যুক্ত হতে সহায়তা করা
— সিরিয়াস ও নিয়মিত স্টুডেন্ট ভর্তি করানো

📝 শর্তসমূহ:
— দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে
— সুন্দর ব্যবহার ও উত্তম উপস্থাপনা থাকতে হবে
— শুধুমাত্র বোনদের জন্য
আগ্রহী বোনেরা ইনবক্সে যোগাযোগ করুন ইনশাআল্লাহ। 🌷

15/05/2026

দীনে ফেরার পর সবসময় আপনি যে তাহাজ্জুদে উঠতে পারবেন, বিষয়টা এমন না।

আর সবসময় আপনার সব ইবাদাত ঠিক থাকবে, বিষয়টা ঠিক এমনও না। কখনো কখনো ফজর মিস হবে। কখনো কোনো এক কারণে সপ্তাহ জুড়ে হয়তো কুরআন ছুঁয়ে দেখা হবে না। শয়তান পেয়ে বসবে আপনাকে।

কিন্তু এর মাঝেও সবাই আপনাকে বুযুর্গ ভাববে আর তাদের এই চিন্তা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে। কেউ এসে বলবে কালকে তাহাজ্জুদে ডেকে দিতে। অথচ আপনি ফজর সামলাতেই হিমশিম খাচ্ছেন। এই চিন্তাটা আপনাকে তাড়া করে বেড়াবে যে, "আমি কি তাহলে মুনাফিক হয়ে গেলাম?"

না, আপনি মুনাফিক হয়ে যাননি। আপনি একজন ইনসান। আপনার জীবনের চড়াই উৎরাই আছে। আপনি স্রেফ ঈমানের আপ ডাউন ফেইস করছেন। এটা হয়, সাহাবীদেরও হয়েছে। আপনার আমার এই চিন্তাগুলো তাঁদেরকেই তাড়া করতো। যদিওবা আমাদের মতো এত অধঃপতন হয়তো তাঁদের হতো না।

তাহলে কি আমি 'দীনদার' নই?

আপনি দীনদার, কারণ আপনি আপনার এই ডিমোশন নিয়ে চিন্তিত। আপনি আরো উত্তম হতে চান। আপনি চেষ্টা করছেন। যেই মুহূর্তে আপনি চেষ্টা করাও বন্ধ করে দেবেন, সেই মুহূর্তে হয়তো ভেবে দেখা লাগতে পারে এই বিষয়ে। আপাতত তাহলে চেষ্টা চালিয়ে যাই, কী বলেন?

~সংগৃহীত

The Productive Akhwat

14/05/2026

───────────────
ব্যাচ: ওয়ান টু ওয়ান
স্টুডেন্ট নাম : Jannatul Ferdous
ঢাকা থেকে।

শিক্ষিকা : হুমায়রা সাদিয়া।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Sylhet