দুরুদ পাঠে হৃদয় পবিত্র হয়, রিজিক বৃদ্ধি পায় এবং কিয়ামতের দিনে রাসুল ﷺ-এর শাফা‘আতের আশায় থাকা যায়।
আজকের এই মুবারক দিনে — আসুন, ভালোবাসা ও শ্রদ্ধায় আমাদের জিহ্বাকে দুরুদের সুরে ভরিয়ে তুলি।
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মাদের প্রতি আপনার রহমত (দরুদ) ও সালাম বর্ষণ করুন
#জুমুআরদিন #দুরুদশরীফ ﷺ #সীরাত #দুয়া #দুআ #দোয়া #কুরআন_মুখস্থ #দোআ #আবজার_ইনস্টিটিউট #সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম
Abjar Institute
Abjar Institute offers online Tajweed, Qur’an Reading, and Hifz courses — guiding students to learn and love the Qur’an with authenticity.
We aim to build a generation rooted in the Qur’an and guided by the Sunnah. At Abjar Institute, we are dedicated to nurturing hearts and minds through the Qur’an. Our mission begins with teaching Tajweed and Hifdh, building a strong foundation of Qur’anic knowledge. Rooted in the Qur’an and guided by the Sunnah, we aspire to raise a generation that holds firmly to Islamic values.
25/05/2026
আবু কাতাদাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন: “আর আরাফাত দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যাবে।" [সহীহ মুসলিম: ১১৬২]
Abjar Institute
#আরাফাহ #আবজার_ইনস্টিটিউট #সাওম #সিয়াম #রোজা #আরাফার_রোজা
24/05/2026
আবু উমামা ইবনু সাহল (رَضِيَ اللَّهُ عَنْهُ) বলেন,
كُنَّا نُسَمِّنُ الأُضْحِيَّةَ بِالْمَدِينَةِ، وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ.
"আমরা মদিনায় কুরবানির পশুকে খাইয়ে-দাইয়ে হৃষ্টপুষ্ট করতাম এবং অন্য মুসলমানরাও (তাদের পশুগুলোকে) হৃষ্টপুষ্ট ও মোটাতাজা করত।"
–[সহীহ আল-বুখারী, কুরবানী অধ্যায়। পরিচ্ছেদ নম্বর: ৭]
(হাদিসটি বুখারীতে তা’লীক আকারে এসেছে, কিন্তু অন্যান্য মুহাদ্দিস যেমন আবু নুয়াইম এটিকে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন এবং সনদটি সহীহ।)
Abjar Institute
#আবজার_ইনস্টিটিউট #যিলহজ্জ #কুরবানি #গরু #পশু #ঈদ #মদিনা
21/05/2026
ইমাম হাফেজ ইবনু হাজার আসকালানী (رَحِمَهُ اللَّهُ) বলেন,
ويوم الجمعة فيه اي في عشر ذي الحجة افضل من الجمعة في غيره لاجتماع الفضلين فيه
যিলহজ্জ মাসের দশ দিনের ভেতরের জুমু'আর দিনটি অন্য সময়ের জুমু'আর দিনের চেয়েও শ্রেষ্ঠ; কারণ এতে দুটি ফজিলতের (যিলহজ্জ মাসের ফজিলত এবং জুমু'আর দিনের ফজিলত) সম্মীলন ঘটেছে।
– ফাতহুল বারী শারহু সহীহুল বুখারী (৩/২৯ পৃষ্ঠা)
#আমল #জুম্মা #আবজার_ইনস্টিটিউট
20/05/2026
ইমাম ইবনু রজব আল-হাম্বালী (رَحِمَهُ اللَّهُ) বলেন,
فرائض عشر ذي الحجة تضاعف أكثر من مضاعفة فرائض غيره
যিলহজ্জের প্রথম দশ দিনের ফরজ ইবাদতসমূহ অন্য যেকোনো দিনের ফরজ ইবাদতসমূহের তুলনায় অধিক পরিমাণে বৃদ্ধি পায় এবং মর্যাদা উচু করা হয়।
–ফাতহুল বারী শারহু সহীহিল বুখারী (৯/১৬ পৃষ্ঠা)
Abjar Institute
#জিলহজ্জ #যিলহজ্জ #আবজার_ইনস্টিটিউট
18/05/2026
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (رَحِمَهُ اللَّهُ) বলেন,
أيام عشر ذي الحجة أفضل من أيام العشر من رمضان، وليالي العشر الأواخر من رمضان أفضل من ليالي عشر ذي الحجة
যিলহজ্জের দশ দিনের দিনগুলো রমাদানের দশ দিনের দিনগুলোর চেয়ে উত্তম, আর রমাদানের শেষ দশ রাত রাতগুলো যিলহজ্জের প্রথম দশ রাতের চেয়ে উত্তম।
–মাজমূ' আল-ফাতাওয়া (২৫/২৮৭ পৃষ্ঠা)
Abjar Institute
#জিলহজ্জ #আরাফার #আমল #ইবাদত
16/05/2026
যিলহজ মাসের দশ দিনের ফজিলত
ইমাম ইবনুল জাওজি (রহ.) বলেন:
"আল্লাহ আপনাদের ওপর রহম করুন, আপনারা জেনে রাখুন যে— আপনাদের এই দশ দিন অন্য কোনো দশ দিনের মতো নয়। এটি দশটি বিশেষ ফজিলতকে ধারণ করে আছে:
১. আল্লাহর শপথ: মহান আল্লাহ এই দিনগুলোর শপথ নিয়েছেন। তিনি বলেছেন, "শপথ দশ রাতের।" (সূরা ফজর: ২)
২. আইয়্যামে মালুমাত: আল্লাহ একে 'সুনির্ধারিত দিনসমূহ' হিসেবে নামকরণ করেছেন। তিনি বলেছেন, "যাতে তারা সুনির্ধারিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে।" হযরত ইবনে আব্বাস (রা.)-এর মতে, এগুলো হলো যিলহজের (প্রথম) দশ দিন।
৩. দুনিয়ার শ্রেষ্ঠ দিন: রাসূলুল্লাহ ﷺ সাক্ষ্য দিয়েছেন যে, এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ দিন।
৪. নেক আমলের উৎসাহ: এই দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ করার জন্য তিনি (রাসূল ﷺ) উৎসাহিত করেছেন।
৫. জিকিরের নির্দেশ: তিনি এই দিনগুলোতে বেশি করে তসবীহ (সুবহানাল্লাহ), তাহমীদ (আলহামদুলিল্লাহ) এবং তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) পড়ার নির্দেশ দিয়েছেন।
৬. ইয়াওমুত তারবিয়া: এই দশ দিনের মধ্যে 'ইয়াওমুত তারবিয়া' (যিলহজের ৮ তারিখ) রয়েছে। ইমাম জাহিদী বলেন, একে তারবিয়া (পানি পান করানো/সংগ্রহ করা) বলা হয় কারণ তখন আরাফাতে কোনো পানি ছিল না, তাই হাজীরা সেখান থেকে পানি সংগ্রহ করে সাথে নিতেন।
৭. আরাফার দিন: এই দশ দিনের মধ্যেই রয়েছে আরাফার দিন, যার একদিনের রোজা দুই বছরের গুনাহের কাফফারা (পূর্ববর্তী ও পরবর্তী এক বছর)।
৮. মুজদালিফার রাত: এর মধ্যে রয়েছে 'লাইলাতু জাম' বা মুজদালিফার রাত, যার ফজিলত ইতিপূর্বে বর্ণিত হয়েছে।
৯. হজ: এর মধ্যে রয়েছে হজ পালন, যা ইসলামের অন্যতম একটি রুকন।
১০. কোরবানি: এতে রয়েছে কোরবানি বা পশু জবেহ করার বিধান, যা মিল্লাতে ইব্রাহিমী এবং শরীয়াহ মুহাম্মাদীয়ার এক মহান নিদর্শন।
📚 আত-তাবসিরাহ - ইমাম ইবনুল জাওজি (১২৪-১২৫ পৃষ্ঠা)
Abjar Institute
#আরাফার #জিলহজ্জ
15/05/2026
আবূ সা‘ঈদ আল্ খুদরী (رضي الله عنه) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: “যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ্ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে।”
[মিশকাতুল মাসাবিহ : ২১৭৫]
আনাস ইবনে মালিক (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "তোমরা জুমু'আর দিন ও জুমু'আর রাতে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। কারণ, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন।"
[সাহিহুল জামি' : ১২০৯]
জাবির ইবনু ‘আবদুল্লাহ (رضي الله عنه) হতে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “জুমু’আহর দিনের বার ঘন্টার মধ্যে এমন একটি মুহুর্ত রয়েছে যদি কোন মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহুর্তটি তোমরা ‘আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।”
[আবু দাউদ: ১০৪৮]
Abjar Institute
দুনিয়ার শ্রেষ্ঠ দিনগুলো ঘনিয়ে এসেছে।
হে আল্লাহ, আমাদেরকে যিলহজ্জের প্রথম দশ দিন পর্যন্ত পৌঁছে দিন, আরাফার দিন পর্যন্ত পৌঁছে দিন-এমন অবস্থায়, যেন ভাঙা হৃদয়গুলো আপনার পক্ষ থেকে জোড়া লাগে, অন্তর থাকে প্রশান্ত, আর আমরা থাকি সর্বোত্তম অবস্থায়।
Abjar Institute
#আবজার_ইনস্টিটিউট #আরাফাত #জিলহজ্জ #ইবাদত #আমল #আরাফার
10/05/2026
আর যে পরম করুণাময়ের যিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী।
[সুরা যুখরুফ, আয়াত ৩৬]
Abjar Institute
07/05/2026
দুরুদ পাঠে হৃদয় পবিত্র হয়, রিজিক বৃদ্ধি পায় এবং কিয়ামতের দিনে রাসুল ﷺ-এর শাফা‘আতের আশায় থাকা যায়।
আজকের এই মুবারক দিনে — আসুন, ভালোবাসা ও শ্রদ্ধায় আমাদের জিহ্বাকে দুরুদের সুরে ভরিয়ে তুলি।
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মাদের প্রতি আপনার রহমত (দরুদ) ও সালাম বর্ষণ করুন
#জুমুআরদিন #দুরুদশরীফ ﷺ #সীরাত #দুয়া #দুআ #দোয়া #কুরআন_মুখস্থ #দোআ #আবজার_ইনস্টিটিউট
Click here to claim your Sponsored Listing.