MILLATians

MILLATians

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MILLATians, Education, Gazipura 27, Tongi.

❝তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা❞-এর সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।

👥 পাবলিক গ্রুপ: MILLATians Official
🔹 অন্যান্য গ্রুপ: Ta'mirul Millat Kamil Madrasah, Tongi

🔗 Join: https://t.me/MILLATians তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাস।
অত্র প্রতিষ্ঠানের টঙ্গী ক্যাম্পাসের ফেসবুক গ্রুপ ❝MILLATians Official❞

উক্ত গ্রুপের ফেসবুক পেইজ ❝MILLATians❞ [https://www.facebook.com

23/06/2026

আলিম পরীক্ষার্থী-২০২৬ প্রবেশপত্র বিতরণ নোটিশ (সংশোধিত)

22/06/2026

সাধারণ ও মাদ্রাসার বিষয় মিল থাকা সাবজেক্টগুলোর বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী

19/06/2026

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়—এর ভিসির “পকেটের লোক” বসাতে তোড়জোড়!

13/06/2026
22/05/2026

পরীক্ষক খুঁজছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু ১৫ জুন

18/05/2026

শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখী করতে মাঠে নেমেছে টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রশাসন!

🔹Join: MILLATians Official

Ta'mirul Millat Kamil Madrasah, Tongi

18/05/2026

আজ ১৮ মে সন্ধ্যায় চাঁদ উঠলেই শুরু হয়ে যাবে খুব মর্যাদার মাস, জিলহজ্জ। অনেকেই জানি, রোজার মাসের শেষ দশরাত বছরের সেরা ১০ রাত হিসাবে স্বীকৃত ৷ আচ্ছা, তাহলে সেরা ১০ দিন কোনগুলো? এইযে, জিলহজ্জ মাসের প্রথম দশদিন! হাদিসে এসেছে, জিলহজ্জের শুরুর দশদিনের আমল আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবচাইতে পছন্দের ❤️

এই দশটাদিন তাই নেক আমল, ফরজ ও নফল নামাজ, প্রচুর কুরআন তেলাওয়াত, দান সদকা, (প্রথম ৯দিন) নফল রোজার পাশাপাশি আরেকটা সুন্নাহ আমরা মিস করবোনা ইনশাআল্লাহ।

সেটা কী? কুরবানি দেই বা না দেই, "জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত আমরা আমাদের নখ, চুল, গোঁফ, শরীরের যেকোন ধরণের লোম -- কোনোটাই কাটবো ছাটবো না"।

তাতে লাভ কী হবে? পশু কুরবানির নিয়ত থাকলে রাসূল (সাঃ) এর একটা নির্দেশ মেনে চললাম ; আর যদি আমার কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, আল্লাহ চাহে তো এই ছোট্ট কাজটাই পরিপূর্ণ কুরবানি হিসাবে গণ্য হবে। সুবহানআল্লাহ!

অতএব, যাদের এগুলো বড়সড় হয়ে আছে, নতুন চাঁদ উঠার আগে আজকেই কেটে/ছেটে/উপড়ে ফেলি ঝটপট। যেন পরিষ্কার শরীর ও পরিচ্ছন্ন মন নিয়ে ঝাপ দিতে পারি আমলের সাগরে, যেন ঈদের দিন নিজকে আবারো ক্লিন করে কুরবানির সওয়াব ঝুলিতে ভরতে পারি!

→ উম্মে সালামাহ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার ইচ্ছা রাখে, তারা যেন জিলহাজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে।" [মুসলিম, মিশকাতঃ১৪৫৯]

→ আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “আমি কুরবানীর দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করার জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ উক্ত দিনটিকে এই উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ! আমি যদি একটি মাদী মানীহা (উটনী) ব্যতীত অন্য কোন পশু কুরবানীর জন্য না পাই, তাহলে আপনি কি (আমাকে) অনুমতি দিবেন যে, আমি উক্ত মাদী মানীহাকেই কুরবানী করবো।

জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না ! তুমি উক্ত পশুটিকে কুরবানী করবে না। বরং তুমি কুরবানীর দিনে তোমার (মাথার) চুল ও হাত-পায়ের নখ কাটবে। তোমার গোঁফ খাটো করবে এবং তোমার নাভির নিচের চুল কাটবে। এটাই আল্লাহর নিকট তোমার পূর্ণ কুরবানী (অর্থাৎ এর দ্বারা তুমি আল্লাহ পাকের নিকট কুরবানীর পূর্ণ সাওয়াব পাবে)।” [মুসনাদে আহমদ- ৬৫৭৫, ইবনে হিববান- ৭৭৩,আবু দাউদ-২৭৮৯, নাসায়ী- ৪৩৬৫]

Photos from MILLATians's post 03/05/2026

আলিম পরীক্ষা-২০২৬ এর রুটিন

💠Join: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড

02/05/2026

Your pookie page. 🤫🎀

💠Join: MILLATians Official

Photos from MILLATians's post 24/04/2026

📌 হাতিয়ায় ব্যস্ত এক দিন: মাদ্রাসা বোর্ড চেয়ারম্যানের পরিদর্শন ও অনুপ্রেরণার বার্তা

🗓️ ২৩ ও ২৪ এপ্রিল, হাতিয়া (নোয়াখালী)

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক-এর দিনটি কেটেছে ব্যস্ততা ও তাৎপর্যে ভরপুর। নোয়াখালীর হাতিয়া উপজেলায় দিনব্যাপী সফরে তিনি একাধিক দাখিল পরীক্ষা কেন্দ্র ও মাদ্রাসা পরিদর্শন করেন।

📖 এই সফরে তিনি— ▪️ ৩টি দাখিল পরীক্ষা কেন্দ্র
▪️ ২টি ফাজিল মাদ্রাসা
▪️ ১টি দাখিল মাদ্রাসা
পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

👥 পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি অধ্যাপক শাহ ওয়ালী উল্লাহ।

🎤 তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সমাবেশে চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—

“বর্তমান সময়ের প্রতিটি মুহূর্তই মূল্যবান। সময়ের অপচয় না করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ—নিজেদের এমনভাবে গড়ে তোলো, যাতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারো।”

✨ তাঁর এই অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।

👨‍🏫 এসময় উপস্থিত ছিলেন— মাওলানা নুরুল হক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ),
মাওলানা নুরুন্নবী, মাওলানা কাওছার উদ্দিন, আনাচ উদ্দিন, মহিবুল্লাহ সোহেল,
প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, নাজিম আল মামুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

🏫 সফরের অংশ হিসেবে তিনি আরও পরিদর্শন করেন— ▪️ চরচ্যাঙ্গা ফাজিল মাদ্রাসা
▪️ জাহাজমারা মহিলা দাখিল মাদ্রাসা

এছাড়া দাখিল পরীক্ষা কেন্দ্র হিসেবে পরিদর্শন করেন— ▪️ আজহারুল উলুম ফাজিল মাদ্রাসা
▪️ দারুল উলুম কামিল মাদ্রাসা
▪️ জাহাজমারা সেরাজুল উলুম আলিম মাদ্রাসা

📅 আগামী ২৪ এপ্রিল সকাল নয়টায় হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের গুণগত পরিবর্তন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

🌿 সব মিলিয়ে, এই সফর হাতিয়ার মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Want your school to be the top-listed School/college in Tongi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Gazipura 27
Tongi
1704