27/05/2026
ত্যাগের মহিমায় ভাস্বর হোক আমাদের জীবন।
"আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউট"-এর পক্ষ থেকে আমাদের সকল প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!
কুরবানির এই পবিত্র দিনটি আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, আত্মত্যাগ, পারস্পরিক সৌহার্দ্য ও আল্লাহর সন্তুষ্টি।
ঈদ মোবারক! 🌙
26/05/2026
৬১০ সালের রমজান মাসের সেই রাতে যখন প্রথম ওহী নাজিল হয়, তখন নবী মুহাম্মাদ (সা) ছুটে যান স্ত্রী খাদিজা (রা)-র কাছে। খাদিজা (রা) তাঁকে সান্তনা দেন, বলেন, "আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনোই লাঞ্চিত করবেন না..."
খাদিজা (রা) ইসলাম গ্রহণ করলেন। তাঁদের ঘরে বড় হওয়া বালক আলী (রা) মুসলিম হলেন। হলেন আবু বকর (রা)-ও। খাদিজা (রা)-র বিজ্ঞ খ্রিস্টান আত্মীয় ওয়ারাকার সতর্কবাণী শুনে অবাক হলেন নবী (সা), বললেন, "আমার লোকেরা সত্যিই আমাকে বের করে দেবে?" সত্যিই। এতই কমলোক ছিল মুসলিমদের মাঝে।
প্রায় ২৩ বছর বাদে মক্কার কাছে আরাফার ময়দানে জাবালে রহমতের ওপর দাঁড়িয়ে ভাষণ দিলেন। বিদায় হজ্বের ভাষণ। সেই একজন, দুজন, তিনজন মানুষ দিয়ে শুরু হওয়া মুসলিম সমাজে তখন গোটা আরবের লোক যোগ দিয়েছে। ওইদিন ভাষণের সময় উপস্থিত ছিলেন হজ্ব করতে আসা প্রায় এক লাখ চব্বিশ হাজার মানুষ।
২০২৬ সালের ৯ জিলহজ্ব হজ্ব উপলক্ষ্যে আরাফার ময়দানে হাজির হয়েছেন প্রায় ত্রিশ লক্ষ হাজী। সংখ্যাটা নিঃসন্দেহে বহুগুণ বেশি হতো যদি আরও লোকের সংকুলান ব্যবস্থা থাকতো, আর না থাকতো আর্থিক সীমারেখার বাধা।
৬১০ সালের সেই রাতে মক্কার কেউই এ ভবিষ্যৎ চিন্তা করেননি, যখন মুহাম্মাদ (সা) কাতর হয়ে জিজ্ঞেস করেছিলেন, "কে বিশ্বাস করবে আমার কথা? কে-ই বা আমার কাছ থেকে এই বাণী গ্রহণ করবে?"
"আমি! আমি বিশ্বাস করি তোমাকে। আমিই প্রথম তোমার কাছ থেকে এই বাণী গ্রহণ করলাম..." বলেছিলেন স্ত্রী খাদিজা (রা)। [তাবাক্বাত, ইবনে সা'দ]
ঈদ মুবারাক সবাইকে!
©️
26/05/2026
পবিত্র ঈদুল আযহার ছুটির নোটিশ 🌙
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমাদের ইনস্টিটিউটের সকল ক্লাস সাময়িকভাবে বন্ধ থাকবে।
📅 ছুটির সময়সীমা:
ছুটি শুরু: ঈদের দিন থেকে।
ছুটি শেষ: ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত।
ক্লাস পুনরায় শুরু: ঈদের তৃতীয় দিন থেকে যথানিয়মে সকল ক্লাস পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।
⚠️ বিশেষ দ্রষ্টব্য (N.B.)
যদি কোনো সম্মানিত শিক্ষক এবং অভিভাবক পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ছুটির দিনগুলোতেও ক্লাস চলমান রাখতে চান, তবে আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করে ক্লাস চালু রাখতে পারবেন। এতে ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই।
পবিত্র এই উৎসব আপনাদের এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও বরকত। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।
ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা— ঈদ মোবারক! 🕋
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
[আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউট]
20/05/2026
আবূ হুরাইরাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন—
যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে ঐ দিনের মত নিষ্পাপ হয়ে হজ্জ হতে ফিরে আসবে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল।
— সহীহ্ বুখারী : ১৫২১।
©️সীরাহ
20/05/2026
মুসাফাহার দোয়া " يغفر الله لنا ولكم"
অর্থ: আল্লাহ আমাদের ও তোমাদের মাফ করে দিন।
17/05/2026
যারা কুরবানির নিয়ত করেছেন, তারা কুরবানি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজের চুল ও নখ কাটা থেকে বিরত থাকুন। ✂️
📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“তোমাদের কেউ যখন কুরবানির ইচ্ছা করে এবং জিলহজ্জের চাঁদ দেখা যায়, তখন সে যেন কুরবানি সম্পন্ন না করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে।”
— সহীহ মুসলিম
এই সুন্নাহটি পালনের সহজ নিয়ম:
✅ কবে থেকে শুরু? জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে (অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন সূর্যাস্তের পর থেকে)।
✅ কবে শেষ হবে? ঈদের দিন আপনার পশুর কুরবানি সম্পন্ন হওয়ার পর।
✅ কী কী করা থেকে বিরত থাকতে হবে? মাথার চুল, দাড়ি, গোঁফ, নখ এবং শরীরের যেকোনো অংশের পশম কাটা বা ছাঁটা থেকে বিরত থাকা।
🤲 আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন।
🌿 আল-হিকমাহ ইসলামিক ইনস্টিটিউট
📚 Qur’an • Arabic • Islamic Studies
#জিলহজ্জ #কুরবানি #ঈদুলআযহা