Darul Quran Institute

Darul Quran Institute

Share

সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের জন্য পবিত্র কুরআন, আরবি ভাষা এবং মৌলিক ইসলামি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম

25/04/2026

প্রবাসের ব্যস্ত জীবন, কাজের চাপ আর ডিউটির দীর্ঘ সময়—এতকিছুর মাঝেও কি কুরআন শেখা সম্ভব? আমাদের শিক্ষার্থী আল-আমিন ভাই প্রমাণ করেছেন, ইচ্ছা আর সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।

সৌদি আরব প্রবাসী আল-আমিন ভাই মাত্র দুই মাসে তাজবিদসহ বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখে আজ তার প্রথম সবক সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ! মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

ব্যস্ততার অজুহাত নয়— আপনিও পারেন সময়ের ব্যাস্ততাকে জয় করে দ্বীনের পথে এগিয়ে যেতে। কুরআন ও দ্বীনি শিক্ষার এই আঙিনায় আপনাদের সবাইকে স্বাগতম।

24/04/2026

আধুনিক প্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দ্বীনি ইলম অর্জন করা এখন আরও সহজতর হয়েছে। লন্ডন প্রবাসী আমাদের শিক্ষার্থী ইয়াকুব তারই উজ্জ্বল প্রমাণ। নিজের নিয়মিত একাডেমিক পড়াশোনা ঠিক রেখেও রাতের অবসর সময়টুকু সে ব্যয় করেছে কুরআন ও ইসলামী জ্ঞান অর্জনে। আজ সে তার শিক্ষার প্রথম ধাপ শেষ করে পরীক্ষায় 'এক্সিলেন্ট' রেজাল্ট করেছে। মা-শা-আল্লাহ!

​ইউরোপের মতো পরিবেশে থেকেও নিজেদের ধর্মীয় স্বকীয়তা ও মূল্যবোধ ধরে রাখা চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের একনিষ্ঠ প্রচেষ্টায় অনেক শিক্ষার্থী আজ এই অসম্ভবকে সম্ভব করছে। অত্যন্ত সহজ ও শিশুতোষ পদ্ধতিতে আমরা দ্বীনি শিক্ষা পৌঁছে দিচ্ছি প্রতিটি ঘরে।

আমাদের এই পথচলা কেবল নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং 'দারুল কুরআন ইনস্টিটিউট' শিশু থেকে বৃদ্ধ—সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের জন্য পবিত্র কুরআন, আরবি ভাষা এবং মৌলিক ইসলামি জ্ঞানার্জনের এক নির্ভরযোগ্য ও উন্মুক্ত প্ল্যাটফর্ম। সময়ের ব্যস্ততাকে জয় করে যারা দ্বীনের পথে এগিয়ে আসতে চান, আমরা তাদের জন্য তৈরি করেছি এক সহজ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা। আমাদের লক্ষ্য হলো—জ্ঞানের আলোয় প্রতিটি মানুষের হৃদয়কে আলোকিত করা এবং ইসলামী মূল্যবোধকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

আপনার সন্তানের জন্য সময়োপযোগী ও মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে আজই রেজিস্ট্রেশন করুন দারুল কুরআন ইনস্টিটিউটে।

💬 রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন: +201007979499 নাম্বারে।

21/04/2026

শুধু কুরআন পড়ানোই নয়—আমরা বিশ্বাস করি পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষার মধ্যে দিয়েই একজন আদর্শ মুসলিম গড়ে ওঠে।
এই লক্ষ্যকে সামনে রেখে দারুল কুরআন ইনস্টিটিউট-এ প্রতি মাসে নিয়মিতভাবে নেওয়া হয় ক্লাস টেস্ট ও মূল্যায়ন, যাতে শিক্ষার্থীদের অগ্রগতি সঠিকভাবে যাচাই করা যায় এবং দুর্বলতা চিহ্নিত করে উন্নতির পথ তৈরি করা যায়।

📚 আমাদের সিলেবাসে যা যা অন্তর্ভুক্ত:
✓ কুরআন (হিফজ ও নাযেরা)
✓ হাদীস
✓ আকাইদ ও মাসায়েল
✓ দুআ ও সুন্নাহ
✓ সীরাহ ও ইসলামী তারবিয়াহ
প্রতিটি বিষয়েই নেওয়া হয় আলাদা মূল্যায়ন, যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে।

⧉ কেন আমাদের এই মূল্যায়ন পদ্ধতি অন্যদের থেকে আলাদা?
🔹 নিয়মিত মনিটরিং
🔹 ব্যক্তিগত গাইডলাইন
🔹 বয়স, বোঝার ক্ষমতা ও প্রগ্রেস অনুযায়ী বিশেষ লেসন প্ল্যান তৈরি করা
🔹 অনলাইনে থেকেও অফলাইনের মতো যত্নশীল পরিবেশ

💡 আমরা অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিটি ক্লাস পরিচালনা করি এবং প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতিকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করি।

🎓 দারুল কুরআন ইনস্টিটিউট সকল বয়স ও শ্রেণি-পেশার মানুষের জন্য পবিত্র কুরআন, আরবি ভাষা এবং মৌলিক ইসলামী জ্ঞানার্জনের একটি উন্মুক্ত ও নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম।
এখানে বিশ্বমান বজায় রেখে সুসংগঠিত পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়। আমাদের সম্মানিত উস্তাযগণ মিশর থেকে ক্বিরাত ও হিফজুল কুরআনে ইজাযাপ্রাপ্ত—যারা অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন।

☑︎ আপনার সন্তানের জন্য সময়োপযোগী ও মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে আজই রেজিস্ট্রেশন করুন দারুল কুরআন ইনস্টিটিউটে।

💬 রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে:
ইনবক্স করুন আমাদের পেজে
📱 অথবা হোয়াটসঅ্যাপ করুন: https://wa.me/201007979499

20/04/2026

এক ক্লাসে এক পাড়া মুখস্থ শোনানো—কি, অবাক হচ্ছেন!
নিউজিল্যান্ড থেকে আমাদের স্টুডেন্ট আফনান কাদের পবিত্র কুরআনের ৩০তম পাড়া পুরোটাই এক বসায় শুনিয়েছে। পাশে ছিলেন তার বাবা। শান্ত নদীর কলকল শব্দে বয়ে যাওয়া স্রোতধারার মতো একনাগাড়ে সূরাগুলো পড়েছে—কোথাও বিরাম নেয়নি। আল্লাহর কালামের ঐশী বাণী তার মুখ থেকে যেন মুক্তোর মতো ঝরে পড়ছিল।
বিস্ময়ে অভিভূত হয়েছি আমি এবং তার বাবা। আনন্দচিত্তে মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

অনলাইনে এভাবে হিফজ করাটা একটু অবাক করার মতো—কারণ চাপ প্রয়োগ বা ধমকের মাধ্যমে নয়; বরং উস্তাযের সঠিক গাইডলাইন ও নিজের প্রচেষ্টায় সে অনলাইনে হিফজ করার চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
আল্লাহ তাআলা তাকে একজন হাফেজে কুরআন হিসেবে কবুল করুন, আমীন।

সঠিক একাডেমিক গাইডলাইন, দৃঢ় প্রচেষ্টা এবং বাবা-মায়ের আন্তরিক সহযোগিতা থাকলে অনলাইনে হিফজ করাটা এখন সময়োপযোগী একটি সিদ্ধান্ত—বিশেষত প্রবাসে, যেখানে মাদ্রাসায় পড়ার সুযোগ নেই।
সে দিক বিবেচনায় দারুল কুরআন ইনস্টিটিউট দিচ্ছে বিশ্বমানের অনলাইন কুরআন শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে উস্তায হিসেবে রয়েছেন মিশর থেকে ক্বিরাত ও হিফজুল কুরআনে ইজাযাপ্রাপ্ত অভিজ্ঞ হাফেজগণ।

আলিফ-বা-তা-সা থেকে হিফজুল কুরআন সাথে বেসিক ইসলামি জ্ঞানের সমন্বয়ে আমাদের কমপ্লিট কুরআন শিক্ষা কোর্স সাজানো হয়েছে। আপনি বা আপনার সন্তানের জন্য মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে আমাদের কমপ্লিট কুরআন শিক্ষা কোর্সে রেজিস্ট্রেশন করুন।

💬 যেকোনো জিজ্ঞাসা বা রেজিস্ট্রেশনের জন্য:
সরাসরি মেসেজ করুন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/201007979499

14/04/2026

মালয়েশিয়া থেকে আমাদের ইনস্টিটিউটে নতুন ছোট্ট শিক্ষার্থী নূর জান্নাত—বয়স মাত্র ৫ বছর, কিন্তু শেখার আগ্রহ যেন সীমাহীন! তার এই উদ্যোমতা সত্যিই অনুপ্রেরণাদায়ক, আলহামদুলিল্লাহ।

আল্লাহ তা‘আলা তাকে ইলমে দ্বীন অর্জনের তাওফিক দান করুন, কুরআনের আলোয় আলোকিত করে তুলুন—আমীন।

13/04/2026

পর্তুগাল থেকে আমাদের ছোট্ট স্টুডেন্ট মেহজাবিন চৌধুরী জয়া। একদম শূন্য থেকে আমাদের সাথে কুরআন শিক্ষা শুরু করেছিল। ধীরে ধীরে পরিশ্রম আর আল্লাহর রহমতে আজ সে কুরআন শরীফের ২৬তম পারা পর্যন্ত পৌঁছে গেছে — আলহামদুলিল্লাহ 🤍

তার এই সুন্দর অগ্রযাত্রা আমাদের জন্য গর্বের, আনন্দের এবং কুরআনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার।

12/04/2026

মৌলিক ইসলাম শিক্ষা কোর্স, ৭ম দারস

05/04/2026

আপনি কি চান আপনার সন্তান আরবদের মতো সুন্দর ও বিশুদ্ধ উচ্চারণে কুরআন শিখুক? অথবা স্বপ্ন দেখেন একজন হাফেজের গর্বিত বাবা-মা হতে? নাকি আপনি নিজেই তাজভিদসহ সঠিক নিয়মে কুরআন পড়তে চান? আপনার সেই স্বপ্ন পূরণে 'দারুল কুরআন ইনস্টিটিউট' দিচ্ছে বিশ্বমানের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম।

⧉ আমাদের কোর্সসমূহ:
▪️ নূরানী কায়দা: আলিফ-বা-তা-সা থেকে বিশুদ্ধ উচ্চারণে কুরআন শেখার যাত্রা শুরু করা।
▪️ নাজেরা: তাজবীদসহ বিশুদ্ধ তিলাওয়াত।
▪️ হিফজুল কুরআন: মিশর থেকে ইজাজাপ্রাপ্ত হাফেজদের তত্ত্বাবধানে হিফজ।
▪️ ইসলামিক স্টাডিজ: কুরআন, হাদিস, আকীদা, ফিকহ ও সীরাহ এর সমন্বিত প্রোগ্রাম।

☑︎ কেন আমাদের বেছে নেবেন?
▪️ যোগ্যতাসম্পন্ন শিক্ষক: মিশর থেকে ক্বেরাত এবং হিফজুল কুরআনে 'ইজাজত' প্রাপ্ত হাফেজদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ।

▪️ একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক: প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকছেন একজন ডেডিকেটেড টিচার, যিনি শিক্ষার্থীর মেধা অনুযায়ী আলাদা লেসন প্ল্যান তৈরি করেন।

▪️ সমন্বিত সিলেবাস: নূরানী, নাজেরা, হিফজুল কোরআন এবং মৌলিক ইসলামিক স্টাডিজের সমন্বিত প্যাকেজ।

▪️ বিশ্বজুড়ে সেবা: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার সুবিধাজনক সময়ে ক্লাসের ব্যবস্থা।

▪️ ইংলিশ মিডিয়াম সুবিধা: ইউকে, ইউএসএ বা ইউরোপে বেড়ে ওঠা শিশুদের জন্য রয়েছে সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে শেখার ব্যবস্থা।

▪️ ফ্লেক্সিবিলিটি: আপনার ব্যস্ততা ও টাইমজোন বিবেচনায় আমরা দিচ্ছি ফ্লেক্সিবল ক্লাস টাইম। ফলে বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনি নিজের সুবিধামতো সময়ে পড়তে পারবেন।

▪️ প্রগ্রেস রিপোর্ট: নিয়মিত ক্লাস টেস্ট ও মাসিক রিপোর্টের মাধ্যমে অগ্রগতি যাচাই।

📖 আমাদের টিচিং মেথড সম্পর্কে জানতে আজই ফ্রি ট্রায়াল ক্লাস বুক করুন।
📞 বিস্তারিত জানতে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করুন:
010 07979499

02/04/2026

কমপ্লিট কুরআন শিক্ষা কোর্স, ১৬তম দারস

নূরানী কায়েদা রিভিশন চলছে। সবাই সাবলীল ভাবে পড়তে পারছে আলহামদুলিল্লাহ।

27/02/2026

মৌলিক ইসলাম শিক্ষা কোর্স, ৪র্থ ক্লাস।

21/02/2026

✧ কমপ্লিট কুরআন শিক্ষা কোর্স ✧

আলহামদুলিল্লাহ, প্রবাসী ভাই-বোনদের জন্য দারুল কুরআন ইনস্টিটিউটের আয়োজনে “কমপ্লিট কুরআন শিক্ষা কোর্স”-এর তৃতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে। আলিফ-বা-তা-সা থেকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত - একটি কোর্সই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমাদের উন্নত কারিকুলামের মাধ্যমে দ্রুত কুরআন শিখুন আপনার সুবিধামত সময়ে।

⧉ কোর্সটি যাদের জন্য -
✓ যারা একদম শূন্য থেকে অর্থাৎ আলিফ-বা-তা-সা থেকে শুরু করতে চান।
✓ আগে শিখেছেন কিন্তু নিয়মিত চর্চার অভাবে ভুলে গিয়েছেন।
✓ তাজভিদ সহ বিশুদ্ধ ও সুন্দর তিলাওয়াত শিখতে চান।

⧉ সম্পূর্ণ কোর্স মডিউল:
➥ মডিউল ১: নূরানী কায়েদা ও হরফের বিশুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস।
➥ মডিউল ২: তাজভিদের নিয়মগুলো বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আয়ত্তকরণ।
➥ মডিউল ৩: কুরআন রিডিং ও নিয়মিত মাশক।
➥ মডিউল ৪: আম্মা পাড়া ( ৩০ তম পাড়া ) থেকে ছোট সূরা গুলো মুখস্থকরণ।
➥ মডিউল ৫. পবিত্র কুরআনের সাথে বেসিকস অফ ইসলামের ( তাওহীদ, আকাইদ, মাসাইল, হাদিস, সীরাহ ও ইসলামী তারবিয়াহ ) সমন্বিত ক্লাস।
➥ মডিউল ৬: ফাইনাল পরীক্ষা ও সার্টিফিকেট প্রদান।

⧉ ক্লাস ফরম্যাট:
👤 ওয়ান-টু-ওয়ান সেশন: সরাসরি একজন শিক্ষকের সাথে ব্যক্তিগত সেশন।
👥 স্মল গ্রুপ সেশন: অল্প সংখ্যক শিক্ষার্থীর সাথে ইন্টার‍্যাক্টিভ ক্লাস।

⧉ কোর্স তথ্য:
🎓 ক্লাস নিবেন মিশর থেকে ক্বিরাত ও হিফজুল কুরআনে ইজাযাপ্রাপ্ত হাফেজগন
🎓 বোনদের জন্য রয়েছে আলাদা দক্ষ ফিমেল টিচার।
🕗 নিজের সুবিধামতো সময়ে ক্লাস করার ফ্লেক্সিবিলিটি।
📅 ক্লাস শিডিউল: সপ্তাহে ৩/৪ দিন (আপনার পছন্দমতো)।
⏱️ ক্লাস ডিউরেশন: ৩০ মিনিট সেশন/৬০ মিনিট সেশন।
🌐 প্ল্যাটফর্ম: জুম (Zoom)।

💬 যেকোনো জিজ্ঞাসা বা রেজিস্ট্রেশনের জন্য:
সরাসরি মেসেজ করুন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ করুন: +201007979499 নাম্বারে।

☑︎ দাওয়াহর নিয়তে পোস্টটি শেয়ার করে সাওয়াবের অংশীদার হোন। জাযাকুমুল্লাহু খাইরান।

Want your school to be the top-listed School/college in Cairo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Cairo
3753450