Boaljur Bazar High School Ex-Student Welfare Association,UK

Boaljur Bazar High School Ex-Student Welfare Association,UK

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boaljur Bazar High School Ex-Student Welfare Association,UK, London.

01/12/2021
03/07/2021

I বিছমিল্লাহির রাহমানির রাহিম ।
বোয়ালহ‌জুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র /ছাত্রী কল্যাণ পরিষদ ইউ কে এর সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ।
আপনাদের সদয় অবগতির জন্য জানাই‌তে‌ছি যে, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের ২০২১/২০২৩ সালের কমিটি গঠনের লক্ষ্যে, বিগত ৮ জুন ২০২১ তা‌রি‌খের বি‌শেষ সাধারণ সভায় আমাদেরকে কমিশনার হিসা‌বে নিয়োগ প্রদান ক‌রেন। তারই ধারাবাহিকতায় কমিশনের উদ্যোগে গত ২৯ শে জুন ২০২১ তারিখে সংগঠনের সিনিয়র মুরব্বীয়ান ও সা‌বেক কর্মকর্তাদের নি‌য়ে, পরামর্শ সভার আয়োজন করা হয়। উক্ত সভার পরামর্শ অনুযায়ী সংগঠ‌নের আসন্ন ২০২১/ ২০২৩ সালের কমিটির যে কোন পদের জন‌্য, দ্বিবা‌র্ষিক সভার দিন অথবা এর পু‌র্বে আপনি text এর মাধ‌্যমে অথবা লিখিতভাবে কমিশন বরাবরে আপনার প্রার্থী ঘোষণা করতে পারবেন এতে কমিশন আপনাকে প্রার্থী হিসেবে গণ্য করবেন । ই‌তিম‌ধ্যে ক‌য়েকজন সদস‌্য প্রাথী হিসা‌বে নাম প্রকাশ ক‌রে‌ছেন। এখানে উল্লেখ্য যে কোন এক‌টি পদে একাধিক প্রার্থী হলে, তাহা‌দের ম‌ধ্যে দ্বিবা‌র্ষিক সভার দিন অথবা পু‌র্বে সম‌ঝোতার চেষ্টা করা হ‌বে , য‌দি তাহা সম্ভব না হয়। তাহ‌লে ঐ দিন দ্বিবার্ষিক সাধারণ সভায় গোপনীয় ভো‌টের মাধ‌্যমে বিজয়ী ঘোষনা করা হ‌বে। অর্থাৎ(সাদা কাগ‌জে নাম লি‌খে আপনার পছ‌ন্দের প্রাথী‌কে ভোট প্রদান কর‌বেন) । যদি কোন পদে একাধিক প্রার্থী না থাকেন তাহলে ঐ প‌দে ভোট করা হবেনা । আশা ক‌রি বর্তমান ক‌মি‌টি দ্বিবা‌র্ষিক সাধারণ সভার তা‌রিখ,স্থান ও সময়, যথাসম‌য়ে আপনা‌দের‌কে অব‌হিত কর‌বেন। এ‌তে আপনা‌দের সহযোগিতা কামনা কর‌ছি। সকল সদস‌্যবৃ‌ন্দের Contract Number আমা‌দের নিকট না থাকার কার‌ণে সক‌লের সা‌থে one to one যোগা‌যোগ করা সম্ভব নয় বিধায়, আপনার contact list এ থাকা সদস‌্যকে এই সংবাদ‌টি প্রেরণ ক‌রার জন‌্য স‌বিনয় অনু‌রোধ কর‌ছি। আ‌রো বিস্তা‌রিত জানা‌র জন‌্য ক‌মিশ‌নের সা‌থে যোগা‌যোগ করুন।
বি দ্রঃ ন‌মি‌নেশন ফি অবশ‌্যই সা‌থে রাখ‌বেন।
১| সভাপ‌তি, সাধারণ সম্পাদক ও ট্রেজারার প‌দের জন‌্য ১০০ একশত পাউন্ড।
২| সহ সভাপ‌তি ও সকল সম্পাদকীয় প‌দের জন‌্য ৫০ পঞ্চাশ পাউন্ড।
৩| সদস‌্য প‌দের জন‌্য ২০ বিশ পাউন্ড।

ধন‌্যবাদা‌ন্তে।
ক‌মিশ‌নের সদস‌্য বৃন্দ।
হাজী নেছাওর মিয়া।
মোশাহীদ আলী
07492363370
আব্দুল কাইয়ুম মা‌নিক
07977517781

25/06/2020

এই ফেইসবুক পেইজ যুক্তরাজ্যস্থ ''বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র /ছাত্রী কল্যাণ পরিষদ, ইউ কে '' এর অফিসিয়াল ফেইসবুক পেজ । বিলাতে অবস্থানরত বিভিন্ন জেনারেশন এর প্রাক্তন ছাত্র/ছাত্রীদের উদ্যুগে ইংরেজী ২০০৫ সনে যুক্তরাজ্যের লন্ডন শহরে এই সংগটনের যাত্রা শুরু।
মূলতঃ প্রিয় বিদ্যালয়ের প্রতি ভালোবাসার বহিপ্রকাশে; প্রাক্তন ছাত্র /ছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি ও বিদ্যালয়ের উন্নয়নে সম্ভব সমূহ প্রয়াস গ্রহণ ই আমাদের সংগঠনের লক্ষ্য।

তাই এই ফেইসবুক পেজ এর মাধ্যমে আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম এর পরিচিতির পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রাক্তন ছাত্র /ছাত্রী ভাই বোন সহ সকলের সাথে আমাদের যোগাযোগ প্রতিষ্টিত হবে বলে আশা। আমরা এব্যাপারে প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রী সহ বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি। ধন্যবাদ।

খোদা হাফেজ।

Want your school to be the top-listed School/college in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

London
E79HZ