Jhargram K.K.I Y2k-mp Alumni Association

Jhargram  K.K.I Y2k-mp Alumni Association

Share

This page is basically design to get a set of friends who passed out from Jhargram Kumud Kumari Institution, Jhargram,721507.

It will works for society and environment. for social and cultural activists..

Photos from Jhargram  K.K.I Y2k-mp Alumni Association's post 20/10/2021

আমাদের বিগত দু'বছরের কাজ সমাজের বিভিন্ন স্তরের স্বীকৃতি পেয়েছে । প্রশংসা পেয়েছে । আমরা প্রচুর মানুষের কাছে পরামর্শ নিয়েছি । শুনেছি । অবিরাম খুঁজে গেছি কাজের পরিসর । এই প্রচেষ্টার স্বীকৃতি আনন্দবাজারের পাতায় । অসংখ্য ধন্যবাদ আনন্দবাজার কে । আমাদের আলোয় নিয়ে আসার জন্য । রইল কয়েকটি পেপার কাটিং ।

19/10/2021

একসাথে আমরা সিভিল সার্ভিস উত্তীর্ন শুভঙ্করের সাথে প্রায় আড্ডার মেজাজে । শুভঙ্কর বললেন সাফল্যের কথা । আমরা শুনলাম অধীর আগ্রহে ।

Photos from Jhargram  K.K.I Y2k-mp Alumni Association's post 19/10/2021

কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র শুভঙ্কর বালা ইউ পি এস সি সিভিল সার্ভিসে পশ্চিমবঙ্গের স্থানাধিকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন । এই কৃতিত্ব অনন্যসাধারণ । শুধু স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে নয় ঝাড়গ্রামবাসী হিসেবেও এ এক গর্বের, গৌরবের ঘটনা । আমাদের শুভঙ্করের কাছে শোনার ছিল অনেককিছু । তাই কিছুটা সময় ওঁর কাছে চেয়ে নিয়েছিলাম । শুভঙ্কর বার বার বললেন, পরিশ্রমের সাথে সাথে প্রয়োজন সঠিক স্ট্র্যাটেজি ও ফোকাস । বললেন তাঁর ব্যাক্তিগত সংগ্রামের কাহিনী । আমরা অনুরোধ জানালাম , ঝাড়গ্রামের ইউ পি এস সি এসপিরেন্টদের পাশে থাকতে , তাদের প্রেরণা যোগাতে । শুভঙ্কর নিজেই জানালেন এরকম পরিকল্পনা তাঁর ও আছে । প্রকৃত সিরিয়াস অ্যাসপিরেন্টদের সাহায্য করতে উনি আগ্রহী ।
আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে ওনার হাতে তুলে দিলাম ফুলের তোড়া, শুভঙ্করের মুখ খোদাই করা একটি ভাস্কর্য ।

Photos from Jhargram  K.K.I Y2k-mp Alumni Association's post 09/09/2021

আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা সাদর অভ্যর্থনা জানালাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের নবনিযুক্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিশ্বজিৎ সেনগুপ্ত মহাশয়কে । শ্রী সেনগুপ্ত আমাদের স্কুলেরই প্রাক্তনী । ফলে ঝাড়গ্রামের প্রতি, স্কুলের প্রতি আত্মার টানটা একইরকম ‌। উনি প্রতিশ্রুতি দিলেন, আমাদের কাজকর্মে ওনার সহযোগিতা সবসময় থাকবে । আমাদের সংস্থার পক্ষ থেকে বিশ্বজিৎ সেনগুপ্ত মহাশয়কে আমরা অভিনন্দন জানাই । আমাদের আশা, ওনার সুযোগ্য প্রশাসনিক দক্ষতায় স্কুলের আরও শ্রীবৃদ্ধি হবে ।

28/08/2021
Photos from Jhargram  K.K.I Y2k-mp Alumni Association's post 25/08/2021

আমাদের চিঠি লেখা প্রতিযোগিতায় যে সংখ্যায় ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন, তা আশানুরূপ নয় । এটা অবশ্য প্রত্যাশিতই ছিল । আজকের সংক্ষিপ্ত বার্তা আদান-প্রদানের যুগে চিঠি লেখা প্রায় ভুলতে বসেছি আমরা ।
তবুও আমরা তাঁদের অভিনন্দন জানাই, যাঁরা অংশগ্রহণ করেছেন । এই পরিস্থিতিতে আমরা বাংলা বিভাগে শুধু মাত্র প্রথম পুরষ্কারই দিচ্ছি । ইংরেজী বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার থাকছে।

বাংলা বিভাগে প্রথম হয়েছে অহম বোস , ইংরেজী বিভাগে প্রথম আরুশি করণ ।

অহম আর আরুশিকে আমাদের অনেক অভিনন্দন । ওদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা গর্বিত ।

Photos from Jhargram  K.K.I Y2k-mp Alumni Association's post 22/08/2021

পুচকু ( রনদীপ ) জটিল অপারেশনের পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । নজিরবিহীন ভাবে পুচকুর জন্য ঝাঁপিয়ে পড়েছিল সারা শহর । তবে সবার অলক্ষ্যে পুরো বিষয়টির সাথে ভীষণ ভাবে সম্পৃক্ত ছিল ডা: প্রভাস প্রসূন গিরি । ওর তত্ত্বাবধান ছাড়া এত সুচারুভাবে সবকিছু সম্পন্ন হতনা। আজ প্রভাসের হাতেই টীকাকরণ শুরু হল ছোট্ট রনদীপের । রনদীপের বড় হওয়া পর্যন্ত সমস্ত টীকার খরচটুকু বহন করব আমরা, KKIY2KMP Alumni Association. এইটুকু যে করতে পারছি, তাতে সত্যি আমাদের পরিতৃপ্তির সীমা নেই । আমাদের সাথে আছেন এমন অনেকে যাঁরা অন্তরালে থেকে আমাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । এই আনন্দ আমরা তাঁদের সাথেই ভাগ করে নিলাম ।

Photos from Jhargram  K.K.I Y2k-mp Alumni Association's post 20/08/2021

We, KKIY2KMP Alumni Association, are taking a new initiative. We want to extend our help by distributing new clothes to the mothers and children of economically backward families before Puja. Join us in this initiative. You can drop new clothes at the addresses below. We will deliver the clothes you donated to the mothers and children of the economically backward families. Let us all share this joy of giving . Best wishes to everyone in advance for the upcoming Shardiya.

20/08/2021

KKIY2KMP Alumni Association এর নতুন উদ্যোগ । আমরা পূজোর আগেই নতুন পোশাক তুলে দিতে চাই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মা ও শিশু দের । আপনারাও আমাদের এই উদ্যোগে সামিল হোন । আপনারা নতুন পোশাক জমা দিতে পারেন নীচের ঠিকানা গুলিতে । আমরা আপনার কিনে দেওয়া পোশাক পৌঁছে দেব অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মা এবং শিশুর কাছে । চলুন সবাই ভাগ করে নিই এই স্বর্গীয় পরিতৃপ্তি । সবাইকে আসন্ন শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা।

04/08/2021

আমরা মনে করি সুস্থ সংস্কৃতি সমাজের সর্বাঙ্গীন ‌বিকাশের সহায় । তাই উঠতি বয়সকে বিভিন্ন সাংস্কৃতিক কাজে প্রতিযোগিতায় ব্যাপৃত রাখা আমাদের উদ্দেশ্য । সেই উদ্দেশ্যে আমরা অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছি । সবাইকে অনুরোধ আপনার সন্তান কে যোগদান করতে উৎসাহিত করুন।

30/07/2021

KKIY2KMP Alumni Association এর চিঠি লেখা প্রতিযোগিতার ফলাফল আমরা প্রকাশ করছি । যারা অংশগ্রহণ করেছে, তাদের আর তাদের অভিভাবকদের আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, অভিনন্দন । এর সাথেই কয়েকটি কথা না বললেই নয় ।

প্রথমতঃ, আঁকা প্রতিযোগিতায় আমরা যে বিপুল সাড়া পেয়েছিলাম, চিঠি প্রতিযোগিতায় তেমনভাবে পাইনি । এটা কিছুটা প্রত্যাশিত ছিল । চিঠি লেখা সেই আকাশবাণীর প্রাত্যহিকীর পরে সেভাবে পেলাম কই? ব্যাপারটা বহুলভাবে প্রচলিত নয় । তবু একটা প্রশ্ন থেকে যায় । আজকের ও এম আর শিটের যুগে বিস্তারিত ভাবে মনের কথা লিখে জানানোর যুগ কি ক্রমে চলে যাচ্ছে ? টেক্সট মেসেজের তৎকালিন উত্তর পাওয়ার সুবাদে চিঠি লেখার মত একটা শিল্প কি ইতিহাস হয়ে যেতে বসল?

দ্বিতীয়তঃ আরও একটি পীড়াদায়ক উপলব্ধি হল, বোধহয় আমরা বাঙলা লেখার প্রতি প্রবল অনীহা লালন করতে শুরু করেছি । ইংরেজি চিঠি বেশ কিছু এলেও বাঙলা চিঠি কিন্তু হাতে গোনা । ভালই বোঝা যাচ্ছে ঝরঝরে বাঙলায় চিঠি লেখা পরবর্তী প্রজন্ম ভুলে যেতে পারে । ভুলে যেতে পারে সামগ্রিক বাঙলা ভাষায় সৃজনশীল লেখা । অথচ কি অসামান্য সব কালজয়ী সাহিত্য এই ভাষায় লেখা হয়েছে ! যাই হোক , আমরা ইংরেজি চিঠির মধ্যে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরষ্কৃত করছি । কিন্তু বাঙলা চিঠিতে শুধুমাত্র প্রথম পুরষ্কার ই দেওয়া হচ্ছে ।

প্রতিযোগিতার ফলাফল নিম্নরূপ ।

English Section

1st:- Arushi Karan. Clas 8. St. Agnes School (Kharagpur).

2nd:-Shreya Ranjan Kajli. Class-8. Ramkrishna Mission Vidyabhavan. (Midnapore)

3rd:- Maitreyee Majumder. Class-7. Carmel Convent High School. (Durgapur)

Bengali Section

Aham Bose. Class- 7. Jhargram Kumud Kumari Institution.(Jhargram)

Want your school to be the top-listed School/college in Jhargram?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Jhargram
721507