Keyamacha High School.

Keyamacha High School.

Share

A Govt.Sponsored High School.

21/02/2026

বিজ্ঞান কর্মশালা তে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বার্তা।

Photos from Keyamacha High School.'s post 21/02/2026

বইয়ের পড়া এবার বাস্তবে! কিয়ামাচা হাই স্কুলের বটতলায় ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হলো বিজ্ঞান সচেতনতা ও হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালা। বিজ্ঞানের ভীতি দূর করে শিক্ষার্থীদের মনে আগ্রহ জাগিয়ে তুলতে ও ছেলেমেয়েদের বিজ্ঞানে উৎসাহিত করতেই এই উদ্যোগ।এই কর্মশালায় উপস্থিত ছিলেন মাননীয় সন্দীপ সরকার ,অনির্বাণ সামন্ত ,সৌম্য জানা ও
শুভজিৎ চক্রবর্তী মহাশয়।

Photos from Keyamacha High School.'s post 30/01/2026

গ্রামবাংলার ধুলোমাখা মাঠ থেকে এবার জার্মানির সবুজ ঘাস— স্বপ্নপূরণের এক রূপকথার সাক্ষী থাকল ক্রীড়াপ্রেমীরা। কিয়ামাচা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রাকেশ মাহাতো জার্মান কাপ ২০২৬-এ 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হয়ে নজির গড়ল। তার এই সাফল্যে শুধু স্কুল নয়, গর্বিত পুরো ব্লক।
​টুর্নামেন্টের ফাইনালে রাকেশের অনবদ্য পারফরম্যান্সের পর উপস্থিত প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা মানস ভট্টাচার্য মহাশয় রাকেশের হাতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি তুলে দেন।তিনি বলেন, "রাকেশের মধ্যে আমি আগামীর উজ্জ্বল নক্ষত্রকে দেখতে পাচ্ছি।
​ট্রফির পাশাপাশি রাকেশের জন্য সবথেকে বড় প্রাপ্তি হলো জার্মানিতে উন্নতমানের কোচিং করার সুযোগ। বিশ্ব ফুটবলের অন্যতম পীঠস্থান জার্মানিতে প্রশিক্ষণ নেওয়ার এই সুযোগ রাকেশের ফুটবলার হওয়ার লড়াইকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

​রাকেশের এই সাফল্যে কিয়ামাচা হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠীরা আনন্দে আত্মহারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ​রাকেশ প্রথম থেকেই অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান। ও আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে।​রাকেশের এই জয়যাত্রা এলাকার ফুটবলারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

30/01/2026


পশ্চিম মেদিনীপুরের মাননীয় জেলাশাসক ও পুলিশ সুপার মহাশয়ের সাথে আমাদের ছাত্ররা।।

30/01/2026
Want your school to be the top-listed School/college in Medinipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

C. K. Road/Goaltore State Highway
Medinipur
721253

Opening Hours

Monday 10:40am - 4:30pm
Tuesday 10:40am - 4:30pm
Wednesday 10:40am - 4:30pm
Thursday 10:40am - 4:30pm
Friday 10:40am - 4:30pm
Saturday 10:40am - 2pm