Bangladesh Student Community Of Malaysia

Bangladesh Student Community Of Malaysia

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Student Community Of Malaysia, Education Website, Bukit Bintang, Kuala Lumpur.

09/07/2024
09/07/2024

❤️❤️❤️

Photos from Bangladesh Student Community Of Malaysia's post 07/07/2024

বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া (বিএসসিএম) এর আয়োজনে "মুজিব: একটি জাতির রুপকার " চলচিত্র প্রদশর্নে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া এর মান্যবর হাইকমিশনার জনাব শামিম আহসান মহোদয় এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম খাস্তগীর (মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার) বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডিয়া হাইকমিশন এর মান্যবর হাইকমিশনার জনাব বি. এন. রেড্ডি মহোদয় এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব ভিকরাম ভরদ্রন( ফাস্ট সেক্রেটারি (দূতালয় প্রধান) ও পাবলিক ইনফরমেশন অফিসার) ইন্ডিয়া হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া।
বিশেষ অতিথি : জনাব মোরশেদ আলম (কাউন্সিলর, কনস্যুলার) বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া।
বিশেষ অতিথি : এ. এস. এম জাহিদুর রহমান (ফাস্ট সেক্রেটারি, লেবার) বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া।
আরো উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিটির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল হোসেন মুকুল।
কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী দাতো শ্রী আলহাজ্ব কামরুজ্জামান কামাল।
কমিউনিটি নেতা, অহিদুর রহমান অহিদ (সি আই পি)। কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ বাদল।
কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী, জসিমউদদীন চৌধুরী।
কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী দাতো আক্তার হোসেন।কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনির।কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর ড. এমদাদুল হক।
বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মোঃ ইকবাল হোসেন।কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ।
বিশিষ্ট ব্যবসায়ী, শ্রমিক নেতা, নাজমুল ইসলাম বাবুল।
বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন (সি আই পি)।
কে এল ফ্রেন্ডস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ, কে এল ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফ।
বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামিম আহম্মেদ। বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাসেল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত পরম শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় / কলেজ থেকে আগত ছাত্রছাত্রী বৃন্দ এবং মালয়েশিয়া বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিত দর্শকবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া বিএসসিএম এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

"মুজিব : একটি জাতির রুপকার " স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে জাতির জীবনে এক প্রাণ ভোমরা। পরাধীন জাতির ক্রান্তিকালে জাতির দিকনির্দেশনা এবং মুক্তির আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এই জাতি চিরদিন মনে ধারণ করবে।
মুক্তিকামী বাঙালির দুর্দিনের এই সিপাহশালার জীবনকাল এবং তার দীর্ঘ লড়াই সংগ্রামকে সিনেমার ক্যানভাসে চিত্রিত করেছেন বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, যৌবনের বেড়ে ওঠা, বাঙালি জাতিকে পাকিস্তানিদের শোষণ এবং জুলুম থেকে মুক্তির লড়াইয়ে জাতির এই শ্রেষ্ঠ নেতার আদ্যপ্রান্ত উঠে এসেছে "মুজিব : একটি জাতির রুপকার " নামের এ জীবনীতে।
সাথে স্থান পেয়েছে ' ৫২ ভাষা আন্দোলন এবং '৬৬ -ছয় দফা। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রটিতে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে খন্দকার মোশতক, টিক্কা খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানের চরিত্রগুলো। বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র ছিল ঘটনার প্রাসঙ্গিকতায়। সেই সাথে জাতিকে উজ্জীবিত করার মূলমন্ত্র সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) ঐতিহাসিক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।
"মুজিব : একটি জাতির রুপকার " শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের অমূল্য প্রামাণ্যচিত্র। সিনেমাটির প্রতিটি দৃশ্যে রুপায়ন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবনকে।
আমি এবং আমার বন্ধুবর সহযোদ্ধা বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া এর প্রতিষ্ঠাতা মালয়েশিয়া এর বুকে এই চলচ্চিত্রটি প্রদর্শন করে মনেকরি মালয়েশিয়াতে এটি আমাদের জীবনের শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে। আজকের অনুষ্ঠানের পরে যদি আর কোন অনুষ্ঠান আমরা নাও করতে পারি তাও আমাদের কোন আক্ষেপ থাকবে না।
এটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয় এটি একটি ইতিহাস। তাই আমরাও ইতিহাসের অংশ হয়ে রইলাম। সেই সাথে এই চলচিত্রটি প্রদর্শনীতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারাও ইতিহাসের অংশ হয়ে থাকিবেন।
আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া এর কাউন্সিলর কনস্যুলার জনাব মোরশেদ আলম, যিনি সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়ে আমাদের আজকের আয়োজনে সাফল্য করার জন্য বিশেষ অবদান রেখেছেন।
পরিশেষে দূর দুরান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের এবং আজকের উপস্থিত সকলের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Photos from Bangladesh Student Community Of Malaysia's post 06/07/2024

দেখা হবে আগামীকাল বিকাল ৫ টায়
হোটেল ইন্টারকোন্টিনেন্টাল কুয়ালালামপুর।

29/06/2024

সুপ্রিয় সুধী,
আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা , স্বাধীনতার মহানায়ক যার আঙুলের ইশারায় বাঙালি মুক্তি সেনারা দেশ স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল রণাঙ্গনে। স্বাধীনতা পরবর্তী রক্তস্নাত এবং যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য অকুতোভয় লড়াই করেছেন আজীবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান মহানায়কের জীবন ভিত্তিক এবং সোনার বাংলা বিনির্মাণে আপ্রাণ চেষ্টার ফসল অবলম্বন করে "মুজিব:একটি জাতির রূপকার" পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি নির্মিত হয়েছে । এই ছবিটি আগামী ৭ জুলাই ২০২৪ মালয়েশিয়াতে প্রদর্শিত হবে। উক্ত প্রদর্শনে আপনার/ আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।
এই ঐতিহাসিক প্রদর্শনীতে আপনাদের উপস্থিতি আমাদের ‌ উদ্দীপ্ত অনুপ্রেরণা যোগাবে ।

সময় সূচি:
তারিখ: ৭ জুলাই ২০২৪
রোজ: রবিবার
স্থান: হোটেল ইন্টারকোন্টিনেন্টাল (গ্রান্ড বলরুম)
সময়: বিকাল ৫.০০ ঘটিকা।
প্রয়োজনে📲+60172762974
+601127752804
+60 11-2321 7341
আয়োজনে- বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া (বিএসসিএম)
বিঃ দ্রঃ সকলের জন্য সম্পুর্ন ফ্রি.....

Bangladesh Student Community Of Malaysia Education website

Photos from Bangladesh Student Community Of Malaysia's post 28/06/2024

"মুজিব একটি জাতির রূপকার"
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শন উপলক্ষে মান্যবর হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়ার ( বিএসসিএম) প্রতিনিধিদের।
সাক্ষাৎকালে মান্যবর হাইকমিশনারের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মালয়েশিয়াতে অধ্যায়নরত স্টুডেন্টদের সাহায্য সহযোগিতা বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন ।
একই সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শনের সফলতা কামনা করেন।
প্রদর্শনের স্থান : হোটেল ইন্টারকোন্টিনেন্টাল, কুয়ালালামপুর।
চলচ্চিত্রের সময় সূচি:
তারিখ: ৭ জুলাই ২০২৪ ইং
রোজ: রবিবার
সময়: বিকাল ৫ টা

27/06/2024

সুপ্রিয় সুধী,
আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা , স্বাধীনতার মহানায়ক যার আঙুলের ইশারায় বাঙালি মুক্তি সেনারা দেশ স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল রণাঙ্গনে। স্বাধীনতা পরবর্তী রক্তস্নাত এবং যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য অকুতোভয় লড়াই করেছেন আজীবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান মহানায়কের জীবন ভিত্তিক এবং সোনার বাংলা বিনির্মাণে আপ্রাণ চেষ্টার ফসল অবলম্বন করে "মুজিব:একটি জাতির রূপকার" পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি নির্মিত হয়েছে । এই ছবিটি আগামী ৭ জুলাই ২০২৪ মালয়েশিয়াতে প্রদর্শিত হবে। উক্ত প্রদর্শনে আপনার/ আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।
এই ঐতিহাসিক প্রদর্শনীতে আপনাদের উপস্থিতি আমাদের ‌ উদ্দীপ্ত অনুপ্রেরণা যোগাবে ।

সময় সূচি:
তারিখ: ৭ জুলাই ২০২৪
রোজ: রবিবার
স্থান: হোটেল ইন্টারকোন্টিনেন্টাল (গ্রান্ড বলরুম)
সময়: বিকাল ৫.০০ ঘটিকা।
প্রয়োজনে📲+60172762974
+601127752804
+60 11-2321 7341
আয়োজনে- বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া (বিএসসিএম)

17/06/2024

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক

Want your school to be the top-listed School/college in Kuala Lumpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Bukit Bintang
Kuala Lumpur
50430