06/18/2025
Bengal Madrasah Education Forum
Bengal Madrasah education forum is a non political organisation. It's built to save West bengal Madrasah service commission. ..
06/18/2025
06/18/2024
সহিষ্ণুতা, সহমর্মিতা, সৌভ্রাতৃত্ব, মানবিকতা র নজির গড়ল নির্মলজোত গ্রাম - পবিত্র ঈদুল আযহা র কুরবানী বন্ধ রেখে ঝাঁপালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার কার্যে।
বর্তমান (১৮/০৬/২০২৪) পত্রিকার পেপারকাটিং
কুরবানি বন্ধ রেখে দুর্ঘটনাস্থলে বাসিন্দারা
ঈদের উৎসব ভুলে উদ্ধারকাজে ঝাঁপাল নির্মলজোত গ্রাম
সুব্রত ধর (নির্মলজোত) ফাঁসিদেওয়া
ঈদের সকাল। নামাজ শেষ হওয়ার পর কুরবানির প্রস্তুতি চলছিল। উৎসব মাতোয়ারা গ্রামের ঘরে ঘরে তখন ব্যস্ততা। কেউ মধ্যাহ্নভোজের বিশেষ মেনু তৈরিতে ব্যস্ত। কেউ কেউ সাজগোজ করছিলেন। সোমবার সকাল থেকে নির্মলজোত গ্রামের ছবিটা অন্য পাঁচটা ঈদের দিনের থেকে আলাদা কিছু ছিলনা। কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিমেষে ভুলিয়ে দিল পরবের খুশি আর ব্যস্ততা। সব আনন্দ আয়োজন ফেলে বিপদাপন্নদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল গোটা গ্রাম। স্থানীয় মসজিদ থেকে ঘোষণা করা হল, পরব স্থগিত রেখে দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত
লাগান। বাংলাদেশ সীমান্তবর্তী ফাঁসিদেওয়া ব্লকের মুনলিম অল্লখিত গ্রামগুলির মধ্যে নির্মলজোত
অন্যতম। জালাস নিজামতারা পঞ্চায়েতের এই
গ্রামে শ'দেড়েক পরিবারের বাস। অধিকাংশই
কৃষিজীবী। গ্রামবাসীরা সকাল থেকে ঈদ নিয়েই ব্যস্ত
ছিলেন। বৃষ্টি ও মেঘলা আকাশ উপেক্ষা করে
মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন পুরুষরা।
মহিলারা বাড়িতে নামাজ পড়ার পর খাওয়াদাওয়ার
আয়োজনে ব্যস্ত ছিলেন। সকাল ৮টার মধ্যে নামাজ
শেষ হওয়ার পর বাড়িতে বাড়িতে শুরু হয়েছিল
কুরবানির প্রস্তুতি। রেললাইনের পাশে একটি বাড়ির বধু নাসমিন পারভিন বলছিলেন, 'দুপুরে বাড়িতে বিরিয়ানি ও কষা মাংস হওয়ার কথা ছিল। কুরবানির মাংস প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে কীভাবে বণ্টন হবে, সেই পরিকল্পনা চলছিল। হঠাৎ বাজ পড়ার মতো পর পর বিকট আওয়াজ সবাই শুনতে পেলাম। রেললাইনের দিকে তাকিয়ে দেখি, একটি ট্রেন উপর উঠে গিয়েছে আর একটি ট্রেন।'
আর এক গৃহবধূ মর্জিনা খাতুন বলেন, 'নামাজ পড়ার পর সকালের খাবার তৈরি করি। বাড়িতে মেয়ে ও বাচ্চা সাজগোজে ব্যস্ত ছিল। আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আচমকা বাড়ির বাইরে চিৎকার-চেঁচামেচি। সব ফেলে রেললাইনের দিকে ছুটে গেলাম। পরবের আনন্দ বাদ দিয়েছি। মৌলবীরাও কুরবানি স্থগিত রেখে ঘটনাস্থলে যেতে বললেন। আর বাড়ির পুরুষরা তো সারাদিন ওখানেই জান লড়িয়ে উদ্ধার করল মানুষকে। আর আমরা বাড়ি থেকে দুর্ঘটনাস্থলে ছুটে গেলাম জল ও খাবার নিয়ে।' রেজিতন বেওয়া, খোকন মিঞা, মহম্মদ রসিদ বা মহম্মদ জাহিদরা বলছিলেন, 'ঈদ নিয়ে অনেক পরিকল্পনা ছিল। সবটাই আপাতত স্থগিত। গ্রামের কেউ না হলেও তাঁরা আমাদেরই স্বজন। এমন পরিস্থিতিতে আমরা উৎসব করব, তা হয় না।'
👉হাইকোর্টের বিচারপতিগন চাল থেকে কাঁকর বালি পৃথক করতে অক্ষম হলেন কেনো????/। ***👉CBI তদন্তে কত শতাংশ দূনীতি হয়েছে রিপোর্ট করেছে হাইকোর্টে???? ।..... ........... ****👉CBIরিপোর্টে কে হাইকোর্ট সর্বোচ্চ শিলমোহর দিতে পারলো না কেনো????...... *****👉সরকার কি চাইছে বৈধ শিক্ষকদের ঢাল হিসাবে ব্যবহার করে অবৈধ গুলো পার করাতে???
👉👉হাইকোটের রায়ে কি আইনের চেয়ে বিচারকের ব্যক্তিগত ধারনা অনুমান বেশি করে প্রতিফলন হয়েছে????
👉👉👉 যখন রায়ের দৃষ্টিভঙ্গি আইনের চেয়ে রাজনৈতিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠে, সেখানে শুধু আইন দিয়ে লড়াই করলে হবে না,সেখানে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার পর্যন্ত হয়ে উঠে???
👉👉👉সবাই আমরা চাই একটা সুপ্রিম কোর্টের স্টে ওডার,বেতন চালু।এই কাজ দুটো হলে সকলেই সুনিশ্চিত। স্টে ওডার মানে সামায়িকভাবে রিলিফ। ৯০% মানুষ তখন মূল মামলায় নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে।
******** আমরা কেনো সমস্যা পরলাম এটা অনুসন্ধান না করে ৮০% মানুষ সমাধানে রাস্তা খুজতে ব্যস্ত।।।
04/19/2024
উওর চব্বিশ পরগনায় বিভিন্ন মাদ্রাসায় ভুতুড়ে শিক্ষক শিক্ষিকাদেন তালিকা:
12/24/2021
ইসরারুল স্যার ( দাদা) প্রধান শিক্ষক হওয়ার জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ফোরাম পরিবার আজ গর্বিত...
Click here to claim your Sponsored Listing.