Road to USA

Road to USA

Share

বাংলাদেশ থেকে স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যে সকল শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থে যেতে চান শুধুমাত্র তাদের জন্য।
ইমেইলঃ [email protected]

06/12/2026










#ফ্লোরিডার_লিচু #লিচু #ফ্লোরিডা #প্রবাসী_জীবন #আমেরিকা_প্রবাসী #ফলপ্রেমী #বাংলাদেশি_ইন_ইউএসএ #ফ্লোরিডা_রিলস #লিচু_সিজন #ফ্লোরিডার_ফল

Photos from Road to USA's post 06/06/2026

ফ্লোরিডার লিচু



06/01/2026

With Atlantis University – I just got recognized as one of their top fans! 🎉

06/01/2026

🇺🇸 আমেরিকায় সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন যে ৫টি স্টেটে (২০২৬)

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি গত দুই দশকে দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্যবসা, আইটি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিভিন্ন পেশায় বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সাম্প্রতিক Census ও ACS ভিত্তিক বিভিন্ন জনসংখ্যা বিশ্লেষণ অনুযায়ী, নিচের স্টেটগুলোতে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন।

১. New York 🗽

নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটির আবাসস্থল। শুধু নিউইয়র্ক সিটিতেই লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন। বিশেষ করে জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলিন ও ব্রঙ্কস এলাকায় বাংলাদেশিদের ঘনবসতি রয়েছে।

বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় কেন্দ্র

কেন জনপ্রিয়:

প্রচুর চাকরির সুযোগ
বড় বাংলাদেশি কমিউনিটি ও বাংলা কালচার
হালাল খাবার ও বাংলাদেশি দোকান সহজে পাওয়া যায়
স্কুল ও পাবলিক সার্ভিস উন্নত
মসজিদ, রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর,সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা মিডিয়ার কারণে অনেকেই এটিকে “বাংলাদেশের দ্বিতীয় ঘর” বলে থাকেন।

২. Michigan

মিশিগান, বিশেষ করে ডেট্রয়েট অঞ্চলে, বাংলাদেশি জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অটোমোবাইল শিল্প, ইঞ্জিনিয়ারিং ও ছোট ব্যবসার সুযোগের কারণে বহু বাংলাদেশি এখানে স্থায়ী হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে এই কমিউনিটি দ্রুত সম্প্রসারিত হয়েছে।

পরিবার নিয়ে স্থায়ী জীবনের জন্য ভালো স্টেট

কেন জনপ্রিয়:

অটোমোবাইল ও ইন্ডাস্ট্রি জব বেশি
বাসার খরচ তুলনামূলক কম
শক্তিশালী কমিউনিটি সাপোর্ট
স্থায়ীভাবে সেটেল হওয়ার সুযোগ ভালো

৩. Texas

টেক্সাস বর্তমানে বাংলাদেশিদের অন্যতম প্রধান গন্তব্য। ডালাস, হিউস্টন, অস্টিন এবং আশপাশের শহরগুলোতে বাংলাদেশি জনসংখ্যা দ্রুত বাড়ছে।

কেন জনপ্রিয়:

প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও ব্যবসায়িক সুযোগ এবং তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয়ের কারণে নতুন অভিবাসীদের কাছে টেক্সাস অত্যন্ত জনপ্রিয়। Texas USA-এর 2nd largest economy অনেক multinational company এখানে আছে।

👉 Texas-এ State Income Tax নেই, তবে সব স্টেটের মতোই Federal Tax দিতে হয়।

৪. California

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, বে এরিয়া ও সিলিকন ভ্যালি অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। প্রযুক্তি খাত, স্টার্টআপ সংস্কৃতি এবং উচ্চশিক্ষার সুযোগের কারণে দক্ষ পেশাজীবীদের একটি বড় অংশ এখানে বসবাস করছেন।

উচ্চ আয়ের ও টেকনোলজি কেন্দ্র

কেন জনপ্রিয়:

IT ও tech job-এর বড় সুযোগ
ভালো বেতন ও ক্যারিয়ার গ্রোথ
উন্নত শিক্ষা ও বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক পরিবেশ

৫. Virginia

ওয়াশিংটন ডিসি মহানগর এলাকার নিকটবর্তী হওয়ায় ভার্জিনিয়ায় বাংলাদেশি কমিউনিটি দ্রুত বৃদ্ধি পেয়েছে। সরকারি চাকরি, আইটি, প্রতিরক্ষা-সম্পর্কিত শিল্প এবং বিভিন্ন পেশাগত সুযোগের কারণে অনেক বাংলাদেশি পরিবার এখানে বসবাস করছে।

সরকারি ও প্রফেশনাল চাকরির কেন্দ্র

সুবিধা:

Washington DC এর কাছাকাছি হওয়ায় government jobs বেশি
IT ও defense-related চাকরি ভালো সুযোগ
নিরাপদ ও ফ্যামিলি-ফ্রেন্ডলি পরিবেশ
ভালো স্কুল সিস্টেম

🔶 অন্যান্য উল্লেখযোগ্য স্টেট:
New Jersey, Florida, Georgia, Maryland, Pennsylvania এখানে বাংলাদেশি কমিউনিটি দ্রুত বাড়ছে এবং নতুনদের জন্য সুযোগ তৈরি হচ্ছে।

শেষ কথা:
প্রতিটি স্টেটের নিজের সুবিধা আছে। তাই কোথায় থাকা ভালো হবে সেটা নির্ভর করে আপনার চাকরি, জীবনধারা এবং লক্ষ্য অনুযায়ী।
(সংগৃহীত)

Photos from Road to USA's post 05/24/2026

Atlantis University Bangladeshi Students

03/07/2026

🔴মানবিক সাহায্যের আবেদন 🔴

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত আমাদের সবার পরিচিত মুখ মো. সাকিব আল তানিউল করিম জীম বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন। ভারতের ব‌্যাঙ্গালুরু থেকে গত ০১ মার্চ ট্রেনে করে ফেরার পথে হঠাৎ স্ট্রেসজনিত স্ট্রোকের কারণে তিনি প্রায় ১২ ঘন্টার উপরে ট্রেনের টয়লেটে অচেতন অবস্থায় ছিলেন এবং বর্তমানে সে কলকাতার মনিপাল হাসপাতালের আইসিইউতে কোমায় আছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দীর্ঘদিন নিবিড় পরিচর্যা (ICU) ও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা প্রয়োজন।

বর্তমানে, কলকাতার মনিপাল হাসপাতালে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে এবং প্রতিদিন আইসিইউ চিকিৎসা বাবদ প্রায় ২ (দুই) লক্ষ টাকা ব্যয় হচ্ছে। দীর্ঘমেয়াদি আইসিইউ চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়ের জন্য বিপুল অর্থ প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে একা বহন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে আমরা তার সহপাঠী, জুনিয়র, সিনিয়র বড় ভাই/আপু, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, কৃষিবিদ অ‌্যালামনাই পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা, মানবিক দৃষ্টিকোণ থেকে সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমাদের সামান্য সহযোগিতাই হয়তো একটি মেধাবী প্রাণকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

আপনাদের সামান্য সহযোগিতা তার চিকিৎসার পথে বড় সহায়তা হতে।

সহযোগিতার জন্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিং তথ্য (ব‌্যাংকের সব একাউন্ট তার আপন ছোটভাই TAJNUR KARIM MIM এর):
📱 বিকাশ: 01309074876
📱 নগদ: 01309074876
📱 রকেট: 013090748765

🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
Bank: Islami Bank Bangladesh PLC
Name: TAJNUR KARIM MIM (জীমের আপন ছোট ভাই)
Account No: 20504740200162902
Branch: Bonpara Branch, Natore
Routing No: 125690287
Type: MSA
Swift Code: IBBLBDDH474

Student Information:
Name: Md. Sakib Al Taniul Karim ‌Zim
MS ID No: 23250201
Reg No: 48377
Session: 2017-18
Residence: Fazlul Haque Hall, Bangladesh Agricultural University
Permanent Address: Boraigram Thana, Natore

মহান আল্লাহর অশেষ রহমতে, সবার দোয়া ও সহযোগিতায় জীম আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

#মানবিক #বাকৃবি #শিক্ষার্থী #বিশ্ববিদ‌্যালয় #ভার্সিটি #বাংলাদেশকৃষিবিশ্ববিদ‌্যালয় ‍ #মানবিকসাহায‌্য

09/17/2025
Photos from Road to USA's post 09/07/2025

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Animal Husbandry ,2B এর নম্র, ভদ্র ছোট ভাই রুম্মান এর জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই।

08/22/2024

সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

05/18/2024

টেক্সাস টেক ইউনিভার্সিটি'র ফুললি ফান্ডেড স্টুডেন্ট হিসেবে আমরা দুজনেই আজকে আমেরিকার ভিসা পেলাম, আলহামদুলিল্লাহ। আমেরিকাতে একই বিশ্ববিদ্যালয়ে, একই প্রোগ্রামে দুজনের ফান্ডিং পাওয়াটা আমাদের সৌভাগ্য বলা চলে। ছাত্রজীবনে বিয়ে করে, সংসার সামলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার্স করতে করতে আমরা আবেদনের কাজ করছিলাম।
মাঝেমধ্যেই ছাত্রজীবন আর সংসারের দায়িত্বের ভারে দুজনে হিমশিম খেয়েছি। কিন্তু আশা রেখেছিলাম, স্বপ্ন দেখছিলাম ভালো কিছু করার। আবেদন, ঘরের কাজকর্ম সবগুলোই আমরা মিলেমিশে করেছি। নিজের রাইটিং স্যাম্পল, স্টেটমেন্ট অব পারপাস, সিভি, পারসোনাল হিস্ট্রি লিখতে গিয়ে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। আল্লাহর অশেষ রহমত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সিনিয়র, বন্ধুবান্ধব এবং পরিবারের সাপোর্ট না থাকলে এই যাত্রা এতটা সহজ হতো না!

©ইসরাত সুলতানা নিশি

Want your school to be the top-listed School/college in New York?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

New York, NY