Darul Falah Madrasa, Kurigram দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম

Darul Falah Madrasa, Kurigram দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Falah Madrasa, Kurigram দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম, Education, মাদরাসা মোড়, হরিকেশ, কুড়িগ্রাম madorasa mor,horikesh,kurigram,bangladesh., .

Photos from Darul Falah Madrasa, Kurigram দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম's post 04/04/2026

আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানীতে আমাদের এই শিক্ষা বর্ষের ইফতিতাহ ( উদ্বোধনী) ক্লাস হয়ে গেল।
মহান আল্লাহর দরবারে লাখো সুজুদ।

আল্লাহ যেন আমাদের মাদরাসাকে কবুল করেন এবং আমাদের মাদরাসার সাথে সম্পৃক্ত প্রত্যেকে কবুল করেন।

Photos from Darul Falah Madrasa, Kurigram দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম's post 31/03/2026

আমাদের মাদানী নেসাবে ভর্তির কার্যক্রম চলমান।

গতকাল Atik Hasan Khan ভাই এর ভাগিনা ও এক ছাত্রকে প্রথম বর্ষে ভর্তি করিয়েছেন।

আপনারা যারা নিজ সন্তানদেরকে অথবা পরিচিতিদেরকে ভর্তি করাতে চাচ্ছেন, তারা দ্রুত ভর্তি করিয়ে দিন। আমরা আর অল্প কিছু ছাত্র নেবো।

যোগাযোগ
01753-160125

Photos from Darul Falah Madrasa, Kurigram দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম's post 29/03/2026

ভর্তির কার্যক্রম পুরোদমে চলছে।
যাদের ভর্তির ইচ্ছা আছে কিন্তু এখনো হননি দ্রুত ভর্তি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ভর্তির জন্য যোগাযোগ
01753-160125

26/03/2026

জরুরি নোটিশ

আগামীকাল ২৭ মার্চ ২০২৬ ইং তারিখের মধ্যে মাদ্রাসার সকল বিভাগের পুরাতন ছাত্রদের মাদ্রাসায় উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

অবশ্যই আগামীকালকের মধ্যেই ভর্তির কার্যক্রম শেষ করতে হবে।

— কর্তৃপক্ষ
দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম

21/03/2026
19/03/2026

ভর্তি বিজ্ঞপ্তি
দ্বীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রাম-এ নতুন শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ছাত্র ভর্তি চলছে।
বিভাগসমূহ
১. কিতাব বিভাগ - মাদানি নেসাব
১ম বর্ষ (মিযান জামাত) থেকে ৫ম বর্ষ (জালালাইন জামাত) পর্যন্ত।
২. হিফজুল কুরআন বিভাগ
আন্তর্জাতিক মানের তেলাওয়াতের প্রশিক্ষণসহ কুরআনে হাফেজ হওয়ার বিশেষ ব্যবস্থা।
৩. নাজেরা বিভাগ
স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানোর বিশেষ ব্যবস্থাসহ যত্নশীল পাঠদান।
আমাদের বিশেষ বৈশিষ্ট্য
* ১ বছরের মধ্যেই আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখা শেখার সুযোগ
* কুরআন ও হাদীসের তরজমা বুঝার যোগ্যতা অর্জনের প্রশিক্ষণ
* পর্যায়ক্রমে স্পোকেন ইংলিশ শিক্ষা
* বাংলা, আরবি ও ইংরেজিতে বক্তব্য দেওয়ার প্রশিক্ষণ
যোগাযোগ
📞 01753-160125
📞 01719-366933
সীমিত আসনে ভর্তি চলমান। আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

18/03/2026

আলহামদুলিল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের তিনজন ছাত্র মেধা তালিকায় এসেছে।

18/03/2026

ঈদের জামা ক্রয় করা নিয়ে আরবিতে আমদের ছাত্রদের একটি ভিডিও।

আপনি দেখতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন।

মাদানী নেসাবে ভর্তির জন্য যোগাযোগ-01753160125

14/03/2026

আমি যোগ্য আলেম হতে দারুল ফালাহ মাদরাসা, কুড়িগ্রামে ভর্তি হবো, ইনশা আল্লাহ।

আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে দারুল ফালাহ মাদরাসায় ভর্তি করান।

I will enroll at Darul Falah Madrasa, Kurigram to become a qualified Islamic scholar, Insha’Allah.

Enroll your child in Darul Falah Madrasa to help them grow into a qualified and righteous person.

ভর্তির জন্য যোগাযোগ: 01753-160125

13/03/2026

যাকাত, সাদাকা ও নির্মাণ সহায়তার আবেদন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মুহতারাম/মুহতারামা,

উত্তরবঙ্গের একটি দরিদ্র ও অবহেলিত অঞ্চলে অবস্থিত আমাদের দারুল ফালাহ মাদরাসা একটি সুপরিচিত কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে মাদরাসায় প্রায় ৩৫০ জন ছাত্র কিতাব বিভাগ (জালালাইন), হিফজ বিভাগ, নাজেরা বিভাগ ও নুরানী বিভাগে অধ্যয়নরত রয়েছে।

এ অঞ্চলের অধিকাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করায় মাদরাসার নির্ধারিত ব্যয় বহন করা সবার পক্ষে সম্ভব হয় না। ফলে মাদরাসা কর্তৃপক্ষকে অধিকাংশ ছাত্রের খাদ্য, চিকিৎসা, পোশাক ও শিক্ষা উপকরণের সম্পূর্ণ বা আংশিক ব্যয় যাকাত, সাদাকা ও দান-অনুদানের মাধ্যমে বহন করতে হচ্ছে। বর্তমানে দরিদ্র ছাত্রদের আর্থিক সহায়তা প্রদান বাবদ প্রতি মাসে প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ব্যয় হচ্ছে।

এই সহায়তা অব্যাহত রাখা না গেলে, আর্থিক অসামর্থ্যের কারণে অনেক ছাত্রেরই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দ্বীনি পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর সন্তানরা দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়বে। অথচ আমাদের সামর্থবানদের উপর এ ব্যাপারে দায়িত্ব রয়েছে।

তবে দুঃখের বিষয়, ক্রমবর্ধমান ব্যয় ও দরিদ্র ছাত্রদের পূর্ণ ভরণপোষণ বহন করতে গিয়ে বর্তমানে মাদরাসা পরিচালনায় প্রায় ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা ঋণ বিদ্যমান রয়েছে, যা পরিশোধ করা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

অপরদিকে, মাদরাসার নিজস্ব জমিতে পর্যাপ্ত ভবন না থাকায় ছাত্রদের আবাসন ও শ্রেণিকক্ষ সংকট তীব্র আকার ধারণ করেছে। ছাত্রসংখ্যা ও শিক্ষাকার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থে মাদরাসার নিজস্ব জায়গায় একটি বহুতল ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে।

অতএব, দরিদ্র ছাত্রদের দ্বীনি শিক্ষা অব্যাহত রাখা, মাসিক ভরণপোষণ ব্যয় নির্বাহ, বিদ্যমান ঋণ পরিশোধ এবং জরুরি ভিত্তিতে ছাত্রাবাস-শিক্ষাভবন নির্মাণের জন্য আপনার নিকট বিনীতভাবে যাকাত, সাদাকা, নির্মাণ অনুদান ও সাধারণ দান এর মাধ্যমে সহযোগিতা কামনা করছি। আপনার প্রদত্ত যাকাত শরিয়তসম্মত খাতে ব্যয় করা হবে এবং সাদাকা ও অনুদান ছাত্রদের ভরণপোষণ ও নির্মাণকাজে ব্যবহার করা হবে ইনশাআল্লাহ।

আপনার সামান্য সহযোগিতাও অসংখ্য দরিদ্র ছাত্রের দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে পারে এবং এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়ার মহৎ মাধ্যম হতে পারে।

আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুন, রিযিকে বরকত দান করুন এবং দুনিয়া-আখিরাতে উত্তম প্রতিদান দান করুন—আমীন।

যাকাত ও সাদাকা পাঠাতে
বিকাশ: 01753-160125
01743004431
নগদ: 01753160125

ব্যাংক হিসাব
Account Name: DARUL FALAH MADRASHA
Account Number: 360811100124616
Kurigram Branch

Want your school to be the top-listed School/college?

Telephone

Website

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 23:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00