Bandarban Govt College Rover Scout Group.

Bandarban Govt College Rover Scout Group.

Share

এটি বান্দরবান সরকারি কলেজ অধীনস্থ বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের অফিশিয়াল পেইজ।

Photos from Bandarban Govt College Rover Scout Group.'s post 13/05/2026

আসসালামু আলাইকুম।
বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সবসময় কলেজ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি— “সেবা ও সহযোগিতাই স্কাউটিংয়ের মূল শিক্ষা।”

আমাদের গ্রুপের সদস্যরা শুধু নির্দিষ্ট কোনো সময় নয়, কলেজ সম্পর্কিত যেকোনো সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য ও সহায়তা, নতুন শিক্ষার্থীদের দিকনির্দেশনা, বিভিন্ন শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, অনুষ্ঠান পরিচালনা, শৃঙ্খলা রক্ষা কিংবা প্রয়োজনীয় যেকোনো সেবামূলক কাজে আমরা আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করি।

বিশেষ করে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালীন সময়ে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় নিয়োজিত থাকি, যাতে তারা সহজে প্রয়োজনীয় তথ্য ও সঠিক দিকনির্দেশনা পেতে পারেন। তবে শুধু ভর্তি কার্যক্রমেই নয়— কলেজের যেকোনো প্রয়োজনে আমরা সর্বদা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে আগ্রহী।

আপনাদের যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ “Bandarban Govt. College Rover Scout Group” এ মেসেজ করেও প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন।

সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। 💙
⚜️ বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ
“সেবাই আমাদের অঙ্গীকার”

Photos from Bandarban Govt College Rover Scout Group.'s post 09/05/2026

✨ সেবাই রোভারিং -এর মূলমন্ত্র ✨
বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ ওয়াসিফ আবছার ইমতিয়াজ এবং সদস্য মোঃ মিজবাহ উদ্দীন গত ০৪/০৫/২০২৬ তারিখ থেকে ঢাকার আসকোনা হজ্জ ক্যাম্পে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে হজ্জযাত্রীদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাদের এই মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আমাদের গ্রুপের জন্য গর্বের বিষয়। মহান আল্লাহ তায়ালা যেন তাদের এই সেবামূলক কাজ কবুল করেন এবং সুস্থতার সাথে দায়িত্ব সম্পন্ন করার তাওফিক দান করেন।
🤲 সকলের নিকট তাদের জন্য দোয়া কামনা করছি।



04/05/2026

🕋 আলহামদুলিল্লাহ 🕋

হজ্জ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে আমাদের গর্ব—
সিনিয়র রোভার মেট মোঃ ওয়াসিফ আবছার ইমতিয়াজ এবং রোভার মিজবাহ উদ্দীন ঢাকার আশকোনা হজ্জ ক্যাম্পে ৪র্থ শিফটে তাদের উপর অর্পিত দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

মানবসেবার এই মহৎ কাজে তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতা নিঃসন্দেহে আমাদের গ্রুপের জন্য গৌরবের বিষয়।
তারা যেন সুস্থ ও সুন্দরভাবে তাদের দায়িত্ব সম্পন্ন করতে পারে—এ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

🤲 আল্লাহ তাদের এই সেবাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

30/04/2026

বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক আনন্দ ভ্রমণ উপলক্ষে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও গ্রুপ সভাপতিকে শ্রদ্ধা ও সম্মাননা স্বরূপ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

তাঁদের দিকনির্দেশনা, অনুপ্রেরণা এবং সার্বিক সহযোগিতার ফলেই আমাদের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এই ক্ষুদ্র উপহার আমাদের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতার প্রকাশ।

🤝 ভবিষ্যতেও তাঁদের এমন আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইলো।

Photos from Bandarban Govt College Rover Scout Group.'s post 25/04/2026

আলহামদুলিল্লাহ 🌿
বান্দরবান টু কক্সবাজার বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

এই ভ্রমণ ছিল আনন্দ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। সকলের আন্তরিক সহযোগিতা, শৃঙ্খলা ও অংশগ্রহণের কারণেই এই আয়োজনটি এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল সম্মানিত শিক্ষক, সিনিয়র, এবং প্রিয় রোভার ও গার্ল ইন রোভার সদস্যদের—আপনাদের জন্যই এই আয়োজন প্রাণবন্ত হয়েছে।

বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে।স্যারে আন্তরিক প্রচেষ্টার কারণে আমাদের পিকনিক সুন্দর হয়েছে।❤️‍🩹

স্মৃতিগুলো থাকবে আজীবন হৃদয়ে 💚

22/04/2026

🌿✨ বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৬ ✨🌿
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা 🌊🏝️
📍 বান্দরবান ➡️ কক্সবাজার
📅 ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার
আয়োজনে: বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ
“ভ্রমণেই আনন্দ, ভ্রমণেই অজানাকে জানা” 💚
চলুন একসাথে স্মৃতিময় কিছু মুহূর্ত তৈরি করি, নতুন অভিজ্ঞতা অর্জন করি আর বন্ধুত্বকে আরও গভীর করি 🤝✨

Photos from Bandarban Govt College Rover Scout Group.'s post 14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

বাংলা নববর্ষের আনন্দঘন এই দিনে
বান্দরবান সরকারি কলেজ ব্যান্ড দলের নেতৃত্বে
উদযাপিত হলো বর্ণাঢ্য পহেলা বৈশাখ ১৪৩৩ 🎉

📍 আয়োজনে: বান্দরবান সরকারি কলেজ

নতুন বছরের শুরু হোক নতুন আশা ও আনন্দে—
সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

শুভ নববর্ষ! 🌼

13/04/2026

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।

নতুন বছর মানেই নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুনভাবে গড়ে তোলার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আরো একটি সুযোগ। তাই পুরনো দিনের ধূসরতা মুছে, খুলুক সম্ভাবনার দ্বার; বৈশাখের হাওয়ায় ভেসে আসুক শান্তি, সুখ আর অফুরান সম্ভার।

বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।

Photos from Bandarban Govt College Rover Scout Group.'s post 06/04/2026

📸 ১৯তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্প
সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ ও বিশ্ববিদ্যালয়) থেকে আগত ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাসহ মোট ১৩০ জন অংশগ্রহণকারীর বান্দরবান সরকারি কলেজে অবস্থানকালীন কিছু স্মরণীয় মুহূর্ত।
আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে অতিথিদের আপ্যায়নের চেষ্টা করেছি, যাতে এই ক্যাম্প সবার জন্য হয়ে ওঠে আনন্দময় ও স্মৃতিময়।
এই বৃহৎ আয়োজন সফল করতে বান্দরবান সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও রোভার স্কাউট লিডার মহোদয়ের আন্তরিক সহযোগিতা আমাদের পথচলাকে করেছে আরও সহজ ও সুন্দর।
তাদের প্রতি রইলো গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। 🙏

08/03/2026

নারী মানেই শক্তি, নারী মানেই সৃষ্টি তাঁর সম্মানেই গড়ে উঠুক সুন্দর পৃথিবী।

সমাজ তখনই এগিয়ে যায়, যখন নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলে। শিক্ষা, কর্মক্ষেত্র ও নেতৃত্বে নারীর অগ্রযাত্রা আমাদের অনুপ্রাণিত করে। নারী কেবল পরিবারের আলোকবর্তিকা নন, তিনি সমাজ ও সভ্যতার ভিত্তিও। তাঁর প্রজ্ঞা, ধৈর্য ও আত্মত্যাগ একটি প্রজন্মকে গড়ে তোলে, একটি জাতিকে এগিয়ে নেয়।

সমতা মানে প্রতিযোগিতা নয়, বরং পরস্পরের প্রতি সম্মান ও সহযোগিতা। তাই নারীর স্বপ্নকে সীমাবদ্ধ না করে তাকে সুযোগ দেওয়া আমাদের কর্তব্য। নারীর মর্যাদা রক্ষা করাই হলো সত্যিকারের মানবতার পরিচয়।

আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই শুভেচ্ছা ও শ্রদ্ধা, যাদের প্রচেষ্টা পৃথিবীকে আরও সুন্দর করে।

07/03/2026

Big thanks to Zuhaifa Islam, Anik Dev Nath, Chayon Mollick, Akhi Moni, HrîDõy Brõ, Mohammad Sakib, Jannatul Naima, Soaiba Shova, Sahadat Hosen Sahil, Prins Barua Shayan, Rashedul Alam, Ňilôy Rãj

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

Want your school to be the top-listed School/college in Bandarban?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Bandarban
4600