Juel Sir

Juel Sir

Share

আল্লাহুমা সাল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ'(ﷺ)

19/06/2026

গাছ কখনো একদিনে শুকিয়ে যায় না। প্রতিদিন অল্প অল্প করে পানি না পেলে একসময় সবুজ পাতাগুলো ঝরে পড়ে। মানুষের ঈমানও ঠিক তেমন। নামাজ, কুরআন ও যিকির ছাড়া হৃদয়টাও ধীরে ধীরে শুকিয়ে যায়।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো— শুকিয়ে যাওয়া হৃদয় নিজের অসুস্থতাও অনুভব করে না। গুনাহ করে, তবুও কাঁদে না। নামাজ পড়ে না, তবুও অস্থির হয় না। মৃ*ত্যু দেখে, তবুও প্রস্তুতি নেয় না।

তাই নিজেকে হারানোর আগে নিজেকে খুঁজে নিন। কারণ যে আল্লাহ'কে হারিয়ে ফেলে, সে দুনিয়ার সবকিছু পেয়েও প্রকৃত অর্থে কিছুই পায় না!

লেখা : মাহমুদুল হাছান (সীরাহ)

18/06/2026

যখন তোমার মনে হবে খুব দ্রুতই তুমি কারও উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছো, এর মানে তোমার প্রতি কারো অধিক আগ্রহ তোমাকে তার থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, এই দুনিয়ার নিয়ম হলো মানুষ না হারানোর পূর্বে কখনো মানুষ মানুষকে বা পরিস্থিতিকে বুঝতে পারে না,

Tough to make you understand but someone really Intoxicated to you ❤️

18/06/2026

আশ্চর্যজনক ব্যাপার হলো, আল্লাহ যখন কোন বান্দাকে পরীক্ষা করেন, পরীক্ষায় পাশ করার মতো প্রয়োজনীয় সামগ্রীও তাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেন।

কি অদ্ভুত আল্লাহর মহীমা!

কিন্তু সমস্যা হলো পরীক্ষা আর দেয়া সামগ্রীর মধ্যে লুকানো থাকে ধৈর্য, যে পরীক্ষায় খুব কম সংখ্যকই পাশ করেন।

18/06/2026

Alhamdulillah 🤲
Happy with Pure Tensions!

But Complete Dependence on my Allah.

18/06/2026

তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে।

[সূরা হাশর, আয়াতাংশ-১৯]

17/06/2026

● আপনার ইনকাম সোর্স আপনার দায়িত্ব পালন করবে , কিন্তু আপনার শারীরিক অসুস্থতার মুহূর্তে আপনার পরিবার আপনার দায়িত্ত্ব পালন করবে।

17/06/2026

মানুষ
তোমার
বর্তমান
দেখে,

আল্লাহ তোমার নিয়ত দেখেন। তাই
নিয়ত সুন্দর রাখো, পথও সুন্দর হবে ইনশাআল্লাহ।

17/06/2026

🇦🇷 ৩ টা গোল দেখার পর ব্রাজিলিয়ান..🤣

আমেনার মা আআআআ!

17/06/2026

সারা রাত জেগে বইসা ছিলেন, একটা পেনাল্টি, একটা ড্র বা একটা হারের জন্য।

অথচ পাইলেন হ্যাট্রিক।

পাইলেন বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড।

পাইলেন কবিতার মত সুন্দর তিনটা গোল।

আজ থেকে ২০ বছর আগে যে পিচ্চি ছেলেটা আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড করেছিল,

আজ ঠিক আরেকটা জুনে, আরেকটা বিশ্বকাপে সে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডটা করে ফেলল,

২০ বছর ধরে আপনারা অপেক্ষা করছেন এই মানুষটার ডাউনফলের জন্য,

আর এই মানুষটা ৩৮ বছর বয়সে ডাউনফল তো দূরের কথা, সবচেয়ে উঁচু আকাশে উড়ে যাচ্ছে ঈগল হয়ে,

অপেক্ষা করা বাদ দেন। ২০ বছর তো হলো, আর কত?

পারবেন না এই মানুষটাকে নামাইতে।

মেসি আপনাদের সিলেবাসের ভেতরের কেউ না।

ছিলও না কখনো।

স্যরি।

16/06/2026

কোনো মানুষই শেষ পর্যন্ত কারও প্রিয় হয়ে থাকে না, আরেকটু ভালো পেলেই প্রিয়ও পরিবর্তন হয়ে যায়। তবে কারো প্রতি ভিক্ষুক না হয়ে নিজের প্রতি মনোযোগ দেয়াই সুবিবেচিত এবং প্রকৃত বুদ্ধিমত্তা।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Barishal
8200