Barishal Government Polytechnic Institute

Barishal Government Polytechnic Institute

Share

Welcome to Barishal Government Polytechnic Institute. This is our Official page. We work to make qualified Diploma Engineer.

Principal
Barishal Government Polytechnic Institute.

23/06/2026

#শোক #সংবাদ :
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, ব.প.ই এর জনাব মোঃ মোস্তফা জামান (ইন্সট্রাক্টর/নন-টেক) Mostofa Jaman স্যারের সহধর্মিণী গতরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।

Photos from Barishal Government Polytechnic Institute's post 18/06/2026

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ফর্ম ফিলাপের নোটিশ :

Photos from Barishal Government Polytechnic Institute's post 18/06/2026

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইং-এর পরিচালক জনাব মো: মাহমুদ হাসান।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মো: রকিব উল্লাহ।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Photos from Barishal Government Polytechnic Institute's post 14/06/2026

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রীনিবাস:
🏖️ নিরাপদ ও মনোরম আবাসনের এক অনন্য ঠিকানা 🏢
ছাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে এই ছাত্রীনিবাসটি শুরু থেকেই এক অনন্য ভূমিকা পালন করে আসছে। ক্যাম্পাসের সবুজে ঘেরা, শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশের মাঝে গড়ে ওঠা এই ভবনটি যেমন দৃষ্টিনন্দন, তেমনই ছাত্রীদের একাগ্রচিত্তে পড়াশোনার জন্য দারুণ উপযোগী। 🌿📖
..................................................….......................................

🏫 শহীদ জননী ছাত্রীনিবাসের এক নজরে তথ্য 🏡:
...........................................................................................

🟩 জমির পরিমান: ৬০ শতাংশ (ভবন সহ)

🏢 ভবন: ৩ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন।

🛏️ আবাসন ক্ষমতা: ৮৫ জন, বর্তমান ৮০ জন ছাত্রী আছে ।

🚪 কক্ষ সংখ্যা: মোট ২৩ টি

অন্যান্য সুবিধা:
🏕️সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধান ও সিকিউরিটি গার্ড সুবিধা

🕋 ১টি সুসজ্জিত নামাজের রুম।

💼 ১টি অফিস কক্ষ।

📺 বিনোদনের জন্য ডাইনিং রুমে ৫২ ইঞ্চি টিভি আছে

🍽️ ১টি বড় ডাইনিং রুম।

🍳 ১টি আধুনিক রান্নাঘর (কিচেন)

🎄সামনে সবুজ খোলা মাঠ

🎋 ভিতরে ফুলের ও ফলের বাগান

বিশেষ অবদান:
অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের #প্রকৌশলী #মোঃ #রকিব #উল্লাহ্‌ স্যারের সার্বিক সহযোগিতা ও দূরদর্শী নির্দেশনায় ছাত্রীনিবাসের পরিবেশ বর্তমান রূপ ধারণ করেছে এবং অত্যন্ত দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। ছাত্রীদের পড়াশোনা ও সুরক্ষার মান উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

সংযুক্ত: ছাত্রীনিবাসের সৌন্দর্য ও বর্তমান পরিকাঠামোর কিছু স্থিরচিত্র নিচে প্রদর্শন করা হলো-

Photos from Barishal Government Polytechnic Institute's post 10/06/2026

১০/০৬/২৬ তারিখ সকাল ১০.০০ টা
৩য় পর্ব মধ্যপর্ব পরীক্ষার নোটিশ।

Photos from Barishal Government Polytechnic Institute's post 02/06/2026

২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্ব মধ্য পরীক্ষা -২০২৬ এর আসন বিন্যাস সংক্রান্ত নোটিশ।

Photos from Barishal Government Polytechnic Institute's post 02/06/2026

ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ার শিক্ষাক্রমের চলতি ২য়, ৩য়,৫ম এবং ৭ম পর্বের পর্ব মধ্য পরীক্ষা-২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষক -কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী

25/05/2026

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর পাওয়ার টেকনোলজি অবসরপ্রাপ্ত ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান জনাব মো. সুলতান আহমদ খান অদ্য ২৫/০৫/২০২৬ তারিখ সন্ধ্যা ৭:২০ টায় শেবাচিম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা আগামী কাল ২৬/০৫/২০২৬ তারিখ সকাল ৭:০০ ঘটিকায় কাউনিয়া ব্রাঞ্চরোড, সেকশন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

Want your school to be the top-listed School/college in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Polytechnic Road, Alekanda
Barishal
8200

Opening Hours

Monday 08:00 - 18:45
Tuesday 08:00 - 18:45
Wednesday 08:00 - 18:45
Thursday 08:00 - 18:45
Saturday 08:00 - 18:45
Sunday 08:00 - 18:45