14/06/2026
ভর্তি চলছে...
ভর্তি চলছে.....
ভর্তি চলছে.......
দুলারহাট মডেল কলেজে বিএ ও বিএসএস কোর্সে ভর্তি চলছে.....
ডিগ্রী (পাস) ১ম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি....
এতদ্বারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুলারহাট মডেল কলেজ এ ডিগ্রি (পাস) কোর্সের আওতায় বিএ ও বিএসএস কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে নিম্নোক্ত তথ্যাদি নিয়ে অফিস চলাকালীন সময়ে কলেজে এসে যোগাযোগ করতে বলা হল.....
** এইচএসসি মার্কশিটের ফটোকপি
**এসএসসি মার্কশিট এর ফটোকপি
**এইচএসসি বা এসএসসি পরীক্ষার এডমিট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
**পিতা ও মাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
**শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর ফটোকপি
**শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি তিন কপি
14/06/2026
যারাপ্রিলিমিনারী টু মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাও তাদের জ্ঞাতার্থে.......
ডিগ্রি শেষে প্রিলিমিনারী টু মাস্টার্স প্রাইভেট কোর্সে যারা ভর্তি হবেন—নিচের কাগজপত্র প্রস্তুত করে রাখুন।
📍কাল বিকাল ৪টায় আবেদন শুরু। যেকোনো একটি কলেজে একটি বিষয়ে আবেদন করে কলেজে ফিসহ কাগজপত্র জমা দিবেন। ভর্তি কনফার্ম!
07/06/2026
আগামীকাল ০৮-০৬-২০২৬ খ্রি: রোজ সোমবার থেকে ডিগ্রী (পাস) কোর্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষা-২০২৫ নিন্মোক্ত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সকলকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হল।
নির্দেশক্রমে...
মো: ইউসুফ আলী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
দুলারহাট মডেল কলেজ।
দুলারহাট, চরফ্যাশন, ভোলা।
03/06/2026
২০২৫ সালের ডিগ্রী (পাস) ১ ম বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন :
বি. দ্র: সকল পরীক্ষার্থীকে অবশ্যই ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ইনকোর্স পরীক্ষা না দিলে সে কোন ভাবেই ফরম পূরণ করতে পারবে না।
31/05/2026
দুলারহাট মডেল কলেজ এর গভর্নিংবডির সম্মানিত সভাপতি জনাব মো: সাখাওয়াত হোসেন মাসুদ স্যারকে দুলারহাট প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করায় তাঁকে অত্র কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
18/05/2026
ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি - ২০২৬
বি.দ্র:- যারা ১ম বর্ষ পরীক্ষা দিয়েছ তাদের জন্য প্রযোজ্য। অফিস চলাকালীন সময়ে কলেজ থেকে ফরম সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা গেল।
17/05/2026
২০২৪ সালের ডিগ্রী (পাস) কোর্সের ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি:
04/05/2026
প্রিলিমিনারী টু মাষ্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির সার্কুলার আসবে কবে ???
13/04/2026
দুলার হাট মডেল কলেজ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব সাখাওয়াত হোসেন (মাসুদ) স্যার, ইসলামী হাসপাতাল মিরপুর শাখায় চিকিৎসারত দুলার হাট শ্রমিক দলের সভাপতি জনাব রফিক মেম্বার কে দেখতে যান এবং তার খোজ খবর নেন। দুলারহাট মডেল কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
08/04/2026
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
দুলার হাট মডেল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব নুর আলম অভি স্যারের বাবা শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !
তার মৃত্যুতে দুলারহাট মডেল কলেজ পরিবার গভীর ভাবে শোকাহত। 🙏😭