11/07/2025
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ বগুড়া। এসএসসি পরিক্ষা -২০২৫. এর ফলাফল...
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NISHINDARA FAKIR UDDIN SCHOOL & COLLEGE,BOGRA., High School, Nishindara, Bogura.
11/07/2025
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ বগুড়া। এসএসসি পরিক্ষা -২০২৫. এর ফলাফল...
15/10/2024
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ বগুড়া।
এইচএসসি /২৪ রেজাল্ট।
মোট পরিক্ষার্থী ৩১৫ জন,পাশ করেছে ৩১১জন। মোট এ + ৬৩জন,মোট পাশের হার ৯৮.৭৩%।বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থী ১২২ জন, এ+ ৫৪ জন।পাশের হার ১০০%।মানবিক বিভাগে মোট পরিক্ষার্থী ১৮২জন,পাশ করেছে ১৭৮জন। এ+ ০৯জন,।
ব্যবসায় শিক্ষা বিভাগ,মোট পরিক্ষার্থী ১২ জন,পাশ করে ১০০%। গড় পাশের হার ৯৮'৭৩%।
রমজান থেকে আমাদের শিক্ষা
রমজান আমাদের যে শিক্ষা দেয়
ইসলাম শান্তি ও মঙ্গলের ধর্ম। অশান্তি কিংবা বিশৃঙ্খল জীবন কাম্য নয়। মানুষ চায় না অসুস্থ জীবন। মহান আল্লাহও চান মানুষ তাঁর বান্দার জীবন বিশৃঙ্খলাপূর্ণ হোক। আল্লাহর নৈকট্য এবং জান্নাত পেতে প্রয়োজন ঐশী বিধান তথা ইসলামি রীতিনীতি। যার কল্যাণ দেড় হাজার বছর আগে থেকে প্রমাণিত হয়ে এসেছে।
কোরআন এবং রাসুল (সা.)-এর হাদিস এমন এক আশ্রয়, যেখানে শুরু থেকে এ পর্যন্ত সাম্প্রতিক সব সমস্যার সমাধান পাওয়া যায়। নিরপেক্ষ দৃষ্টিতে লক্ষ্য করলেই তা বোঝা সম্ভব। আর কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে, আরবি বারো মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস রমজান; যে মাসের উপকারিতা ও কল্যাণ পূর্ব থেকে এ পর্যন্ত পরীক্ষিত। আরও উল্লেখ রয়েছে এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা যা যা শিখতে পারবো।
রমজানে সিয়াম ও আনুষাঙ্গিক ইবাদতের মাধ্যমে যা শিখতে পারবো তা হলো—
১. তাকওয়া অর্জন: এ সম্পর্কে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম (রমজানের) ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যেন তোমরা তাক্বওয়া অর্জন করতে পারো। (সূরা বাকারা, আয়াত : ১৮৩)
উক্ত আয়াতের তাক্বওয়া মানে– আল্লাহকে ভয় করার মতো ভয় করা। যাবতীয় পাপাচার থেকে দূরে থেকে পরহেজ (সংযম, মিতাচার, অসৎকাজ থেকে সাবধানতা) করাকে অব্যহত রাখা।
২. ধৈর্য ধারণ: হাদিসে এসেছে, হজরত আবু ওসমান আন-নাহদি থেকে বর্ণিত। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ধৈর্যের মাস হলো রমজানের রোজা রাখা এবং প্রতি মাসে তিন দিন রোজা রাখা, যা সারা বছরের রোজা বলে গণ্য। (সুনানে নাসাঈ, হাদিস : ২৪০৮, মুসনাদে আহমাদ, হাদিস : ৭৫৭৭)
এই হাদিসের অর্থ হচ্ছে—অনাহার-অর্ধাহারে জীবন কাটানো মানুষের কষ্ট বুঝে গরিব-দুঃখীদের পাশে থাকা।
৩. পাপমুক্ত জীবন: ইফতারের পূর্ব মুহূর্তে এবং শেষ রাতে ইস্তেগফারের মাধ্যমে পেছনের গোনাহ থেকে ক্ষমা চাওয়া, আর সামনের এগারো মাস পাপমুক্ত থাকার অনুশীলন করতে শেখা। হাদিসে এসেছে, হজরত জাবের (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তায়ালা প্রত্যহ ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। (ইবনে মাজাহ, হাদিস : ১৬৪৩)
৪. নেক কাজ বেশি বেশি করা: ব্যবসায়ীদের ব্যবসায় ভালো কেনাকাটার বিশেষ মৌসুম থাকে। যখন ব্যবসায় খুব জমজমাট ও লাভজনক হয়। তখন বছরের অন্য সময়ের চেয়ে বেশি আয় হয়। আখেরাত ব্যবসায়ীদের মৌসুম হলো—রমজান মাস। কেননা এ মাসে প্রতিটি আমলের সাওয়াব অনেক গুণ বেশি হয়। হাদিসে এসেছে, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। আর যে এ মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলো। (কানযুল উম্মাল, হাদিস : ২৩৭১৪)
৫. দোয়া কবুল হওয়া: সুখ-দুঃখে যিনি পাশে থাকেন, তিনিই একমাত্র ভরসা। একজন মুমিন সবসময় আল্লাহর প্রতি নির্ভরশীল। এ নির্ভরশীলতা অব্যহত রাখতে মহান রব রমজান মাসের যে কোনও সময় বান্দার ডাকে সাড়া দিয়ে তা কবুল করেন। হাদিসের ভাষায়, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। (১) রোজাদারের দোয়া; ইফতার পর্যন্ত। (২) ন্যায়পরায়ণ শাসকের দোয়া। (৩) মজলুমের দোয়া। (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ১৫৮)
৬. একনিষ্ঠতা: রোজাই একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির (একনিষ্ঠতা বা ইখলাস) জন্য আমল করার শিক্ষা দেয়। কেননা সামনে হাজারও সুযোগ থাকা স্বত্ত্বেও দিনের বেলায় রেস্তোরাঁ কিংবা ভোজনশালায় গিয়ে খেয়ে বাইরে এসে রোজার অভিনয় করা যায়। কিন্তু তা না করে আল্লাহর সন্তুষ্টির লক্ষে বারো থেকে ষোলো ঘণ্টা না খেয়ে, না পান করে এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে। হাদিসে কুদসিতে এসব মুমিনের পুরস্কারের কথা উল্লেখ করে আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেন, আল্লাহ তায়ালা বলেছেন, রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য (আমল অনুযায়ী ফলাফল পাবে)। কিন্তু রোজা আমার (সন্তুষ্টির) জন্য। তাই আমি এর প্রতিদান (মাধ্যম ছাড়া সরাসরি আমি) দেবো।' (সহিহ বোখারি, হাদিস : ১৯০৪)
(সংগৃহীত)
19/01/2024
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণি কর্মচারী পারুল বেগমের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে দু আ মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানে মাননীয় সভাপতি।
মরহুম পরিবারকে প্রতিষ্ঠনের পক্ষ হতে ২ লক্ষ টাকা নগদ ও চেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
12/12/2023
আজ নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ বগুড়া, এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোওয়া মহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মিসেস তহমিনা হায়দার, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিন আল মেহেদী,পশ্চিম বগুড়া সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ খোরশেদ আলম,দাতা সদস্য ইশতিয়াক হায়দার সঞ্চয় ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ,মোঃ আব্দুল গফুর ফকির।
26/11/2023
ফকির উদ্দিন স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩।
মোট পরীক্ষার্থী ২৫৮ জন।
পাস করেছে ২৪৭ জন।
জিপিএ ৫ পেয়েছে ২৫ জন।
পাশের হার ৯৬.১১%
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ এর ৪র্থ শ্রেণীর কর্মচারি পারুল ( আয়া) খালা গতকাল পবিত্র ওমরাহ হজ্জ পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
13/10/2023
কর্মজীবন এর সমাপ্তি ঘটিয়ে আজ শেষবারের মতো হাজিরা খাতায় সাইন করলেন সিনিয়র শিক্ষক মোঃ ওয়াজেদুর রহমান (ওয়াজেদ) স্যার
আরো একটি রত্ন কে অবসরে পাঠালো নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ । স্কুল প্রতিষ্ঠার পরপর ই ফকির উদ্দিনে যোগদান করেন তিনি। সুদীর্ঘ ২৯ বছর যাবৎ এই প্রতিষ্ঠানে মানুষ গড়ার কারিগর হিসেবে নিযুক্ত ছিলেন। আমরা যারা ফকির উদ্দিনে স্কুলে পড়েছি , আমরা জানি স্যার কেমন হাস্যরসিক একজন মানুষ। তার দৌড়ানি খায়নি এমন ছাত্র এই প্রতিষ্ঠানে খুব ই কম। তার হাতে গড়া অনেক ছাত্র আজ ভালো ভালো পর্যায়ে আছেন। তিনি অতি সহজেই আমাদের আপন করে নিতেন তার পড়ানোর কৌশল দিয়ে । তার হাতে জাদু আছে , যার কারণে এত্ত সুন্দর রান্না করেন তিনি। সবমিলিয়ে ফকির উদ্দিন হারালো একজন সফল শিক্ষক , একজন রসিক এবং একজন সফল পিতা । স্যার ভালো থাকুক এইটাই আমাদের চাওয়া , স্যার দোয়া রাখবেন আমাদের জন্য। যেন লাখো মানুষ এর সামনে বুক ফুলিয়ে আপনার মতো শিক্ষকের নাম নিতে পারি।
28/07/2023
নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ এর এসএসসি ২০২৩ ব্যাচের ফলাফল। মোট পরিক্ষার্থী ১৩২ জন, পাশ করেছে ১৩১ জন, পাশের হার ৯৯'২৪% ,মোট এ+ ৫২ জন।,বিজ্ঞানে মোট পরিক্ষার্থী ৫১ জন,এ+ পেয়েছে ৪০ জন,, ব্যবসায় শাখা এ+ ১২ জন।
02/04/2023
আজ নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা জনাব হায়দার আলির ১ম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব হযরত আলি, বিশেষ অতিথি ছিলেন টিএমএসএসের প্রধান নির্বাহী জনাব হোসনে আরা।