Abdullah Al Mamun

Abdullah Al Mamun

Share

Officer @ Sonali Bank PLC.

14/06/2026

ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, প্রশাসক নিয়োগ

ডেইলি স্টার অনলাইন রিপোর্ট

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

14/06/2026

ব্রেকিং নিউজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

14/06/2026

🟥 এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নতুন পে-স্কেলে

👉কলেজের প্রভাষক- ৩৬৩০৫/-
👉সহকারী শিক্ষক(১০ম গ্রেড) - ২৬৫৪০/-
👉সহকারী শিক্ষক(১১তম গ্রেড)- ২০৯১০/-

14/06/2026
14/06/2026

Bank Choice List

অফিসার ক্যাশ, পদ সংখ্যা ১৩৩৫ টি

১৷ রুপালী ব্যাংক পিএলসি
২। অগ্রনী ব্যাংক পিএলসি
৩। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
৪। বাংলাদেশ কৃষি ব্যাংক
৫। প্রবাসী কল্যাণ ব্যাংক
৬। বেসিক ব্যাংক পিএলসি

13/06/2026

🎉 আলহামদুলিল্লাহ! ৩,০০০ ফলোয়ার পূর্ণ! 🎉

আপনাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণায় আমাদের এই ছোট্ট পথচলা আজ ৩,০০০ ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে।

প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার এবং গঠনমূলক মতামত আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। আপনাদের আস্থা ও সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।

❤️ ৩,০০০ জন শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আগামী দিনগুলোতেও চাকরি প্রস্তুতি, ব্যাংকিং, ফাইন্যান্স এবং প্রয়োজনীয় তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ ৩,০০০! 🌹
এগিয়ে চলি একসাথে। 🚀

Photos from Abdullah Al Mamun's post 13/06/2026

আপনার মতে আজকের ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের প্রেডিকশন কি???

13/06/2026

⚽🇨🇦 কানাডায় ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব ডিজে সঞ্জয়! 🇧🇩🎧

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর FIFA World Cup 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিজে সঞ্জয়ের উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।

স্থানীয় মঞ্চ থেকে আন্তর্জাতিক অঙ্গন—নিজের প্রতিভা, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, স্বপ্ন দেখতে জানলে বাংলাদেশের তরুণরাও বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারে।

অভিনন্দন ডিজে সঞ্জয়! আপনার এই অর্জন নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশের নাম আজ বিশ্বকাপের মঞ্চে—এটাই সবচেয়ে বড় আনন্দ। 🇧🇩❤️🌍

12/06/2026

মনে করেন, একটি ব্যাংকে কাস্টমারগণ ১,০০০ কোটি টাকা ডিপোজিট/আমানত রেখেছে 🔥

সেটা যদি শরীয়াহ ভিত্তিক ব্যাংক হয় তাহলে ব্যাংকিং নিয়ম অনুযায়ী সেই ব্যাংকটি ৯১০ কোটি টাকা (Investment to Deposit ratio is 91%) বিনিয়োগ করতে (ঋণ দিতে) পারে।

আমানতের ৪% টাকা (৪০ কোটি) সেই ব্যাংকটির নামে সেন্ট্রাল ব্যাংকে যে একাউন্ট থাকে সেখানে জমা রাখতে হয়। এই বিষয়টাকে বলে CRR (Cash Reserve Requirement)। এই টাকা না রাখতে পারলে জরিমান হয়।

আমানতের আরও ৫.৫% টাকা (৫৫ কোটি) সেই ব্যাংকটি তার ভল্টে রাখতে পারে, গোল্ড-সিলভার-ফরেন কারেন্সি কিনতে পারে, সরকারি সিকিউরিটিজ যেমন সুকুক কিনতে পারে। এই বিষয়টাকে বলে SLR (Statutory Liquidity Ratio)। এটা রাখতে ব্যর্থ হলেও ব্যাংকটির বিরুদ্ধে জরিমানা হয়।

এই CRR এবং SLR রাখার উদ্দেশ্য হলো আমানতকারীরা টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংক যেন টাকা ফেরত দিতে পারে। এই বিষয়টাকে বলে তারল্য বা লিকুইডিটি।

অর্থাৎ ব্যাংকটির লিকুইডিটির পরিমাণ ৯৫ কোটি টাকা। অবশ্য কোনো ব্যাংক চাইলে এর বেশিও রাখতে পারে। কিন্তু বেশি রাখলে ঋণ দেয়ার পরিমাণ কমে যায়। মানে ব্যাংকের আয় কমে যায়।

ইহা কেনো ৪% + ৫.৫% মানে ৯.৫% মাত্র.? 🤷‍♂️

কারণ দীর্ঘদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আমানতের গড়ে ৯.৫% এর বেশি কাস্টমারগণ একসাথে উত্তোলন করে না।

পৃথিবীর বিভিন্ন দেশে এই রেট বিভিন্ন রকম, প্রয়োজনে সেন্ট্রাল ব্যাংক এই রেট বাড়াতে বা কমাতে পারে।

এখন মনে করেন, কোনো ব্যাংক সম্পর্কে আমানতকারীদের আস্থার সংকট তৈরি হলো অথবা ব্যাংকটি সম্পর্কে হঠাৎ গুজব ছড়ানো হলো 🛑

সেই পরিস্থিতিতে যদি কয়েক দিনের মধ্যে গ্রাহকেরা ৩০০–৪০০ কোটি টাকা তুলতে চান, তাহলে ব্যাংকের হাতে পর্যাপ্ত নগদ থাকবে না।

কারণ লিকুইডিটি বাবদ ৯৫ কোটি টাকা ছাড়া বাকি টাকা ব্যাংকটি ঋণ দিয়েছে (বিনিয়োগ করেছে)
বিতরণকৃত এই ঋণের টাকা ব্যাংকটি চাইলেই তৎক্ষনাৎ আদায় করতে পারে না। কারণ যারা ঋণ নিয়েছে তারাও সেই টাকা বিনিয়োগ করে ব্যবসা করছে।

সেই অবস্থায় ব্যাংকটি প্রথমে তারল্য সংকটে পড়বে।

দূর্ভাগ্যবশত কিছু কাস্টমারকে টাকা ফেরত দিতে ব্যাংকটি ব্যর্থ হলে বাকি কাস্টমারগণ ভয় পেয়ে টাকা উত্তোলনের চাপ আরও বাড়িয়ে দিবে।

তখন ব্যাংক রান শুরু হতে পারে 🔥🔥

ব্যাংক রান (Bank Run) কী?

ব্যাংক রান হলো এমন একটি পরিস্থিতি, যখন কোনো ব্যাংকের আমানতকারীরা হঠাৎ করে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হয়ে একসঙ্গে তাদের টাকা তুলে নিতে শুরু করেন।

সাধারণত ব্যাংকে জমা রাখা সব টাকা নগদ অবস্থায় থাকে না। ব্যাংক সেই অর্থের একটি অংশ ঋণ ও বিনিয়োগে ব্যবহার করে। তাই অনেক মানুষ একই সময়ে টাকা তুলতে এলে ব্যাংক সংকটে পড়ে যেতে পারে।

আমানতকারীদের মধ্যে যদি এই আতংক তৈরি হয় যে, “অন্যরা আগে টাকা তুলে নিলে আমি হয়তো পরে পাব না।” তাহলে ব্যাংক রান ঠেকানো কঠিন! 🛑

ইতিহাসের সর্বশেষ ব্যাংক রানের উদাহরণ হলো যুক্তরাষ্ট্রের ১৪তম বৃহত্তর ব্যাংক Silicon Valley Bank এর কলাপ্স 🔥

মানুষ যখন বিশ্বাস হারিয়ে একসঙ্গে টাকা তুলতে শুরু করে, তখন পৃথিবীর সবচেয়ে সুস্থ ব্যাংকও সংকটে পড়তে পারে।

আস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই 🤷‍♂️

©______FinLit Masud

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chattogram
Chittagong