Al Quran Academy - Mutafarriqa Section

Al Quran Academy - Mutafarriqa Section

Share

Learn to succeed in here and the hereafter..... In Bangladesh, students spend 4-6 years of their study-life for this great endeavor. Amin.

আসসালামু আলাইকুম।
মহামহিম আল্লাহ তা'য়ালার পবিত্র কুরআন হৃদয়ে ধারণ করা নিঃসন্দেহে একটি মহান কাজ। বাংলাদেশে প্রচলিত হিফজখানায় ছাত্ররা তাদের জীবনের ৪-৬ বছর এ মহান কাজে ব্যয় করে। এসময় স্বাভাবিকভাবে তারা সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত থাকে। ফলে তারা সাধারণ শিক্ষায় ৪-৬ বছর পিছিয়ে পড়ে।

এ সময়টুকু সমন্বয় সাধনের লক্ষ্যে আপনার হাফিজ সন্তানের জন্য, আমরা সাজিয়েছি বিশেষ কোর্স। যেখানে তারা প্রথম ৫ বছরে মাধ্যমি

17/06/2026

কোরআন ক্লাসে শিক্ষার্থীরা উস্তাযকে পড়া শুনাচ্ছে..

15/06/2026

সব ছাত্রের শেখার গতি একরকম হয় না। কেউ দ্রুত বোঝে, কেউ একটু সময় নেয়। যারা পড়ালেখায় কিছুটা পিছিয়ে পড়েছে তাদের অবহেলা না করে বুকে টেনে নিয়ে আছরের পর আমাদের বিশেষ মেহনত..
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উস্তাদদের উত্তম জাজা দান করুন এবং বাচ্চাদের ইলমে দ্বীনের আলোয় আলোকিত করুন। আমিন।

12/06/2026

আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন সুশৃঙ্খল পরিবেশে একসাথে খাবার গ্রহণ করে, যা তাদের মাঝে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে সহায়ক হয়।

10/06/2026

আলহামদুলিল্লাহ, মাগরিবের সালাত।

08/06/2026

পরীক্ষার রুটিন দেখার পর বুক দুরুদুরু কাঁপন আর মনে মনে পরীক্ষার দিনক্ষণ গোনার গল্পটা সবারই এক...

06/06/2026

আলহামদুলিল্লাহ, দীর্ঘ বিরতির পর...

05/06/2026

প্রিয় শিক্ষার্থীরা,

আজ তোমরা সবাই নিজ নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হবে, ইনশাআল্লাহ। তাই যাত্রাপথে ও মাদ্রাসায় পৌঁছার পর নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে

রওনা হওয়ার পূর্বে
🔹 পিতা-মাতা ও পরিবারের সদস্যদের থেকে দোয়া নিয়ে বের হবে।
🔹 আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হবে।
🔹 প্রয়োজনীয় বইপত্র, কাপড়-চোপড় ও ব্যক্তিগত জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে নিবে।
🔹 কোনো কিছু ফেলে আসছো কিনা তা যাচাই করে নিবে।

যাত্রাপথে
🔹 বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে—

بِسْمِ اللهِ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

🔹 সফরের দোয়াগুলো পড়বে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে।
🔹 কখনো তাড়াহুড়ো করবে না। মনে রেখো—সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
🔹 গাড়িতে শৃঙ্খলা বজায় রাখবে।
🔹 উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকবে।
🔹 জানালা দিয়ে শরীরের কোনো অংশ বাইরে বের করবে না।
🔹 নিজের ও অন্যের নিরাপত্তার প্রতি খেয়াল রাখবে।

মাদ্রাসায় পৌঁছার পর
🔹 সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে।
🔹 উস্তাদদের সাথে সাক্ষাৎ করে সালাম দিবে।
🔹 উপস্থিতি খাতায় অবশ্যই সাক্ষর করবে।
🔹 নিজের রুম, বিছানা ও বইপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখবে।
🔹 সহপাঠীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে।
🔹 নতুন উদ্যমে পড়াশোনা, ইবাদত ও আত্মগঠনের নিয়ত করবে।

মনে রেখো, ছুটির পর মাদ্রাসায় ফিরে আসা মানে শুধু ক্যাম্পাসে ফিরে আসা নয়; বরং নতুন উদ্যমে ইলম, আমল ও আখলাকের পথে আবার যাত্রা শুরু করা।

আল্লাহ তাআলা তোমাদের সফরকে নিরাপদ, সহজ ও বরকতময় করুন এবং সবাইকে সুস্থ-সুন্দরভাবে মাদ্রাসায় পৌঁছার তাওফিক দান করুন—আমিন।

04/06/2026

রিমাইন্ডার

আগামীকাল মাগরিবের পূর্বেই সকল শিক্ষার্থীকে অবশ্যই মাদ্রাসায় উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিয় শিক্ষার্থীরা,
ছুটির দিন যেমন আনন্দ ও উৎসাহের সাথে ১০০% ক্যাম্পাস ত্যাগ করেছিলে, আশা করি খোলার দিনও একই উৎসাহ, উদ্দীপনা ও দায়িত্বশীলতার সাথে মাদ্রাসায় ফিরে আসবে।

সম্মানিত অভিভাবকবৃন্দ,
সন্তানদের নির্ধারিত সময়ে মাদ্রাসায় পৌঁছে দেওয়া আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আশা করি বিষয়টিকে গুরুত্ব দিয়ে সন্তানকে সময়মতো মাদ্রাসায় পৌঁছে দিবেন।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে নিরাপদে মাদ্রাসায় পৌঁছার তাওফিক দান করুন এবং তাদের ইলম, আমল ও আখলাকে বরকতময় করুন—আমিন।

02/06/2026

সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

আগামী মাসের ৪ তারিখ থেকে আমাদের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে, ইনশাআল্লাহ।

তাই সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনাদের সন্তানের কোনো প্রয়োজনীয় কাজ—যেমন ডাক্তার দেখানো, প্রয়োজনীয় কেনাকাটা, আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ, ঘুরাঘুরি বা অন্যান্য ব্যক্তিগত কাজ থাকলে এই ছুটির মধ্যেই সম্পন্ন করার চেষ্টা করুন।

আমাদের প্রত্যাশা, মাদ্রাসা খোলার পর শিক্ষার্থীরা যেন পূর্ণ প্রস্তুতি ও মানসিক প্রশান্তি নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে এবং পরীক্ষার পূর্বে কোনো অতিরিক্ত ছুটির প্রয়োজন না হয়।

প্রিয় শিক্ষার্থীরা, ছুটির সময়টুকুও যথাসম্ভব কাজে লাগাবে, পড়াশোনার প্রতি যত্নবান থাকবে।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে ইলমে নাফে' দান করুন—আমিন।

Photos from Al Quran Academy - Mutafarriqa Section's post 01/06/2026

মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান- জুন-২৬ বিজয়ীদের পুরস্কার প্রদান।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kadhurkhil, Boalkhali, Chattogram
Chittagong
4368