Dars for Youth

Dars for Youth

Share

Transforming Madrasah Community! At Dars for Youth, we are the architects of dreams, the catalysts of change.

Dars for Youth: Bringing Change to Bring Revolution

In a world of endless possibilities, Dars for Youth stands as a beacon of hope, a passion project led by the visionary Hafez Rifat Mahmud Rabbani. We're not just another organization; we're a force of nature, driven by volunteers and dedicated to propelling Madrasa Students towards greatness. Our mission is to uplift, to inspire, to equip these

17/06/2026

পবিত্র হিজরি নববর্ষের শুভেচ্ছা!

নতুন বছরটি আপনার ও আপনার পরিবারের জন্য সুখ, শান্তি এবং আল্লাহর রহমতে ভরপুর হোক।

Photos from Dars for Youth's post 08/06/2026

গতকাল Dars for Youth-এর সদস‍্যদের জন্য চমৎকার একটি ট্রেনিং সেশন আয়োজন করা হয়েছে। সেশন পরিচালনা করেন আমাদের প্রতিষ্ঠাতা Hz Rifat Mahmud Rabbani

বড় বড় কোম্পানিগুলোর হায়ারিং প্রসেস, স্কলারশিপ প্রোভাইডারদের সাইকোলজি, আর একটা অর্গানাইজেশনের HR টিম কীভাবে কাজ করে ও বেস্ট ক্যান্ডিডেট খুঁজে বের করে, এই সবকিছু নিয়ে আলোচনা হয়েছে গতকালের সেশনটিতে।

ক‍্যারিয়ার শুরুর আগেই নিজেদের দক্ষতা ঝালিয়ে নিয়ে ভবিষ্যতের জন‍্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার এই যাত্রায় আমাদের সদস্যদের উচ্ছ্বাস ছিল দেখার মতো!

ধন্যবাদ সবাইকে সেশনটিতে যোগ দেওয়ার জন্য।

Dars for Youth - Center for Career & Skill Development

08/06/2026

বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের ইতিমধ্যে ইমেইল পাঠানো হয়েছে।

আবেদনকারী সকল শিক্ষার্থীদের নিজ নিজ ইমেইল চেক করার এবং ইমেইলে উত্তর দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করার জন‍্য অনুরোধ জানানো হচ্ছে।

ধন্যবাদ!

06/06/2026

বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা!

শুদ্ধ উচ্চারণে কথা বলা শুধু ব্যক্তিকেই সমৃদ্ধ করে না, বরং আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ এবং পেশাগত সফলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন মানুষের কথা বলার ধরনই অনেক সময় তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরে।

বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা নিয়মিত বক্তব্য প্রদান তথা পাবলিক স্পিকিং, দাওয়াহ ও বিভিন্ন মঞ্চভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। তাই তাদের ভাষা ও উচ্চারণকে আরও সুন্দর, সাবলীল ও প্রভাবশালী করে তুলতে আমরা Dars for Youth আয়োজন করতে যাচ্ছি বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা।

🎙️ কর্মশালায় যা থাকছে:
• বাংলা শুদ্ধ উচ্চারণের মৌলিক নিয়ম
• সাধারণ উচ্চারণগত ভুল ও তার সংশোধন
• আবৃত্তির কৌশল ও কণ্ঠস্বরের ব্যবহার
• আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অনুশীলন
• অভিজ্ঞ প্রশিক্ষকের দিকনির্দেশনা

⚠️ সীমিত সংখ্যক অংশগ্রহণকারীকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হবে। তাই আগ্রহীদের দ্রুত আবেদন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।

✅ জেনারেল ও মাদ্রাসা উভয় ধারার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। তবে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের জন্য: কমেন্টে দেওয়া ফর্ম পূরণ করুন।

আপনার কণ্ঠ হোক আরও শুদ্ধ, সাবলীল ও প্রভাবশালী।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজ-এ।

04/06/2026

একটি সংগঠনের ভবিষ্যৎ নির্ভর করে সঠিক মানুষকে খুঁজে বের করা এবং গড়ে তোলার উপর।

এই লক্ষ্যকে সামনে রেখে Dars for Youth আগামী ৭ই জুন আমাদের সদস্যদের জন্য একটি বিশেষ Professional Recruitment, Interview & Talent Assessment Masterclass আয়োজন করছে।

এই প্রশিক্ষণে আমরা শিখবঃ

1️⃣ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও Leadership Programs কীভাবে Candidate মূল্যায়ন করে
2️⃣ বড় বড় MNC ও Corporate প্রতিষ্ঠানগুলো কীভাবে Recruitment Process পরিচালনা করে
3️⃣ Interview-এর মাধ্যমে Leadership Potential, Commitment এবং Growth Mindset কীভাবে চিহ্নিত করা যায়
4️⃣ Professional Evaluation Rubric ও Scoring System
5️⃣ Talent Identification ও Team Building Framework
6️⃣ Dars-এর Official Recruitment & Onboarding SOP

আমাদের লক্ষ্য শুধু সদস্য সংগ্রহ নয়, বরং ভবিষ্যতের জন‍্য দক্ষ ও প্রভাবশালী নেতৃত্ব তৈরি করা।

[বিঃদ্র] এটি শুধুমাত্র Dars for Youth-এর সদস্যদের জন্য একটি Exclusive Training Session।


Photos from Dars for Youth's post 02/06/2026

Impact Tour: Shahchand Awliya Chapter

মাদ্রাসা শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে Impact Tour-এর মূল সেশন পরিচালনা করেন Dars for Youth-এর প্রতিষ্ঠাতা হাফেজ রিফাত মাহমুদ রাব্বানী।

সেশনে তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং দেশের বাইরে পড়াশোনার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করেন। পাশাপাশি ভাষা দক্ষতার গুরুত্ব তুলে ধরতে আয়োজন করেন Interactive Quiz এবং অংশগ্রহণমূলক কার্যক্রম।

তবে এই সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা। তিনি তাদের সামনে এমন এক ভবিষ্যতের চিত্র তুলে ধরেন, যেখানে একজন মাদ্রাসা শিক্ষার্থীও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে, নেতৃত্ব দিতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে পারে।

জ্ঞান, অনুপ্রেরণা এবং সম্ভাবনার এক অনন্য সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা।

#𝖲𝗄𝗂𝗅𝗅𝖣𝖾𝗏𝖾𝗅𝗈𝗉𝗆𝖾𝗇𝗍

Photos from Dars for Youth's post 01/06/2026

Impact Tour: Shachand Awliya Chapter

শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সামনে জ্ঞান ও আত্মউন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন Dars for Youth -এর সম্মানিত সদস্য মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসাইন।

আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে মাদ্রাসা শিক্ষার্থীরাও আগামী দিনের নেতৃত্ব, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের অংশ হতে পারে। সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Photos from Dars for Youth's post 31/05/2026

Impact Tour: Shachand Awliya Chapter

এবারের Impact Tour নিয়ে আমরা ছুটে গিয়েছিলাম শাহচান্দ আউলিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা'র শিক্ষার্থীদের কাছে। জ্ঞান, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত এই আয়োজনের সূচনা করেন Dars for Youth-এর সম্মানিত সদস্য মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুক।

উল্লেখ্য, এই প্রোগ্রামটি বাস্তবায়নের পেছনে ফারুক এবং তাঁর সহপাঠিদের দীর্ঘদিনের পরিকল্পনা, আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নিষ্ঠা ও সহযোগিতার ফলেই আমরা শিক্ষার্থীদের জন্য একটি অর্থবহ সেশন আয়োজন করতে সক্ষম হয়েছি।

টিম দার্স এর পক্ষ থেকে ফারুক এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

31/05/2026

সপ্তাহে অন্তত একটি সুন্নাত শিখুন, আমল করুন এবং অন্যদেরকেও শিখতে উৎসাহিত করুন।

30/05/2026

হাসান আল বুসরী (রহঃ) এর একটি শিক্ষা দিয়ে শুরু হোক নতুন সপ্তাহ।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chittagong
4100