Mohammed Kamal Uddin High School

Mohammed Kamal Uddin High School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammed Kamal Uddin High School, School, Khalashi pukur par, Khaza Road, Chittagong.

09/06/2026

শোকবার্তা

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নাদিমুল ইসলাম শারাফাত, রোল নং -০১, ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

শোকাতে,
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।

12/04/2026

🔶🔶🔶🔶🔶 নোটিশ 🔶🔶🔶🔶🔶

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল, ২০২৬ইং রোজ সোমবার থেকে ১৫ এপ্রিল, ২০২৬ইং রোজ বুধবার পর্যন্ত বিদ্যালয়ের সকল প্রকার শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখিত ছুটি শেষে আগামী ১৬ এপ্রিল, ২০২৬ইং রোজ বৃহস্পতিবার হতে যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

অতএব, সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিষয়টি অবগত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রধান শিক্ষক
রোগন আরা বেগম
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।

03/04/2026

শোক সংবাদ
অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রতিষ্টাতা মহোদয় ডিসি কামাল সাহেবের বড় ভাই হাজী এখলাছুর রহমান ইনতেকাল ফরমায়েছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি এবং বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি।

20/02/2026

মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, *শব-ই-কদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ ২০২৬, বৃহস্প্রতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

আদেশক্রমে
রোগন আরা বেগম
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়

19/02/2026

কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১.০২.২০২৬ ইংরেজি, রোজ শনিবার,
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে।তাই উক্ত দিন সকাল ১০.০০ ঘটিকার মধ্যে সকলের উপস্থিতি কামনা করছি।

অনুরোধক্রমে
রোগন আরা বেগম
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Khalashi Pukur Par, Khaza Road
Chittagong
4212