28/05/2026
Rooted in faith and guided by compassion, Eid-ul Adha is a time to reflect on the importance of sacrifice, unity, and giving back to others.
PMKS extends heartfelt Eid Mubarak to you and your loved ones.
23/05/2026
শোক সংবাদ-
পোমরা মডেল কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক
বাবু অন্তর দাশ এর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
তাঁর হাসিমাখা মুখ, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা চিরদিন স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে।
তাঁর এই আকস্মিক বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
তিনি যেন প্রয়াত আত্মাকে চিরশান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।
শোকার্তে : পোমরা মডেল কিন্ডারগার্টেন স্কুল'র পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও শিক্ষার্থী-অভিভাবকবৃন্দরা।
03/05/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
পোমরা মডেল কিন্ডারগার্টেন স্কুলে তিনজন সহকারী শিক্ষক (১জন মহিলা, ২জন পুরুষ) পদে নিয়োগ দেওয়া হবে। উক্ত প্রার্থীরা নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন।
22/04/2026
দেশের বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় পোমরা মডেল কিন্ডারগার্টেন স্কুলের গৌরবউজ্জ্বল সাফল্য।
রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরিচালনায় ডা: এস.এম.কাউসার মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ইং গোল্ড মেডেল ১জন, ট্যালেন্টপুল ৮জন, প্রথম গ্রেড ৪জন এবং সাধারণ গ্রেড ৬জন। সর্বমোট ১৯জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ইং ট্যালেন্টপুল ১১জন এবং সাধারণ গ্রেড ২৪জন। সর্বমোট ৩৫জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
রাঙ্গুনিয়া এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষা ২০২৫ইং সাধারন গ্রেড ৪জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
সর্বপরি ২০২৫ সালের দেশ সেরা বিভিন্ন মেধা বৃত্তিতে সর্বমোট ৫৮টি বৃত্তি প্রাপ্ত হয়েছে যা পোমরা মডেল কিন্ডারগার্টেনের সাফল্যের এক স্বর্ণালি অধ্যায়।
পোমরা মডেল কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটি, অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে জানাই পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন।
20/03/2026
ঈদের আনন্দময় উপলক্ষ্যে, পোমরা মডেল কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে আপনাকে এবং আপনার প্রিয়জনকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এই বিশেষ দিনটি আমাদের হৃদয় এবং আত্মার কাছাকাছি নিয়ে আসুক এবং শান্তি, সমৃদ্ধি এবং আনন্দে আমাদের জীবনকে পূর্ণ করুক।
ঈদ মোবারক!