Hazabarolo.com

Hazabarolo.com

Share

Hazabarolo.com-হযবরল.কম is a reliable online-based educational blog in Bangladesh. Eve

03/09/2023
26/07/2023

*হিসেবের খাতা খুলে বসেছিলাম,,,,,
হিসেব করে মনে হল , আরেহ! আমি তো বেশ ভালোই আছি! ফরজ নামাজ ঠিক মতো পড়ি। ইশরাকের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, প্রতিদিন পৃষ্ঠা ভরে তিলাওয়াত করি! সুযোগ মতো দান সদকা করি! আর কি লাগে! জান্নাতে যাওয়া তো সহজ!
কিন্তু হঠাৎ কে যেন মনে ধরিয়ে দিল কুরআনে আয়াত ,
"লোকেরা কি মনে করে রেখেছে, “আমরা ঈমান এনেছি” কেবলমাত্র একথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর পরীক্ষা করা হবে না?"
~আনকাবুত :১
পরীক্ষা করা হবে! ভাবতে লাগলাম আমাকে কি পরীক্ষা করা হচ্ছে? আমি কেমন পরীক্ষা দিচ্ছি?
হিসেবে পাতায় কালো ছায়া দেখা দিল...
আমি দেখলাম , আমি তো কুরআন তিলাওয়াত করি। কিন্তু অর্থ বুঝে পড়ি না! আবার অর্থ বুঝে পড়লেও সে অনুযায়ী আমল করি না! আবার নিজে আমল করলেও অন্যকে দাওয়াত দেই না! আমিতো ক্ষতির মধ্যে পড়ে গেলাম!
"নিশ্চয়ই মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে।তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে।"
~আসর :২-৩
আমি দেখলাম , আমি তো সত্য কথা বলি। স্ট্রেইট ফরোয়ার্ড! সবসময় সামনেই মানুষকে দোষ বলে দেই।কাউকে ছেড়ে দিয়ে কথা বলি না! অথবা সামনে বলতে না পারলেও পেছনে বলি! গীবত কি করি!? সত্যি কথাই তো বলি! হায়! আমি তো লুমাযাহ হয়ে গেলাম! ধ্বংসের কাতারে পড়ে গেলাম!
"ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনা সামনি) লোকদের ধিক্কার দেয় এবং (পেছনে) নিন্দা করতে অভ্যস্ত।"
~হুমাযাহ:১
আমি দেখলাম , আমি তো একটু বেশি খোঁজ খবর নেই। ফোনে কথা বলতে নিলে সময়ের হুশ থাকে না। দাঁড়ি কমা সহ আমাকে সব কথা বলতে হয় এবং শুনতে হয়। আমার বাসায় কেউ এলে আমি খোঁজ খবর নিতে এত‌ই মশগুল হয়ে যাই যে আমার দ্বীনি দাওয়াতের কথা মনে থাকে না! আমি দুনিয়া নিয়ে গল্পে মাতি! কার বাড়ি আছে , কার কতো জমি আছে, কে কার ছেলে মেয়েকে কোথায় বিয়ে দিল, কে কার বিয়েতে কি গিফট দিল ,আরো কত কি!! অথচ এগুলো আমার কোনো কাজেই আসবে না! আচ্ছা আমি কি মুমিন হতে পারলাম!?
"নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মু’মিনরা। যারা নিজেদের নামাজে বিনয়াবত হয়।যারা বেহুদা কথা ও কাজ থেকে দূরে থাকে।"
( মু'মিনুন: ১-৩)
আমি প্রতিবেশী - আত্মীয়দের সাথে ধন সম্পদের প্রতিযোগিতায় মেতে থাকি। আমার বিল্ডিং সবচেয়ে উঁচু হ‌ওয়া চাই! আমি যেন ভোগবিলাসে কারো চেয়ে পিছিয়ে না থাকি! ওর যে বিলাস সামগ্রী আছে আমার তা চাই! অথচ...
"....আর এ দুনিয়াটা তো নিছক খেল তামাশার বস্তু ছাড়া আর কিছুই নয়।।"( ইমরান:১৮৫)
আমি দেখলাম ,আমি পদে পদে অহেতুক ধারণা পোষণ করি!গীবত করি।দোষ খুঁজে বেড়াই! অথচ...
"হে ঈমানদারগণ, বেশী ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গোনাহ। দোষ অন্বেষণ করো না। আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এমন কেউ কি তোমাদের মধ্যে আছে, যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে?..." (হুজরাত :১৩)
আমি দেখলাম , আমার দান সদকা তো কাজেই লাগছে না। কারণ আমি কাউকে দান করে আবার বলে বেড়াই! 'এত টাকা দিলাম! এত টাকা দিয়ে এটা দিলাম! এত টাকার বাজার খরচ করলাম!' অথচ ...
"যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহ‌র পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্টও দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোন দুঃখ, মর্মবেদনা ও ভয় নেই।" (বাকারা:২৬২)
ভয়ে হিসেবের খাতা বন্ধ করলাম! পাহাড় সমান হয়ে উপচে পড়বে যে!
হে প্রভু! তুমি তো আমার ঘাড়ের রগের চেয়েও আমার কাছে! আমার প্রতি দয়া করো! আমাদের পাপের চাইতে তো তোমার রহমতের বিশালতা অধিক! আমাকে ক্ষমা করো ম‌ওলা! পাপের বোঝা হালকা করো! পরিপূর্ণ মুসলিম হয়ে প্রশান্ত আত্মা সহকারে দুনিয়া থেকে বিদায় নেয়ার তৌফিক দিও মা'বুদ!
আল্লাহ হুম্মা আমীন।

23/07/2023

*আয়াতুলকুরসী* সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন সকলে *
যারা ফরজ নামাজের পর* *আয়াতুল কুরসী পড়েন তাদের জন্য»»মৃত্যুর যন্ত্রনা কেমন হবে—

হযরত মুহাম্মাদ (‎‫ﷺ‬‎)-এর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে। নবীজীর ঘরের দরজায় একজন কড়া নাড়ছে । মা ফাতেমা (রাঃ)বললেন, “বাবা একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে।” নবীজী বললেন,“দরজা খুলে দেও তিনি আজরাইল (আঃ)তোমাকে এতিম করতে এসেছে।” ফাতেমা (রাঃ) দরজা খুলে দিলে প্রথমে জিবরাঈল (আঃ)পরে আজরাইল(আঃ) ঘরে প্রবেশ করল। হযরতে জিবরাঈল (আঃ) বলেন, “হে নবী! আজকে একজন নতুন ফেরেস্তা এসেছে, যে ফেরেস্তা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চাই না। আজকে আপনার কাছে অনুমতি চাইছে। আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে, না যেতে চাইলে আপনাকে রেখে যাবে।” নবীজী বললেন, “থাকতে চাইলে কতদিন থাকতে পারব?” জিবরাঈল (আঃ)বলেন, “আপনার যতদিন ইচ্ছা।” নবীজী বলেন, “তারপর কি?” জিবরাঈল(আঃ) বলেন, “তারপর যেতে হবেই কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই।” নবীজী বলেন, “যেতে যখন হবে তাহলে এখনি আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই।”
হযরত আজরাইল (আঃ)প্রথমে নবীজীর বুকের উপর তার হাতটা রাখলেন।নবীজী বলেন, “আমার মনে হচ্ছে বুকের উপর ওহুদ পাহাড় রেখেছে।” নবীজী বলেন কি রাখলে আমার বুকের উপর? আজরাইল(আঃ) বলেন নবীজী আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই আস্তে করে আমার হাতটা রাখলাম। নবীজী বলেন, “তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রনা যদি ওহুদ পাহাড় রাখার সম কষ্ট হয়, না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রনা।”নবীজী বলেন,হে আজরাইল(আঃ)! আজকে কথা দিয়ে যাও মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না।”
আজরাইল বলেন, “হে নবী! আমি যেহেতু জান কবজ করব আমি বলে দেই আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করে। আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টের পাবে না..

🤎সুবাহান-আল্লাহ🤎🥰🥰

কোলেস্টেরলের সমস্যা? খাবারে রাখুন ৫ টি পানীয় - Hazabarolo.com 12/07/2023

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চর্বিজাতীয় খাবার, চিপ্‌স, ভাজাভুজি, শর্করাযুক্ত পানীয় এড়িয়ে চলবেন তো বটেই, সেই সঙ্গে রোজের খাদ্যতালিকায় কিছু পানীয় রাখলেও এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব

কোলেস্টেরলের সমস্যা? খাবারে রাখুন ৫ টি পানীয় - Hazabarolo.com কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চর্বিজাতীয় খাবার, চিপ্‌স, ভাজাভুজি, শর্করাযুক্ত পানীয় এড়িয়ে চলবেন তো বটেই, ...

রান্নায় কোন তেল ব্যবহার করলে নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ - Hazabarolo.com 12/07/2023

বাঙালি রান্নায় খুব বেশি তিলের তেল ব্যবহার করা হয় না। তবে এই তেলের এত গুণ জানলে অবাক হবেন। ভোজনরসিক বাঙালি হরেক রকম দেশি-বিদেশি রান্নাও বাড়িতে করে থাকে, সে সব ক্ষেত্রে এই তেলের ব্যবহার করা যেতেই পারে।

রান্নায় কোন তেল ব্যবহার করলে নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ - Hazabarolo.com বাঙালি রান্নায় খুব বেশি তিলের তেল ব্যবহার করা হয় না। তবে এই তেলের এত গুণ জানলে অবাক হবেন। ভোজনরসিক বাঙালি হরেক রকম...

৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত - Hazabarolo.com 05/07/2023

২০২২ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। বাদ পড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধে এ সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত - Hazabarolo.com ২০২২ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে। বাদ পড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধ.....

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


C & F Tower, 1222 SK Mujib Road
Chittagong
4100