CuVoice

CuVoice

Share

(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিউজ পোর্টাল) #CuVoice

চবির একঝাক মেধাবী তরুণ শিক্ষার্থী, শিক্ষক, লেখক, সাংবাদিক ও টপ ব্লগার দ্বারা পরিচালিত সিউভয়েস। আমরা ছাত্র-সমাজের পক্ষে লিখছি ও লিখবো। #ChittagongUniversityNews #CuVoice

16/06/2026

#নিয়োগ #চট্টগ্রামবিশ্ববিদ্যালয়

05/06/2026

যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে চবির ৩ সাবেক নেতা: ‘খোরশেদ আলম’ পদ নিয়ে পরিচয় বিভ্রাট ও বিতর্ক

03/06/2026

গ্রামের অসাধারণ দৃশ্য

03/06/2026

এরকম উচ্চশিক্ষিত নামধারী এরা কু/লা/ঙ্গার সন্তান নাকি সুসন্তান?
#মা #ভাইরাল

01/06/2026


"গতকাল ডিবি তুলে নিয়ে গেছিলো জামালপুর আজম চত্বর থেকে।
গাড়িতে তুলার পর আমি এক্সকিউজ জানতে চাইলাম।বললো উপরের নির্দেশ। বললাম কিছুক্ষণ নামতে দেয়া যাবে? বললো না।
পাঁচ রাস্তা পার হতেই সামনে থেকে একজন বললো কোথায় নিবো ওরে?
পিছনের একজন বললো ওর সাথে কিছুক্ষণ কথা বলে ছেড়ে দিবো। আমি বললাম গাড়িতে বলবেন না কফি শপে?
হুট করে মোর নিয়ে মাদারগঞ্জ রোডে চললো। জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের পর পল্লী উন্নয়ন কেন্দ্রে দিয়ে কোথায় যেন গেলো একটু ঠান্ডা জায়গায়।
সবাই খুব গুছালোভাবে কথা বললো।
সবশেষে বুঝলাম তাদের ইসারা ইঙ্গিত ও কথার ধরন অনুযায়ী এই দেশ, দেশ প্রেমিকের না।
মেনে নিলাম! আফসোস হলো! আফসোসকেও মেনে নিলাম।
তারপর তারা পরামর্শ দিলো এই দেশ ছেড়ে গেলেই আসলে সবচেয়ে বেশি শান্তিতে থাকা যাবে। ও সুন্দর ভবিষ্যত পাওয়া যাবে। তাও মানলাম!
তাদের কথা বার্তায় বুঝা গেলো উচ্চ লেভেলের অনেক কর্মকর্তা ও দলিয় লোকেরা আমার পোস্ট গত ক মাস ধরে ফলো করছে। সরকারের একজন এমপিকে গত ক মাস ধরে সুযোগ পেলেই ইজ্জতে পানি ঢেলে দিচ্ছি ও তার মান সম্মান এলাকায় নষ্ট করছি যৌক্তিক সমালোচনা করে। সে আবার আমার এলাকার এমপি।
চুপ হয়ে সব শুনে তাদের জিজ্ঞেস করলাম আমি কী করলে আপনারা খুশী?
তারা বললো ইস্তফা দিন।
আমি বললাম এতটুকু মানুষ নিয়াও আপনারা ভয় পান?
বললো আমরা উপরের আল্লাহ ছাড়া কাউরেই ভয় পাই না। শুধু আমরা গোলাম আপনাদের টাকা বন্টনকারিদের গোলাম।
আমি বললাম আচ্ছা আমি ইস্তফা দিবো আজকে থেকেই। সবাই খুশি হলো এক রকম বুঝা গেলো। বললাম আপনাদের কাছে একটি চাওয়া, বললো কী?
আপনাদের সম্ভব হলে আমাকে নোটিশ করা বাদ দিয়েন। অন্তত পারিবারিক সিকিউরিটিতে হাত দিয়েন না। আমার ফোনের সকলকিছু নজরদারি কইরেন ন।
বললো আচ্ছা।
বের হইলাম।
সবগুলো পেজ থেকে এক এক করে বাহির হইলাম। দেখলাম অন্য এক পেজ আবার এক অবাক করা পোস্ট দিছে বিএনপি নামা তাদের কার্যক্রম বন্ধ করেছে। হাসি পাইলো😅
আজ থেকে আমার এই আইডি থেকেই যতটুকু সম্ভব কার্যক্রম পরিচালালনা করা হবে ও আগামী মাসের মধ্যে আমি দেশের বাহিরে চলে যাচ্ছি। বাংলাদেশে পড়ালেখাও ইস্তফা হয়ত। দেশের বাহিরে সম্ভব হলে-...
ইতি
খলিদ বিন মিয়াজ
৩১-০৫-২০২৬

31/05/2026


উচ্চশিক্ষার স্বপ্নকে এক অনন্য বাস্তবে রূপ দিয়েছেন শারমিন আক্তার মিতু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে সফলভাবে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি এবার পাড়ি জমাচ্ছেন বিশ্বমঞ্চে।

যুক্তরাষ্ট্রের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘দ্য ইউনিভার্সিটি অব মিসিসিপি’ (Ole Miss)-এ পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ফল ২০২৬ (Fall 2026) সেশনে সরাসরি পূর্ণ অর্থায়নে (Fully Funded) পিএইচডি করার এক গৌরবময় সুযোগ অর্জন করেছেন তিনি।তার এই অসামান্য

সাফল্যের ভিত্তিপ্রস্তর রচিত হয়েছিল একাডেমিক জীবনের শুরু থেকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে ৩.৫৯ সিজিপিএ এবং থিসিসভিত্তিক স্নাতকোত্তরে ৩.৫৩ জিপিএ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ভাষা দক্ষতার পরীক্ষা আইইএলটিএস-এ (IELTS) ৬.৫ স্কোর তুলে নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন শারমিন। তবে কেবল পরীক্ষার ফলাফলই নয়, গবেষণার প্রতি তার গভীর অনুরাগ ও নিষ্ঠা এই অর্জনে মূল ভূমিকা পালন করেছে।

ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে একটি আন্তর্জাতিক মানের জার্নাল পেপার এবং একটি কনফারেন্স পেপার, যা একজন উদীয়মান গবেষক হিসেবে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।দীর্ঘদিনের পরিকল্পিত প্রস্তুতি, অক্লান্ত অধ্যবসায় এবং গবেষণামুখী মানসিকতার এক চমৎকার সমন্বয়ে শারমিন এই বৈশ্বিক সুযোগটি লুফে নিয়েছেন। তার এই নতুন ও রোমাঞ্চকর গবেষণা যাত্রা কেবল একটি ব্যক্তিগত বড় অর্জনই নয়, বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস।

তিনি দেখিয়ে দিয়েছেন যে, সঠিক লক্ষ্য আর কঠোর পরিশ্রম থাকলে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষার শীর্ষ স্তরে পৌঁছানো সম্ভব। শারমিন আক্তার মিতুর এই গৌরবময় সাফল্যে তার শিক্ষক, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

তার আগামী দিনের গবেষণা-জীবন এবং সামগ্রিক পথচলার জন্য চবি লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে রইল গভীর অভিনন্দন ও আন্তরিক শুভকামনা।

31/05/2026

কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানটি কিছুটা অব্যবস্থাপনার মধ্যে শেষ হয়েছে এমনটাই দাবি করলেও অনেকেই বলছেন অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে..

#অব্যবস্থাপনা #চবি_অ্যালামনাই

25/05/2026

#শিবির

22/05/2026

পুলিশের উপস্থিতিতে নাছির উদ্দিন পাটোয়ারীর উপর যুবদল নেতাদের হামলার অভিযোগে যা বলেন এনসিপি নেতা

“ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে।

এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।❞

21/05/2026

#শিবির #ঢাবি

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Andorkillah
Chittagong
4000